হজ মৌসুমে হজ কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য আশকোনায় হজ ক্যাম্পে বিমানের স্থায়ী সেলস্ সেন্টার চালু
১৮ ই আগস্ট, ২০১৫ বিকাল ৩:৫৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
বিমান পরিচালনা পর্ষদের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল জামালউদ্দিন আহমেদ (অব) রবিবার সকালে আশকোনার হজ ক্যাম্পের অভ্যন্তরে নীচতলায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি স্থায়ী সেলস্ সেন্টারের উদ্বোধন করেন। এ নিয়ে ঢাকায় বিমানের সেলস্ সেন্টারের সংখ্যা দাঁড়াল চারটি। এগুলো মতিঝিল, বনানী, হযরত শাহজালাল বিমানবন্দর এবং আশকোনা হজ ক্যাম্পে। প্রতিবছর হজ মৌসুমে হজ কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য হজ ক্যাম্পে অস্থায়ী ভিত্তিতে বিমান সেলস্ সেন্টার খোলা হতো। এবার স্থায়ীভাবে হজ ক্যাম্পে বিমান সেলস্ সেন্টার খোলা হলো, যা এ বছরের হজ-কার্যক্রমের পর সারাবছর চালু থাকবে। এর ফলে আশপাশের অঞ্চলের যাত্রীসাধারণ এই সেলস্ সেন্টার হতে টিকেট ক্রয় করতে পারবে এবং এ সংক্রান্ত সব ধরনের যাত্রী সেবার সুযোগ-সুবিধা পাবেন। এ সেলস্ সেন্টারটি চালু হওয়ায় বিদেশগামী অনেকযাত্রীকেই টিকেট ক্রয় ও অন্যান্য সেবার জন্য মতিঝিল বা বনানী যাওয়ার প্রয়োজন হবে না। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর টার্মিনালে অবস্থিত বিমান সেলস্ কাউন্টারটি সংরক্ষিত এলাকায় হওয়ায় লোকজন সহজে প্রবেশ করতে পারে না। সেন্টারটি সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে। হজ ক্যাম্প সেলস্ সেন্টার-এর যোগাযোগ নম্বরঃ ৭৯১৩৭১৫ এবং ৭৯১৩৭২৫।

সর্বশেষ এডিট : ১৮ ই আগস্ট, ২০১৫ বিকাল ৩:৫৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
সৈয়দ কুতুব, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:৪৪

সরকারের মনোভাব সাধারণ মানুষের পক্ষে বোঝা কঠিন। ফ্যাসিস্ট আমলের বিতর্কিত 'সর্বজনীন পেনশন' প্রকল্পটি বাতিল না করে বর্তমান সরকার উল্টো নতুন নতুন স্কিম চালু করছে এবং এর সুযোগ-সুবিধা দিন দিন...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
শ্রাবণধারা, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:৫৪

পাকিস্তানের জঙ্গি গোষ্ঠী লস্কর-ই-তৈয়বার সহযোগী সংগঠন জামাত-উদ-দাওয়ার কয়েকজন নেতা দাবি করেন, হাসিনাকে ক্ষমতাচ্যুত করার পেছনে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। এই জঙ্গি সংগঠনটির নেতা সাইফুল্লাহ কাসুরি বলেন, তারা ১৯৭১ সালে...
...বাকিটুকু পড়ুনঅচেনা মাটিই আমার শেষ ঠিকানা !

পাথর বা গ্রানাইটে বেঁধো না তো আমার শেষ শয্যা,নাম খোদাই করে রেখো না আমায়, দিতে একা থাকার লজ্জা।
চাই না উপাধি, চাই না তারিখ, ধূসর...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:৫২
ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক ও নৈতিক অবক্ষয়ের দায় কার?
সমাজে যখন অপরাধ বাড়ে, পারিবারিক বন্ধন দুর্বল হয়, সন্তান বাবা-মাকে সম্মান করে না, মানুষ মানুষের প্রতি বিশ্বাস হারায়, দুর্নীতি-প্রতারণা-সহিংসতা স্বাভাবিক হয়ে ওঠে- তখন... ...বাকিটুকু পড়ুন
কাতুর সাথে কুতু দিয়ে হচ্ছো পগারপাড়,
ফের যদি আসো কাছে বলবো- 'খবরদার!'
একটু হেসে, কাছে এসে, দিচ্ছো বুঝি কাশি,
ঝুলিয়ে দাড়ি, যাচ্ছো বাড়ি, যেথায় আছেন মাসি।
তোমার সাথে, দুধে-ভাতে, গপ্প করছি কত,
তবু কেন, ঘন... ...বাকিটুকু পড়ুন