somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ছোট ভাইয়ের কাছে এন্ড্রিকের চিঠি...

২৫ শে মার্চ, ২০২৪ রাত ১০:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


ছোট ভাইয়ের কাছে এন্ড্রিকের চিঠি...

ভাই, আমরা ধনী পরিবারে জন্মাইনি। আমাদের জন্মই ফুটবলের মাঠে। তুই কখন এই চিঠি পড়বি জানি না, তবে এখন তোর বয়স ৪ বছর। আর আমাদের জীবন দ্রুত বদলে যাচ্ছে। আগামী কয়েক মাসের মধ্যে আমি স্পেনে রিয়াল মাদ্রিদের হয়ে খেলতে যাবো। হ্যাঁ, সেই টিমই, যে টিম তুই আমাকে খেলতে দেখে PlayStation-এ বেছে নিতি।

তিন প্রজন্ম ধরে, হয়তোবা তারও বেশি, আমাদের পরিবার ফুটবলের স্বপ্ন দেখে আসছে। আমরা আমাদের জীবনের পরিস্থিতি বদলাতে চেয়েছি। কিন্তু এখন, তুই যা খুশি করতে পারবি... আর কোনো চাপ নেই। ঈশ্বর, মা, বাবা আর ফুটবলের কাছে কৃতজ্ঞতা। তুই শুধু তোর জীবন উপভোগ কর, যেভাবে খুশি। এটাই তোর জন্য আমার উপহার।

মনে আছে, মা কত পুরনো ভুট্টার রুটি খেয়েছেন। বাবা টিকিট বুথের নিচে ঘুমিয়েছেন। মা বাথরুমে কাঁদছেন। বাবা সোফায় কাঁদছেন। আমরা যে জীবন পাচ্ছি, সেটা হঠাৎ করে আসেনি।

(আমরা মনে করি জীবন সুন্দর,পরিস্থিতি যেমনই হোক না কেন বাবা মায়ের যে আত্মত্যাগ সবর থাকে তা এখন মোটেও নেই। এখন তো আমরা সন্তানই জন্ম দিতে চাইনা,জীবেদের ব্যক্তিগত জীবনে প্রভাব পড়বে বলে,নিজেদের সন্তুষ্ট জীবনে প্রভাব পড়বে বলে। আমরা নানান ভাবে গর্ভপাত করি,অন্যর জন্মদেয়া নবজাতকে ঘিরে আমাদের কি বা মোহ থাকতে পারে যেখাবে বাবা মায়েরই তাদের নিজেদের উপর মোহ থাকেনা? আমরা আমাদের পছন্দমতো নিজেদেরকে গুছাই,গুছাতে থাকি,চাকরি,বাড়ি,গাড়ি,নারী,পুরুষ থেকে শুরু করে,কিন্তু আমরা কি লক্ষ্য পরিবর্তন করতে পারি? আর এই লক্ষ্য পরিবর্তন করতে না পারার জন্যই আমরা নিজেদেরকে পরিবর্তন করে ফেলি,কেউ কঠোর শ্রম আত্মত্যাগ দিয়ে,কেউ পছন্দমতো জীবনকে বেঁচে নিয়ে। এরকম জীবন কি আমরা কখনো আশা করতে পারি? অথবা পেয়ে গেলেও সেই জীবনের উপর মোহ থাকে? মায়া? অথবা সন্তুষ্টি?

