somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জন্মদিন শেষ পর্যন্ত পালন হলোই

২০ শে আগস্ট, ২০১৫ বিকাল ৪:১৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


দেশের রাজনৈতিক পরিস্থিতিতে কিছুটা গুণগত পরিবর্তন প্রত্যাশীরা আশা করছিলেন এবার ১৫ আগস্টে খালেদা জিয়া হয়তো তার জন্মদিন পালন থেকে বিরত থাকবেন। গণমাধ্যমেও এ নিয়ে নানা ধরনের খবরাখবর ও প্রতিক্রিয়া প্রকাশিত হয়েছে। সব মিলিয়ে ধারণা করা হচ্ছিল বেগম জিয়া হয়তো এবার ১৫ আগস্টে কেক কাটবেন না, জন্মদিন পালন করবেন না। আওয়ামী লীগের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার জন্য তার দিক থেকে বঙ্গবন্ধুর মৃত্যুদিনে জন্মদিন পালন না করে উদারতার পরিচয় দেবেন। ১৫ আগস্টের আগে আগে তিনি চোখের চিকিৎসার জন্য লণ্ডন যাবেন বলেও বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছিল। কিন্তু তিনি শেষ পর্যন্ত লণ্ডন যাননি। কেক কেটে জন্মদিন পালন করা থেকেও বিরত থাকেননি। তবে এবার ১৪ আগস্ট দিবাগত রাত ১২টা ১ মিনিটে কেক না কেটে ১৫ আগস্ট রাত ৯টার দিকে গুলশানে নিজের রাজনৈতিক কার্যালয়ে গুণমুগ্ধ সমর্থকদের উপস্থিতিতে আলোকসজ্জায় সজ্জিত কক্ষে কেক কেটে ৭০তম জন্মদিন পালন করেছেন বেগম জিয়া। রাজনৈতিক কৌশল ও নীতির প্রশ্নে বিএনপিতে নানা ধরনের বিবাদ-বিসম্বাদের যে খবর শোনা যায় তারই প্রতিফলন লক্ষ্য করা গেছে ১৫ আগস্ট জন্মদিন পালন করা নিয়ে দ্বিধা-দ্বন্দ্বের মধ্যে। সাম্প্রতিক সময়ে বিএনপি রাজনৈতিক ও সাংগঠনিকভাবে কোণঠাসা হয়ে পড়েছে। দল পুনর্গঠনের কথা দীর্ঘদিন থেকে বলা হলেও বাস্তবে তার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। উল্টো কিছুটা অপ্রত্যাশিতভাবেই চারদিক থেকে বিএনপির সমালোচনা শুরু হয়েছে। কেবল আওয়ামী লীগের কয়েকজন নেতা নিয়মিতভাবে বিএনপির দিকে সমালোচনার তীর নিক্ষেপ করছেন তা-ই নয়, দলের শীর্ষ নেতা থেকে শুরু করে সাবেক নেতা ও বিএনপি ঘরানার বিশিষ্টজনরাও বিএনপির দিকে তোপ দাগতে ছাড়ছেন না। আক্রমণের হাত থেকে রেহাই পাচ্ছেন না বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াও। বেগম জিয়ার এবং তারেক রহমান দলীয় নেতৃত্ব থেকে সরে না দাঁড়ালে বিএনপি আর ঘুরে দাঁড়াতে পারবে না বলে কেউ কেউ ভবিষ্যদ্বানী করছেন। আবার কেউ কেউ বলছেন, বেগম জিয়া নন, নেতৃত্ব থেকে সরে দাঁড়াতে হবে সিনিয়র ভাইস-চেয়ারম্যান তারেক রহমানকে। তার ভুল ও হঠকারী সিদ্ধান্তের কারণেই বিএনপি বর্তমানে খাদের কিনারে এসে দাঁড়িয়েছে, যদিও বেগম জিয়ার প্রশ্রয় না পেলে তারেক এত ‘ঔদ্ধত্য’ দেখাতে পারতেন না। তবু যারা বেগম জিয়াকে দলের নেতৃত্বে রাখার পক্ষে তাদের যুক্তি হলো, বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান তার মৃত্যুর পরও দলের মধ্যে সংকট দেখা দিয়েছিল। তখনও দলের অস্তিত্ব নিয়ে প্রশ্ন উঠেছিল। দলটি টিকবে কি না সে প্রশ্নও উঠেছিল। কিন্তু জিয়াপত্নী খালেদা জিয়া দলের হাল ধরার পর, বলা যায়, দলটি রক্ষা পেয়ে যায়। শুধু তাই নয়, বেগম জিয়া পরিণত হন বিএনপির ‘ঐক্যের প্রতীক’-এ। এখন বিএনপি আবার বড় বিপর্যয়ের মুখে পৌঁছেছে। এখনো বেগম জিয়াকেই ঐক্যের প্রতীক হিসেবে দলকে রক্ষা করতে হবে। আর কারো পক্ষে বিএনপিকে ঐক্যবদ্ধ রাখা সম্ভব হবে না। বেগম জিয়া যদি দলের নেতৃত্ব ছেড়ে দেন কিংবা রাজনীতি ছেড়ে দেন তাহলে বিএনপির পরিণতি কী হবে, সেটা এখন ভাবার বিষয়।
সর্বশেষ এডিট : ২০ শে আগস্ট, ২০১৫ বিকাল ৪:১৩
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সর্বজনীন পেনশন: সুবিধা বাড়ছে, ভবিষ্যৎ কতটা নিশ্চিত ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:৪৪


