একদিন নামের আগ-পিছ থেকে সকল ধরনের লম্বা লম্বা টাইটেল গুলো উধাও হয়ে যাবে। হারিয়ে যাবে এক নিমিষেই।
একদিন রুম থেকে আর কেউ বের হয়ে পাড়ি জমাবেনা দূর দেশে,অফিসে,গন্তব্যে।
একদিন খাবার টেবিলে প্লেট টা পড়ে থাকবে,অন্য কেউ সেই প্লেটে বসে খাবার খাবে হয়ত।
একদিন আইডির নামের পাশে কালো করে লেখা ভেসে উঠবে " রিমেম্বারিং "।
একদিন সকল মায়া মুছে যাবে,মুছে যাবে জীবনের প্রতিটা মুহূর্ত,প্রতিটা মনে থাকার মত করে সময়। হোক পাঁচ মিনিট অথবা ছয় ঘন্টা।
এতকিছুর জন্য কোন দিন বা ঘড়ির প্রয়োজন হবেনা। হঠাৎ করে চলে আসবে সামনে। না চাইলেও আসবেই।
বুড়ো আঙুল দেখিয়ে পার পেয়ে যাওয়া প্রতারক,চোর,ডাকাত,বেঈমান গুলোর চেহারা খয়েরি রঙের ফ্রেমে বাধা আয়নায় ভেসে উঠবে। সব কিছুর পরও বলা হবে ইসস লোকটা ভালো ছিলো।
সর্বশেষ এডিট : ১৮ ই মার্চ, ২০১৭ রাত ১১:০৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



