মহাকাশ জয়ের অপেক্ষায় বাংলাদেশ
২০ শে মার্চ, ২০১৬ বিকাল ৩:৪৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আমরা নিজেদের সক্ষমতা নিজেরাই বাড়াব। আর সেই লক্ষ্যেই এগিয়ে যাচ্ছি আমরা। আন্তর্জাতিক যোগাযোগ ও ব্রডকাস্টিংয়ের ক্ষেত্রে পরনির্ভরশীলতা কমানো এবং দুর্গম এলাকায় সেবা বিস্তারের জন্য মহাকাশের কক্ষপথে বাংলাদেশের নিজস্ব স্যাটেলাইট স্থাপনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। ২০১৭ সালের ১৬ ডিসেম্বর বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণ করা হবে। এ লক্ষ্যে সার্বিক প্রস্তুতি এগিয়ে চলছে। বঙ্গবন্ধু স্যাটেলাইটের জন্য গাজীপুর ও বেতবুনিয়ায় দুটি গ্রাউন্ড স্টেশন নির্মাণ করা হচ্ছে। আমরা সমুদ্র জয় করেছি। এবার মহাকাশ জয় করতে হবে। বাংলাদেশ মহাকাশে থাকবে- এটা একটা অন্যরকম বিজয়। বর্তমানে আমরা অন্যদের স্যাটেলাইট ভাড়ায় ব্যবহার করে বছরে প্রায় ১৪ মিলিয়ন ডলার খরচ করছি। এ প্রকল্প স্থাপন সম্পন্ন হলে ৬-৭ বছরের মধ্যে আমাদের স্যাটেলাইট অন্যদের ভাড়া দিয়ে এ প্রকল্পের খরচ তুলে আনতে সক্ষম হব। বঙ্গবন্ধু স্যাটেলাইট ফ্রান্সের ঘায়েনা দ্বীপ থেকে মহাকাশে উৎক্ষেপণ করা হবে। এটি মহাকাশে স্থাপনের লক্ষ্যে বিটিআরসি কর্তৃক ইতোমধ্যে রাশিয়ার ইন্টারস্পুটনিকের নিকট হতে ৪৫ বছরের জন্য ১১৯ দশমিক ১ ডিগ্রী পূর্ব দ্রাঘিমাংশে অরবিটাল সলট লিজ গ্রহণ করা হয়েছে। বঙ্গবন্ধু স্যাটেলাইট মহাকাশে স্থাপন করা হলে আমাদের বিপুল পরিমাণ বৈদেশিক অর্থ সাশ্রয় হবে। আমাদের নিজস্ব স্যাটেলাইট উৎক্ষেপণ করা হলে আমাদের অর্থ নিজ দেশেই থাকবে। আর টেলিযোগাযোগের ক্ষেত্রে ব্যাপক উন্নতি হবে।

সর্বশেষ এডিট : ২০ শে মার্চ, ২০১৬ বিকাল ৩:৪৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

যারা আগামী ৬ মাসের মধ্যে বাড়ির ছাদে সোলার সিস্টেম ইন্সটল করবেন, তাঁদেরকে বাংলাদেশ সরকার প্রত্যেক ইউনিট ইলেক্ট্রিসিটির জন্যে ১০.৫০ টাকা করে দিবে। রুফটপে সোলার এনার্জি প্ল্যান্ট বসিয়ে লাভ...
...বাকিটুকু পড়ুন
কাউকে আত্মহত্যার ভয় দেখিয়ে বিয়ে করা অথবা আত্মহত্যার ভয় দেখিয়ে অথবা ব্ল্যাকমেইল করে গুরুতর মানসিক ও মনস্তাত্ত্বিক নির্যাতনের মাধ্যমে কাউকে বিয়েতে বাধ্য করা। - বিশ্বের যে কোনো দেশের আইনে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
মাথা পাগলা, ০৩ রা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:০২

স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানিয়েছিলেন, মালয়েশিয়া সেপ্টেম্বর মাস থেকে ধাপে ধাপে ২ লাখ কর্মী নেবে ।
আগামী ছয় মাসে বাংলাদেশ থেকে ২ লাখ কর্মী নেবে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
কিরকুট, ০৩ রা সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:২০
বাংলাদেশের বেসরকারি খাত নিয়ে কথা বলতে গেলে আমরা সাধারণত বিনিয়োগ, মুনাফা, ব্যবসায়িক প্রবৃদ্ধি, বাজার সম্প্রসারণ কিংবা উদ্যোক্তার ঝুঁকির কথা ভাবি। কিন্তু এই পুরো ব্যবস্থার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ কর্মীর শ্রম নিয়ে... ...বাকিটুকু পড়ুন

২৮ ফেব্রুয়ারি ২০২৬। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানের সামরিক, পারমাণবিক ও সরকারি স্থাপনাগুলোতে আকস্মিক বড় ধরনের বিমান হামলা চালায়।প্রথম দফার হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেয়ীসহ বেশ কয়েকজন...
...বাকিটুকু পড়ুন