নগরে পানি সেবাসহ ৭ প্রকল্প অনুমোদনে আরও একধাপ এগিয়ে যাবে বাংলাদেশ
০২ রা সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:৪৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ঢাকা ও চট্টগ্রামবাসীদের পানির চাহিদা পূরণ সংশ্লিষ্ট দুইটি প্রকল্পসহ মোট সাতটি প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) চেয়ারপার্সন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রকল্পগুলো বাস্তবায়নে ব্যয় ধরা হয়েছে ৭ হাজার ২১৫ কোটি ৬৩ লাখ টাকা। এর মধ্যে সরকার ৩ হাজার ১১৭ কোটি ৭৬ লাখ, সংস্থার নিজস্ব তহবিল ১০৪ কোটি এবং প্রকল্প সাহায্য বাবদ দাতারা ৩ হাজার ৯৯৩ কোটি ৮৭ লাখ টাকার যোগান দেবে। ঢাকা ও চট্টগ্রামবাসীদের পানির চাহিদা পূরণ সহ অন্যান্য প্রকল্পগুলোর মধ্যে রয়েছে টাঙ্গাইলের মির্জাপুরের গোড়াইতে বিসিক শিল্প পার্ক স্থাপন। ৫০ একর জমিতে ২৮০টি শিল্প প্লট স্থাপিত হবে। এর মধ্যে ন্যূনতম ১০ ভাগ সংরক্ষিত থাকবে নারী উদ্যোক্তাদের জন্য। যমুনা নদীর ডান তীর সংরক্ষণ, মেঘনা সেতু সুরক্ষা এবং মুন্সীগঞ্জের সদর উপজেলায় গোমতী সেতুর রক্ষণাবেক্ষণসহ বাংলাদেশ ইক্ষু গবেষণা’র সমন্বিত গবেষণা কার্যক্রম জোরদারকরণ প্রকল্প। সরকারের এমন ৭ প্রকল্প বাস্তবায়নে আরও একধাপ এগিয়ে যাবে বাংলাদেশ।
সর্বশেষ এডিট : ০২ রা সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:৪৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

পড়ালেখার পিছনে টাকা খরচ করা 'টাকা পাচার'?
যারা বিদেশে পড়ালেখা করতে যান, তাঁরা কি দেশের টাকা লুট করে নিয়ে যান, নাকি নিজের বাপের টাকায় পড়ালেখা করেন?
পড়ালেখার...
...বাকিটুকু পড়ুন
এক কাপ চা, আর ফিরে দেখা ২০০৯-এর সেই দিনগুলোকিছু জায়গা শুধু জায়গা নয়—সেগুলোর সঙ্গে জড়িয়ে থাকে আমাদের জীবনের একটি সময়, কিছু মানুষ, কিছু অভ্যাস আর অসংখ্য ছোট ছোট স্মৃতি।...
...বাকিটুকু পড়ুন
প্রায় বিশ কোটি মানুষের এক লক্ষ সাতচল্লিশ হাজার বর্গ কিলোমিটারের দেশ বাংলাদেশ। আর বাংলাদেশের ফরেন কারেন্সি আয়ের মাধ্যম মাত্র: - রেমিট্যান্স আর পণ্য রপ্তানি।
রেমিট্যান্স: সাধারণত কোনো ব্যক্তি যখন...
...বাকিটুকু পড়ুনরেল স্টেশনে অপেক্ষা। ট্রেন আসছে। এখনো ঐ দূরে। কিন্তু তার আগমন দেখলেই আমার ভেতরে এত কন কন করে উঠে কেন জানি না। কেন এই কষ্ট বারবার হয়?... ...বাকিটুকু পড়ুন

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কারের পর তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিতে স্পিকার ও নির্বাচন কমিশনে চিঠি দিয়েছিল জামায়াতে ইসলামী। কিন্তু এখন পর্যন্ত তাঁর এমপি...
...বাকিটুকু পড়ুন