সরকারের মনোভাব সাধারণ মানুষের পক্ষে বোঝা কঠিন। ফ্যাসিস্ট আমলের বিতর্কিত 'সর্বজনীন পেনশন' প্রকল্পটি বাতিল না করে বর্তমান সরকার উল্টো নতুন নতুন স্কিম চালু করছে এবং এর সুযোগ-সুবিধা দিন দিন... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ এর পরাজয়ের প্রতিশোধ নিতে পাকিস্তান কি বাংলাদেশে জঙ্গি নেটওয়ার্ক গড়ছে?

লিখেছেন শ্রাবণধারা, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:৫৪


পাকিস্তানের জঙ্গি গোষ্ঠী লস্কর-ই-তৈয়বার সহযোগী সংগঠন জামাত-উদ-দাওয়ার কয়েকজন নেতা দাবি করেন, হাসিনাকে ক্ষমতাচ্যুত করার পেছনে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। এই জঙ্গি সংগঠনটির নেতা সাইফুল্লাহ কাসুরি বলেন, তারা ১৯৭১ সালে... ...বাকিটুকু পড়ুন

অচেনা মাটিই আমার শেষ ঠিকানা !

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:৫১

অচেনা মাটিই আমার শেষ ঠিকানা !



পাথর বা গ্রানাইটে বেঁধো না তো আমার শেষ শয্যা,
নাম খোদাই করে রেখো না আমায়, দিতে একা থাকার লজ্জা।
চাই না উপাধি, চাই না তারিখ, ধূসর... ...বাকিটুকু পড়ুন

নৈতিক অবক্ষয়ের দায় কার?

লিখেছেন জুল ভার্ন, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:৫২

ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক ও নৈতিক অবক্ষয়ের দায় কার?

সমাজে যখন অপরাধ বাড়ে, পারিবারিক বন্ধন দুর্বল হয়, সন্তান বাবা-মাকে সম্মান করে না, মানুষ মানুষের প্রতি বিশ্বাস হারায়, দুর্নীতি-প্রতারণা-সহিংসতা স্বাভাবিক হয়ে ওঠে- তখন... ...বাকিটুকু পড়ুন

কাতুকুতু'র কাহিনীনামা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:১৭

কাতুর সাথে কুতু দিয়ে হচ্ছো পগারপাড়,
ফের যদি আসো কাছে বলবো- 'খবরদার!'
একটু হেসে, কাছে এসে, দিচ্ছো বুঝি কাশি,
ঝুলিয়ে দাড়ি, যাচ্ছো বাড়ি, যেথায় আছেন মাসি।

তোমার সাথে, দুধে-ভাতে, গপ্প করছি কত,
তবু কেন, ঘন... ...বাকিটুকু পড়ুন

×