somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দেশের রাজনীতিতে বইবে কি মজবুত গণতন্ত্রের জোয়ার?

২২ শে জুন, ২০১৫ বিকাল ৩:৪০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



একই ঘটনার পুনরাবৃত্তি ঘটছে দেশে। যেন একই ঘটনার ঘূর্ণাবর্তে দেশটি নিয়ত ঘুরে চলেছে। দেশের রাজনীতিতেও কোনো বৈচিত্র্য নেই। বিএনপি ক্ষমতায় থাকলে আওয়ামী লীগ গণতন্ত্রের জন্য সংগ্রামে নামে। আর আওয়ামী লীগ যখন ক্ষমতায়, তখন বিএনপি গণতন্ত্রের সৈনিক। বাংলাদেশে সবাই গণতন্ত্র চায়। যারা এককালে ক্ষমতায় বসে গণতন্ত্র হত্যা করেছেন তারা যেমন চাচ্ছেন, তেমনি ইসলামে গণতন্ত্র নাজায়েজ বলে যারা ফতোয়া দিচ্ছেন, তারাও। এই গণতন্ত্রের আসল সংজ্ঞাটি কী তা কেউ স্পষ্ট করে তুলে ধরতে পারছেন না। দেশের একটি সুশীল সমাজ যে গণতন্ত্র চান, তা ভদ্রলোকদের গণতন্ত্র। চাষাভুষার গণতন্ত্র নয়। ভদ্রলোকদের গণতন্ত্র যারা চান, তারা আবার চাষাভুষার গণতন্ত্রের ঘোর বিরোধী। কিন্তু বিএনপি গণতন্ত্রের ভৌগোলিক সীমানা থেকে প্রয়োজনে এক আধটু সরে গেলেই হায় গণতন্ত্র, হায় গণতন্ত্র বলে মাতম শুরু করেন। দেশে বিএনপি ক্ষমতায় থাকলে লিখতে হয়, এই দলের স্বৈরাচারী শাসনে অতিষ্ঠ জনগণ আওয়ামী লীগের নেতৃত্বে গণতন্ত্র উদ্ধারের সংগ্রামে নেমেছে। সংগ্রাম সফল হয়, আওয়ামী লীগ ক্ষমতায় যায়। ক্ষমতায় থাকাকালে বেগম জিয়া দাবি করেন তিনি দেশে উন্নয়নের জোয়ার বইয়ে দিয়েছেন। মানুষ রাজনীতি এবং রাজনীতিকদের সম্পর্কে হতাশ। দেশের গণতান্ত্রিক রাজনীতিতে না আছে গতিশীলতা, না আছে নতুন রক্তের সঞ্চালন। তাই পাশাপাশি মৌলবাদ, জঙ্গিদের শক্তি বাড়ছে। দুর্বল গণতন্ত্রকে তার সঙ্গে আপস করে চলতে হয়। এখন পর্যন্ত বাংলাদেশের গণতান্ত্রিক রাজনীতিতে শেখ হাসিনাই আমাদের একমাত্র ভরসা। তারপর কে? তা আর ভাবতে পারি না। পুত্র সজীব ওয়াজেদ জয় কী? স্মার্ট, সুশিক্ষিত, সুদর্শন যুবক। কিন্তু নবপ্রযুক্তি, না গণতান্ত্রিক রাজনীতি, কোনটির দিকে তার বেশি আকর্ষণ? আমি জানি না। জয় যদি রাজনীতিতে স্থায়ীভাবে না থাকেন এবং জিয়াপুত্র তারেক রহমান যদি নানা অপরাধে অভিযুক্ত হয়ে বিদেশে জীবন কাটাতে বাধ্য হন বা কারান্তরালে চলে যান, তাহলে কে ধরবে এই দেশের হাল? বাংলাদেশে এই অবসান কতটা মঙ্গল বহন করে আনবে সে সম্পর্কে সন্দিহান। বর্তমান অবস্থায় গতি দরকার। নতুন যুগের গতি দরকার। ইতিহাসের চেতনায় আমাদের একটি দুরন্ত আশার বাতি জ্বালিয়ে রেখেছে। চারদিকে এখন যতই অন্ধকার ঘনাক, রাত্রির তপস্যা একদিন নতুন দিনের সূচনা করবেই। গণতন্ত্র আরো মজবুত ও সুসংহত হবেই।



