somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সে যখন প্রথমবার এসেছিলো...

১১ ই জানুয়ারি, ২০১৮ রাত ১০:২৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


সে যখন প্রথমবার এসেছিলো সাথে নিয়ে এসসেছিলো ছোট্ট একটা কাগজে কয়েকটা শব্দে গড়া দুইটা লাইন।

অনেক বছর আগে একটি মন খারাপের রাতে সে ডায়েরির একটি পাতা ছিড়ে আঁকিবুঁকি করেছিলো। যেখানে আমি আর সে ছিলাম। নিচে লেখা ছিলো আমাদের কোড নেম।

চার সংখ্যার এই আমাদের কোড নেম'টা কিছুদিন আগেও আমি দেখেছি। ভালোভাবে দেখেছি।

সত্য বলতে আমি তাকে এখন আর ভালোবাসিনা। বন্ধুদের আড্ডাও জমেনা,কেউ আর আমাদেরকে কোড নেম ধরেও ডাকেনা।

আমি সে সময়টাকেও এখন আর মনে করিনা। মনে করার দরকার পড়েনা। আমি ভালো আছি!

দুটো কাগজ এখনো মানিব্যাগের এক কোণে পড়ে আছে।

মাধ্যমিক পরীক্ষার তিন মাস আগে একটা শিক্ষক নিয়োগ দেয়া হয় হিসাব বিজ্ঞান ক্লাসের জন্য। উনার নামটা আপাতত মনে পড়ছেনা,এই তিন মাসে আমি ক্লাস করেছি দুইবার। প্রথমবার আমাকে ক্লাসে দেখে উনি ভেবেছিলো আমি বহিরাগত,হা হা।

প্রায় তিনটা মাস কেটে যাচ্ছিলো,আমি শেষের কোন একদিন ক্লাসে উপস্থিত হলাম। সেদিন উনি তার প্রেমিকা নিয়ে কথা বলতেছিলো,মানিব্যাগ খুলে একটা ছোট্ট কাগজ দেখালো,যেখানে তার প্রিয় মানুষের আগমনের বার্তা ছিলো।

আমি তাকিয়ে রইলাম,সাদা কাগজটার রঙ পালটে গেছে,অনেকটা হলুদবর্ণ অথবা কেমন জানি একটা রঙ হয়ে গেছে। উনার স্কুল জীবনের ঘটনা,অনেকগুলো বছর আগের।

আরো অনেক কথাই বললেন যা কিনা আমার মনে নেই,আমি সহজেই ভুলে যাই,ভোলামন রুগি। শেষের দিকে বলেছিলেন,সত্যি বলতে আমি তাকে এখন আর মনে করিনা,ভালোবাসিনা,আমি এখন অনেক ভালো আছি।

হ্যা,আমরা অনেক ভালো আছি,ভালো থাকবো। এটাও সত্য আমরা তাদেরকে ভালোও বাসিনা। কিন্তু মানিব্যাগের কোণায় জমে থাকা কাগজগুলো থেকে যাবে। অথবা বুকসেল্ফের কোন একটা বইয়ের ভাজে।

এর কোন কারন নেই,অকারণেই হয়ত। তবুও...

হা হা!
সর্বশেষ এডিট : ১১ ই জানুয়ারি, ২০১৮ রাত ১০:২৩
৩টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ডিস্কভারি অব ইন্ডিয়া

লিখেছেন রাজীব নুর, ০২ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৩:০৪



১৯৪৭ সালটা সমস্ত বাঙ্গালীর জন্য গুরুত্বপূর্ণ।
দেশবিভাগের বছর শেখ মুজিব কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে ইসলামিয়া কলেজ থেকে বিএ ডিগ্রী লাভ করেন। ভারত ও পাকিস্তান ভাগ হওয়ার সময়ে কলকাতায় হিন্দু-মুসলিম দাঙ্গা... ...বাকিটুকু পড়ুন

আমার মহাজাগতিক ভাবনাকে এআই আমার সেরা পোষ্ট হিসাবে সাব্যস্ত করেছে

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০২ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৩:১২



মহাজাগতিক ভাবনা

মহাজগতের প্রথমের পূর্ব অবস্থান শূন্য। কারণ প্রথমের পূর্ব অবস্থান শূন্যই হয়ে থাকে।শূন্য অবস্থানে সীমাদাতা না থাকায় তাতে যা হবে তা’ অসীম হবে।সকল অসীম একত্রে মিলে এক হবে।... ...বাকিটুকু পড়ুন

সালমান মুক্তাদিরের বিরুদ্ধে এ্যাকশান নিয়ে সরকার কি বার্তা দিচ্ছে?

লিখেছেন আফনান আব্দুল্লাহ্, ০২ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০৫

সালমান মুক্তাদির দেখি জঘন্য মানুষ। ওয়াইন, ওম্যান আর ওয়েল্থ – পুরুষ নষ্টের এই তিন ডব্লিউ-ই তার অস্থিমজ্জা ও লিভারে ঢুকেছে



এদিক-ওদিক ব্যাপক আম-লিচু করে বেড়িয়েছে। নিজের স্টুডিওতে আজেবাজে শুটিং করেছে।... ...বাকিটুকু পড়ুন

বিনয়: মুমিনের এক অনন্য মহৎ গুণ; কুরআন ও সুন্নাহর আলোকে একটি বিশ্লেষণ

লিখেছেন নতুন নকিব, ০২ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৫

বিনয়: মুমিনের এক অনন্য মহৎ গুণ; কুরআন ও সুন্নাহর আলোকে একটি বিশ্লেষণ

ছবি অন্তর্জাল থেকে নেওয়া।

ভূমিকা

মানুষের প্রকৃত সৌন্দর্য তার বাহ্যিক চেহারা, ধন-সম্পদ বা সামাজিক মর্যাদায় নিহিত নয়। বরং তাঁর চরিত্র,... ...বাকিটুকু পড়ুন

আমার দিনগুলি আর ফিরবে নারে || সহেলিয়া ও সোনারুর কণ্ঠে নতুন ভার্সন

লিখেছেন সোনাবীজ; অথবা ধুলোবালিছাই, ০২ রা অক্টোবর, ২০২৬ রাত ৯:৩০

আমার দিনগুলি আর ফিরবে নারে
যারে হারাইয়াছি মায়ের কোলে
আর কি ফিরা পাবো তারে

মন যে আমার কান্দে সদাই
ফিরা যাইতে সোনার শৈশবে
হায়রে কোথায় আমার ঘুড্ডি নাটাই
খেলার সাথি কই সবে

কে যে আমায় নিত্যি ডাকে
ঘুমের... ...বাকিটুকু পড়ুন

×