somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সরকার ঢাকাকে ভিক্ষুক মুক্ত নগরী করে গড়ে তুলতে তাদের পুনর্বাসনের পদক্ষেপ নিয়েছে

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৫:০৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


ভিক্ষাবৃত্তি নিঃসন্দেহে একটি প্রাচীন পেশা। তবে এর ধরন ও বিস্তৃতি কালে কালে পরিবর্তিত হয়। দেশ-কাল-পাত্র ভেদেও ভিক্ষাবৃত্তির ভিন্নতা রয়েছে। তবে ভিক্ষাবৃত্তির সাধারণ ধরন হল, উচ্ছ্বিষ্টভোগীতা। ভিক্ষুকরা অন্যের রোজগারে বেঁচে থাকে। উন্নত-অনুন্নত, অগ্রসর-অনগ্রসর, পূঁজিবাদী-সাম্যবাদী সকল শ্রেণির রাষ্ট্র ও সমাজে কোন না কোনভাবে ভিক্ষাবৃত্তি রয়েছে। সিংগাপুরের মতো কল্যাণ-রাষ্ট্রেও আমি মানুষকে ভিক্ষা করতে দেখেছি। তবে তা কর্তৃপক্ষের দৃষ্টি ফাঁকি দিয়ে। আধুনিক যন্ত্র বাজিয়ে জনাকীর্ণ রাস্তায় কয়েক জনকে গান গেয়ে গেয়ে ভিক্ষা করতে দেখেছি। তবে তারা সব সময় পুলিশের ভয়ে ভীতু থাকত। আমার মতে ভিক্ষাবৃত্তি রোধকল্পে আমাদের সামাজিক ও ধর্মীয় বিষয়ে প্রচলিত ধারণার পরিবর্তন নিয়ে আসতে হবে। দান-খয়রাত, যাকাত-ফিতরার ধরনে পরিবর্তন নিয়ে আসতে হবে। সামান্য দানে হাজার হাজার মানুষকে ইদুরের খুদ বিতরণ না করে নির্বাচিত দানের মাধ্যমে আমরা সমাজের অসহায় বা দরিদ্র কিংবা দান গ্রহণকারী ব্যক্তিদের ক্রমান্বয়ে ভাগ্যের পরিবর্তন নিয়ে আসতে পারি। দেশের অর্থনৈতিক উন্নতির সাথে সাথে এক শ্রেণির মানুষ স্বাভাবিক কর্মধারার বাইরে কিছু কিছু অস্বাভাবিক কমর্কাণ্ডে লিপ্ত হচ্ছে। আমাদের মতো উন্নয়নশীল ও দ্রুত বর্ধনশীল অর্থনীতিতে পরের ধনে পোদ্দারী কিংবা অন্যের উচ্ছ্বিষ্টভোগী কিছু লোক থাকবেই। এসব লোক হতে পারে পেশাদার অপরাধী কিংবা পেশাদার ভিক্ষুক। ভিক্ষাবৃত্তিকে আমাদের সমাজে অপরাধ মনে করা না হলেও ভিক্ষাবৃত্তির বিরুদ্ধে নানা প্রকার ব্যবস্থা গ্রহণ করা হয়। বর্তমানে ভিক্ষাবৃত্তি অনেকটাই শোষণের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে। তাই একটি সভ্য দেশের পক্ষে ভিক্ষাবৃত্তিকে পেশায় পরিণত হতে দেয়া উচিৎ নয়। উন্নত দেশগুলোর মত এ দেশ ও মাথা উঁচু করে দাডাতে চায় বিশ্ব দরবারে,তারই পরিক্রমায় গত বছর শুরু করে ঢাকার শহরের ছয় জায়গায় ভিক্ষুকমুক্ত করার কাজ। এসব এলাকার মধ্যে রয়েছে বিমানবন্দর এলাকা, হোটেল রেডিশন, হোটেল সোনারগাঁও ও রূপসী বাংলা, বেইলি রোড এবং কূটনৈতিক জোন ও দূতাবাস এলাকা। শহরের আরও কয়েকটি এলাকা ভিক্ষামুক্ত হিসেবে ঘোষণা করার উদ্যোগ নেয়া হচ্ছে। এরই মধ্যে এলাকা বাছাইয়ের কাজ শুরু করা হয়েছে। ২০১১ সালে ঢাকা সিটি করপোরেশনভুক্ত ১০টি জোনে জরিপ পরিচালনার মাধ্যমে ভিক্ষাবৃত্তিতে নিয়োজিত ১০ হাজার ব্যক্তির আর্থসামাজিক অবস্থা সম্পর্কে তথ্য-উপাত্ত সংগ্রহ করা হয়। প্রাথমিক পর্যায়ে ময়মনসিংহ জেলায় ৩৭ জন ভিক্ষুকে রিকশা, ভ্যান ও ক্ষুদ্র ব্যবসা পরিচালনার পুঁজি দেয়ার মাধ্যমে পুনর্বাসন করা হয়।
সর্বশেষ এডিট : ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৫:০৩
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

অশনি সংকেত

লিখেছেন সৈয়দ কুতুব, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:৪০


কুমিল্লার কোটবাড়ি এলাকা থেকে নিখোঁজ অপ্রতিম নামের ১৩ বছর বয়সী এক কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার দুপুর ১ টার দিকে বিশ্ববিদ্যালয়সংলগ্ন ম্যাজিক প্যারাডাইস পার্কের পাশের একটি জঙ্গল থেকে... ...বাকিটুকু পড়ুন

এই ধরণের মানুষগুলোই বি,এন,পি-কে আবারও ডোবাবে!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:০১



পড়ালেখার পিছনে টাকা খরচ করা 'টাকা পাচার'?
যারা বিদেশে পড়ালেখা করতে যান, তাঁরা কি দেশের টাকা লুট করে নিয়ে যান, নাকি নিজের বাপের টাকায় পড়ালেখা করেন?

পড়ালেখার... ...বাকিটুকু পড়ুন

এক কাপ চা, আর ফিরে দেখা ২০০৯-এর সেই দিনগুলো

লিখেছেন নাহল তরকারি, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৯:০১



এক কাপ চা, আর ফিরে দেখা ২০০৯-এর সেই দিনগুলো

কিছু জায়গা শুধু জায়গা নয়—সেগুলোর সঙ্গে জড়িয়ে থাকে আমাদের জীবনের একটি সময়, কিছু মানুষ, কিছু অভ্যাস আর অসংখ্য ছোট ছোট স্মৃতি।... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের ফরেন কারেন্সি আয়ের মাধ্যম কি?

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৩০



প্রায় বিশ কোটি মানুষের এক লক্ষ সাতচল্লিশ হাজার বর্গ কিলোমিটারের দেশ বাংলাদেশ। আর বাংলাদেশের ফরেন কারেন্সি আয়ের মাধ্যম মাত্র: - রেমিট্যান্স আর পণ্য রপ্তানি।

রেমিট্যান্স: সাধারণত কোনো ব্যক্তি যখন... ...বাকিটুকু পড়ুন

জীবনের স্টেশনে

লিখেছেন হুমায়রা হারুন, ২০ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৫:৫৭

রেল স্টেশনে অপেক্ষা। ট্রেন আসছে। এখনো ঐ দূরে। কিন্তু তার আগমন দেখলেই আমার ভেতরে এত কন কন করে উঠে কেন জানি না। কেন এই কষ্ট বারবার হয়?... ...বাকিটুকু পড়ুন

×