somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বিএনপি ও জাতীয়তাবাদ

১০ ই জানুয়ারি, ২০১৮ রাত ১০:৩১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


জাতীয়তাবাদ কি? যদি সহজভাবে বলি তাহলে জাতীয়তাবাদ বলতে আমরা বুঝি প্রেস কনফারেন্স ও হাইকোর্ট হাজিরা দেয়াকে জাতীয়তাবাদ বলে।

এবং বর্তমান দেশের এই সংকটময় পরিস্থিতি'র জন্য এই জাতীয়তাবাদ দায়ী। সোজা বাংলায় যদি বলি তাহলে দাঁড়াবে,বাংলাদেশ ন্যাশনালিষ্ট পার্টি (বিএনপি) এর জন্য দায়ী।

দেশের বৃহত্তর একটা দল যখন গণতন্ত্রের দোহাই,ও দেশরক্ষার দোহাই দিয়ে দেশের মানুষকে জিম্মি করে নির্যাতিত হতে বাধ্য করেছে সেখানে আওয়ামীলীগের এমন আচরণ অস্বাভাবিক না।

কি করেন নাই আপনারা? এই যে ম্যাডাম খালেদা জিয়া,আপনি তো দেশের জন্য অনেক ভাবেন,দলের জন্য করতে করতে আপনার বয়স বেড়ে গেছে,তো এ যাবত অব্দি কি করেছেন দলের জন্য? কিছুই করেন নি,যেখানে ঐক্য হয়ে স্বৈরাচার নিপাত যাক আন্দোলনে মেতে উঠার কথা সেখানে সপ্তাহে চারদিন কোর্টে হাজিরা দিচ্ছেন। আচ্ছা আপনি তো বলেছেন অবৈধ সরকার,তাহলে কার কথায়,কিসের উপর ভিত্তি করে এতসব করছেন? দেশের আইন মানতেছেন?

আচ্ছা,আপনার দলীয় কোন্দল কি থামাতে পেরেছেন? পারেন নি,যেখানে আপনার ঘরে শান্তি নেই সেখানে আপনি কোন মুখে গোটা দেশের কথা ভেবে এত গুলো বছর বসে রইলেন? কারণ কি? দেশের মানুষ আপনার দিকে তাকিয়ে আছে বলে? যেখানে নিজেদের অস্তিত্ব নিয়ে টানাটানি সেখানে কোন সুখের খোঁজে বসে বসে পপকর্ণ চিবাচ্ছেন আর হাজিরা দিচ্ছেন সকাল বিকাল?

আপনাকে বুড়ো আঙুল দেখিয়ে বাড়ি থেকে বের দিয়েছে,অসংখ্য দলীয় নেতাকর্মী কে গুম খুন করেছে,অনেকের এখনো খোজ মিলেনি,সালাহউদ্দিন কাদেরের মত একটা বীরকে ফাঁসি দিয়ে দিলো,কোথায় ছিলেন?

আপনার দলীয় নেতা মওদুদ আহমেদকে যখন বাড়ি থেকে বের করে দিলো তখন উনি অনশন,কান্নাকাটি করে মিডিয়ায় বাহ বাহ কুড়ালো। এরপর থেকে উনাকে সাংবাদিক সম্মেলনে দেখা গেলো,তার আগে উনি কোথায় ছিলেন? এই আপনার নেতাকর্মী?

গ্রামে গঞ্জে প্রতিদিন নির্যাতিত হচ্ছে নেতাকর্মী'রা। কয়জনের খোজ নিয়েছে আপনাদের কেন্দ্রীয় দায়িত্বশীলেরা?

আপনাদের আন্দোলনের নিউজ পড়তে পড়তে,সংবাদ সম্মেলনে গলার আওয়াজ শুনতে শুনতে অনেকগুলো রোজার ঈদ কোরবান ঈদ পার করিয়ে দিলাম,কিন্তু আন্দোলনের ছিটেফোঁটা ও দেখলাম না। এতটা অক্ষম হয়ে গেলেন? আবার জামাত কে সাপোর্ট দিতেও আপনাদের কষ্ট হয়,কেন? আপনারা কি চান? আপনারা তো ভালোই আছেন,গ্রেপ্তার হলেও ভিয়াইপি সেলে শুয়ে থাকেন,খাবার খান। কিন্তু,কিন্তু দেশের এতগুলো নেতাকর্মী? খোজ নিয়েছেন? খুন হওয়া,গুম হওয়া নেতাকর্মীদের কয়েক লাখ টাকা আর শান্তনা এবং স্বৈরাচের দোহাই দিয়ে পেট ভরাবেন আর কত?

ইদানীং আপনাদের অনলাইন এক্টিভিস্টরাও দেখি কোন্দলে জড়িয়ে যাচ্ছে। এর আইডি ও খাচ্ছে ওর আইডি এ খাচ্ছে। দুর্নাম ছড়াচ্ছে একে অপরের। আবার অনেকে জামাত শিবিরের নিন্দায় ও মেতে উঠেছে। হা হা...