ফুটবলের জন্য দুনিয়াজুড়ে ব্রাজিল চাকচিক্যময় হলেও এর পেছনের গল্প ভিন্ন,আজ অব্দি বেশিরভাগেরও বেশিরভাগ তারকা এসেছে ঠিক একই ভাবে,সময়ের বিখ্যাত রাইট ব্যাক দানি আলভেজ,মার্সেলো ভিয়েরা,নেইমার,এন্তনি,সহ অসংখ্য গল্পের কথা আমরা বিগত দিনে শুনে এসেছি,নতুন একটি গল্পের নাম,এন্ড্রিক। এর বাইরেও কত এন্ড্রিকদের জীবন রয়েছে? অথচ আমরা এই চাকচিক্যময় হিসেবেই এই গল্প গুলোকে প্পড়েছি,শুনেছি,কতটুকু নিজেদেরকে পরিবর্তন করতে পেরেছি? শিখেছি? অথবা শুধরে নিচ্ছি নিজেদেরকে? আমরা নিজেরাও জানিনা যে আমরা কতটা ক্ষতির মধ্যে ডুবে যাচ্ছি দিনের পর দিন...
সর্বশেষ এডিট : ২৫ শে মার্চ, ২০২৪ রাত ১০:০০
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মতভেদ নিরসন ছাড়া মুসলিম আল্লাহর সাহায্য পাবে না

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২৯ শে মার্চ, ২০২৬ রাত ৩:০৩



সূরাঃ ৩ আলে-ইমরান, ১০৫ নং আয়াতের অনুবাদ-
১০৫। তোমরা তাদের মত হবে না যারা তাদের নিকট সুস্পষ্ট প্রমাণ আসার পর বিচ্ছিন্ন হয়েছে ও নিজেদের মাঝে মতভেদ সৃষ্টি করেছে।... ...বাকিটুকু পড়ুন

‘স্বপ্নের শঙ্খচিল’ কে আন্তরিক অভিনন্দন ও শুভকামনা….

লিখেছেন খায়রুল আহসান, ২৯ শে মার্চ, ২০২৬ সকাল ৭:৪৬



আজ সকালে ল্যাপটপ খুলেই উপরের চিত্রটা দেখলাম। দেখে মনটা প্রথমে একটু খারাপই হয়ে গেল! প্রায় একুশ বছর ধরে লক্ষাধিক ব্লগারের নানারকমের বৈচিত্রপূর্ণ লেখায় ও ক্রিয়া-প্রতিক্রিয়ায় সমৃদ্ধ আমাদের সবার... ...বাকিটুকু পড়ুন

অনু গল্প

লিখেছেন মোগল সম্রাট, ২৯ শে মার্চ, ২০২৬ দুপুর ১:০৯



(এক)
দশম শ্রেণির ছেলে সাদমান সারাদিন ফোনে ডুবে থাকত। বাবা-মা বকাঝকা করলে প্রায়ই অভিমান করে ভাত খেতো না। একদিন রাতে ঘরের দরজা বন্ধ। ভোরে দরজা ভেঙে সবাই স্তব্ধ। খবরের কাগজে... ...বাকিটুকু পড়ুন

জীবনের গল্প - ১০০

লিখেছেন রাজীব নুর, ২৯ শে মার্চ, ২০২৬ দুপুর ২:৫৫



আমার সাথে একজন সাবেক সচিবের পরিচয় হয়েছে।
উনি অবসরে গেছেন, ১০ বছর হয়ে গেছে। এখন উনি বেকার। কোনো কাজ নাই। বাসায় বাজার করেন অনেক বাজার ঘুরে।... ...বাকিটুকু পড়ুন

ডিপস্টেট তাহলে সসস্র বিপ্লবের গোলা বারুদের সরবরাহকারী! জঙ্গি আসিফ’কে কেউ প্রশ্ন করেনি ‼️

লিখেছেন ক্লোন রাফা, ৩০ শে মার্চ, ২০২৬ রাত ১২:২৪



বাংলাদেশে একটা ইলেক্টেড গভর্নমেন্ট-এর বিরুদ্ধে যখন জুলাই-আগস্ট মাসে তথাকথিত “মুভমেন্ট” চলতেছিল, তখন এটাকে অনেকে খুব ইনোসেন্টভাবে “পিপলস আপরাইজিং” বানানোর চেষ্টা করছে। কিন্তু প্রশ্নটা খুবই সিম্পল—এইটা কি আসলেই স্পনটেনিয়াস... ...বাকিটুকু পড়ুন

×