somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্রযুক্তি নির্ভর অর্থনীতির দিকে বাংলাদেশ

১০ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:৪২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মানুষের নিত্যনৈমিত্তিক উদ্ভাবন ও উন্নয়নের কারিগর এখন ইন্টারনেট। বিশ্বে শহর-গ্রাম, ধনী-গরিবের বৈষম্য দ্রুত কমিয়ে দিচ্ছে এই বৈপ্লবিক প্রযুক্তি। ইন্টারনেট হলো অর্থনীতির ক্রমোন্নতির চালক এবং পেশা ও কর্মক্ষেত্র তৈরির নিয়ামক। ইন্টারনেটকে কেন্দ্র করে আবর্তিত হচ্ছে বিশাল অর্থনীতি। যারা বৈশ্বিক ইনফরমেশন সুপার হাইওয়েতে যুক্ত হওয়ার সুবিধা পাচ্ছে তারা ইন্টারনেট ব্যবহার করে দিন বদল করছে। আর যারা এই সুবিধা থেকে বঞ্চিত তাদের ভাগ্যে বৈপ্লবিক কোনো পরিবর্তন আসছে না। ভারত, চীন ও ফিলিপাইনের মতো দেশের তুলনায় এ দেশ তথ্যপ্রযুক্তিতে ব্যয়সাশ্রয়ী। আমাদের দেশের তৈরি সফটওয়্যার ও তথ্যপ্রযুক্তিনির্ভর সেবা অন্যান্য দেশের থেকেও ভালো। অথচ আমাদের দেশেরই বিভিন্ন সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান হাজার কোটি টাকার বিনিময়ে বিদেশ থেকে এ-জাতীয় পণ্য ও সেবা আমদানি করছে। আমরা দেশীয় কম্পানিগুলোর প্রসার চাই। কিন্তু আমরা এটা দেখতে পাই যে বিদেশি অর্থায়নে সরকারি আইসিটি প্রকিউরমেন্টে বিদেশি দাতা সংস্থাগুলো এমন সব কঠিন শর্ত জুড়ে দেয়, যা শুধু বৃহৎ বিদেশি কম্পানিগুলোর অংশগ্রহণে সহায়তা করে এবং দেশীয় কম্পানিগুলো সক্ষমতা সত্ত্বেও অংশগ্রহণে ব্যর্থ হয়। ফলে বেশির ভাগ ক্ষেত্রে এসব টাকা বিদেশে চলে যায়। অথচ সিঙ্গাপুর, মালয়েশিয়াসহ বিশ্বের অনেক দেশের নীতিমালা ও আইনেই বলা আছে, পাবলিক প্রকিউরমেন্টের ন্যূনতম ৫০ শতাংশ দেশি কম্পানিগুলোকে দিয়ে করাতে হবে। তাই এ বিষয়ে আমাদের আইন ও নীতিমালা প্রয়োজন।একটি জ্ঞান ও প্রযুক্তিনির্ভর বাংলাদেশের পথে সরকার যে গতিতে এগোচ্ছে, তাতে আমরা খুব আশাবাদী। সরকারের ডিজিটাল বাংলাদেশ কর্মসূচির সুফল এরই মধ্যে মানুষ পেতে শুরু করেছে। ইতিমধ্যে অফিস-আদালত থেকে শুরু করে সরকারি নানা সেবা ডিজিটালাইজেশন হয়েছে। আইসিটি মন্ত্রণালয়ের উদ্যোগে, সরকারি উদ্যোগে বিজনেস প্রসেস আউটসোর্সিং সেন্টার নির্মাণ, এক লাখ ওয়াই-ফাই হট স্পট করার পরিকল্পনা, ইন্টারনেট ব্যান্ডইউথের দাম ৬২৫ টাকায় নামিয়ে আনা, হাইটেক পার্ক উন্মুক্ত করা, জেলা পর্যায়ে হাইটেক পার্ক নির্মাণের যে কর্মযজ্ঞ চলছে তা দ্রুত বাস্তবায়িত হলে নির্ধারিত সময়ের আগে 'জিজিটাল বাংলাদেশ' রূপকল্প বাস্তবায়িত হবে বলে আমার বিশ্বাস করতে পারি।
সর্বশেষ এডিট : ১০ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:৪৩
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গল্প - অভাগীর সুর ব্যাঞ্জনা – পর্ব ২

লিখেছেন ডঃ এম এ আলী, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৫


যারা পুর্বের পর্ব পাঠ করেননি তাদের জন্য লিংক অভাগীর সুর – পর্ব ১
প্রথম পর্বের শেষ লাইন : মামলা এগোতে লাগল।শহরের আলোড়ন ধীরে ধীরে থিতিয়ে এল।কিন্তু... ...বাকিটুকু পড়ুন

ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা[

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:৪০



ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা
-এস এম আজাদ রহমান

ওগো আমার মিষ্টি পরী,
তোমায় নিয়ে স্বপ্ন গড়ি,
রাগলে কেন মুখের ভাষা
হয়ে ওঠে অ্যাটম বোমা!
ওগো প্রিয়তমা।

বাসর রাতে বিড়াল মেরে,
কইলে কথা হৃদয় কেড়ে,
এখন কেন কথায়... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ২০৪

লিখেছেন রাজীব নুর, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:০৯



গত শনিবার ঢাকা শহরের গজব অবস্থা গেছে।
রাস্তায় গজব জ্যাম। সেদিন ছিলো আবার আমাদের এক পারিবারিক অনুষ্ঠান। ধানমন্ডির এক রেস্টুরেন্টে। আমাদের বাসা থেকে ধানমন্ডি অনেকটা দূর। সে যাকগে,... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ - বন্ধু

লিখেছেন হুমায়রা হারুন, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:০২

উত্তর গোলার্ধ থেকে বয়ে আসছে কনকনে শীতের ঝাপটা। দেশে যেমন শীতকালে হিমালয়ের হিম বাতাস, উত্তরাঞ্চলে ঠান্ডার কাঁপুনি ধরায় আজ যেন তেমন মনে হচ্ছে। তাপমাত্রা ৯... ...বাকিটুকু পড়ুন

দুই পৃথিবী

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৩৫


দীর্ঘদিন ঢাকায় বসবাস করার পর বুঝতে পেরেছিলাম ,বাংলাদেশের রাজনীতিতে ঢাকার গুরুত্ব অপরিসীম। একসময় শোনা যেত, ঢাকার বাতাসে টাকা উড়ে। বাংলাদেশের রাজনীতি, সংস্কৃতি, বিনোদন, গণমাধ্যম সবকিছুতেই ঢাকার প্রভাব সবচেয়ে বেশি।... ...বাকিটুকু পড়ুন

×