সর্বশেষ এডিট : ২২ শে জুন, ২০১৫ বিকাল ৩:৪০
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ডিস্কভারি অব ইন্ডিয়া

লিখেছেন রাজীব নুর, ০২ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৩:০৪



১৯৪৭ সালটা সমস্ত বাঙ্গালীর জন্য গুরুত্বপূর্ণ।
দেশবিভাগের বছর শেখ মুজিব কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে ইসলামিয়া কলেজ থেকে বিএ ডিগ্রী লাভ করেন। ভারত ও পাকিস্তান ভাগ হওয়ার সময়ে কলকাতায় হিন্দু-মুসলিম দাঙ্গা... ...বাকিটুকু পড়ুন

আমার মহাজাগতিক ভাবনাকে এআই আমার সেরা পোষ্ট হিসাবে সাব্যস্ত করেছে

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০২ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৩:১২



মহাজাগতিক ভাবনা

মহাজগতের প্রথমের পূর্ব অবস্থান শূন্য। কারণ প্রথমের পূর্ব অবস্থান শূন্যই হয়ে থাকে।শূন্য অবস্থানে সীমাদাতা না থাকায় তাতে যা হবে তা’ অসীম হবে।সকল অসীম একত্রে মিলে এক হবে।... ...বাকিটুকু পড়ুন

সালমান মুক্তাদিরের বিরুদ্ধে এ্যাকশান নিয়ে সরকার কি বার্তা দিচ্ছে?

লিখেছেন আফনান আব্দুল্লাহ্, ০২ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০৫

সালমান মুক্তাদির দেখি জঘন্য মানুষ। ওয়াইন, ওম্যান আর ওয়েল্থ – পুরুষ নষ্টের এই তিন ডব্লিউ-ই তার অস্থিমজ্জা ও লিভারে ঢুকেছে



এদিক-ওদিক ব্যাপক আম-লিচু করে বেড়িয়েছে। নিজের স্টুডিওতে আজেবাজে শুটিং করেছে।... ...বাকিটুকু পড়ুন

বিনয়: মুমিনের এক অনন্য মহৎ গুণ; কুরআন ও সুন্নাহর আলোকে একটি বিশ্লেষণ

লিখেছেন নতুন নকিব, ০২ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৫

বিনয়: মুমিনের এক অনন্য মহৎ গুণ; কুরআন ও সুন্নাহর আলোকে একটি বিশ্লেষণ

ছবি অন্তর্জাল থেকে নেওয়া।

ভূমিকা

মানুষের প্রকৃত সৌন্দর্য তার বাহ্যিক চেহারা, ধন-সম্পদ বা সামাজিক মর্যাদায় নিহিত নয়। বরং তাঁর চরিত্র,... ...বাকিটুকু পড়ুন

আমার দিনগুলি আর ফিরবে নারে || সহেলিয়া ও সোনারুর কণ্ঠে নতুন ভার্সন

লিখেছেন সোনাবীজ; অথবা ধুলোবালিছাই, ০২ রা অক্টোবর, ২০২৬ রাত ৯:৩০

আমার দিনগুলি আর ফিরবে নারে
যারে হারাইয়াছি মায়ের কোলে
আর কি ফিরা পাবো তারে

মন যে আমার কান্দে সদাই
ফিরা যাইতে সোনার শৈশবে
হায়রে কোথায় আমার ঘুড্ডি নাটাই
খেলার সাথি কই সবে

কে যে আমায় নিত্যি ডাকে
ঘুমের... ...বাকিটুকু পড়ুন

×