মাঝে মাঝে কিছু খবর দেখে খুব খারাপ লাগে,যখন দেখি আপনাদেরই নেতাকর্মী'রা সমাবেশ করে আওয়ামীলীগে যোগ দিচ্ছে। দেয়ারই কথা,প্রতিটা মানুষের ফ্যামিলি আছে,সন্তান আছে,মা বাবা আছে,চাকুরী থেকে শুরু করে ব্যবসাপ্রতিষ্ঠান আছে। আপনাদের এমন অক্ষমতার জন্য তারা তো আর প্রাণ দিবেনা।

ডিয়ার জাতীয়তাবাদী দল,আপনারা দয়া করে দ্রুততার সাথে নিজেদেরকে ঘুছিয়ে নেন। আর যদি তা না পারেন তবে গনতন্ত্রের দোহাই কিংবা দেশ রক্ষার দোহাই দিয়ে সংবাদ সম্মেলন করে মানুষকে বিরক্ত করা বন্ধ করেন,যদি তাও না পারেন তাহলে সোজাসুজি বলে দেন,আমাদের দ্বারা কিছু হচ্ছেনা,দেশের মানুষজন তোমরা ভালো থেকো যে যেভাবে পারো। অন্তত এমন একটা সাহসিকতার কাজ করুন।
সর্বশেষ এডিট : ০৪ ঠা জানুয়ারি, ২০২৫ বিকাল ৩:৩১
৬টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ডিস্কভারি অব ইন্ডিয়া

লিখেছেন রাজীব নুর, ০২ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৩:০৪



১৯৪৭ সালটা সমস্ত বাঙ্গালীর জন্য গুরুত্বপূর্ণ।
দেশবিভাগের বছর শেখ মুজিব কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে ইসলামিয়া কলেজ থেকে বিএ ডিগ্রী লাভ করেন। ভারত ও পাকিস্তান ভাগ হওয়ার সময়ে কলকাতায় হিন্দু-মুসলিম দাঙ্গা... ...বাকিটুকু পড়ুন

আমার মহাজাগতিক ভাবনাকে এআই আমার সেরা পোষ্ট হিসাবে সাব্যস্ত করেছে

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০২ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৩:১২



মহাজাগতিক ভাবনা

মহাজগতের প্রথমের পূর্ব অবস্থান শূন্য। কারণ প্রথমের পূর্ব অবস্থান শূন্যই হয়ে থাকে।শূন্য অবস্থানে সীমাদাতা না থাকায় তাতে যা হবে তা’ অসীম হবে।সকল অসীম একত্রে মিলে এক হবে।... ...বাকিটুকু পড়ুন

সালমান মুক্তাদিরের বিরুদ্ধে এ্যাকশান নিয়ে সরকার কি বার্তা দিচ্ছে?

লিখেছেন আফনান আব্দুল্লাহ্, ০২ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০৫

সালমান মুক্তাদির দেখি জঘন্য মানুষ। ওয়াইন, ওম্যান আর ওয়েল্থ – পুরুষ নষ্টের এই তিন ডব্লিউ-ই তার অস্থিমজ্জা ও লিভারে ঢুকেছে



এদিক-ওদিক ব্যাপক আম-লিচু করে বেড়িয়েছে। নিজের স্টুডিওতে আজেবাজে শুটিং করেছে।... ...বাকিটুকু পড়ুন

বিনয়: মুমিনের এক অনন্য মহৎ গুণ; কুরআন ও সুন্নাহর আলোকে একটি বিশ্লেষণ

লিখেছেন নতুন নকিব, ০২ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৫

বিনয়: মুমিনের এক অনন্য মহৎ গুণ; কুরআন ও সুন্নাহর আলোকে একটি বিশ্লেষণ

ছবি অন্তর্জাল থেকে নেওয়া।

ভূমিকা

মানুষের প্রকৃত সৌন্দর্য তার বাহ্যিক চেহারা, ধন-সম্পদ বা সামাজিক মর্যাদায় নিহিত নয়। বরং তাঁর চরিত্র,... ...বাকিটুকু পড়ুন

আমার দিনগুলি আর ফিরবে নারে || সহেলিয়া ও সোনারুর কণ্ঠে নতুন ভার্সন

লিখেছেন সোনাবীজ; অথবা ধুলোবালিছাই, ০২ রা অক্টোবর, ২০২৬ রাত ৯:৩০

আমার দিনগুলি আর ফিরবে নারে
যারে হারাইয়াছি মায়ের কোলে
আর কি ফিরা পাবো তারে

মন যে আমার কান্দে সদাই
ফিরা যাইতে সোনার শৈশবে
হায়রে কোথায় আমার ঘুড্ডি নাটাই
খেলার সাথি কই সবে

কে যে আমায় নিত্যি ডাকে
ঘুমের... ...বাকিটুকু পড়ুন

×