somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

টিএসসি ক্লিন আপ মিশন: ধোঁয়াহীন ঢাবির দুঃস্বপ্ন

২৬ শে অক্টোবর, ২০২৫ ভোর ৫:৩৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


ঢাবি এলাকায় ডাকসুর অভিযান চলছে—দেশে সকালবেলা সূর্য ওঠার মতোই এক “অপ্রত্যাশিত” ঘটনা।

ঘুম থেকে উঠে দেখি টাইমলাইন ভরে গেছে কান্না–কাটিতে। আহা, মদ গাঁজা উচ্ছেদ!
এ যেন বটতলায় গাছ কেটে বটগাছ বাঁচানোর অভিযান।
যে মহৎ আত্মা প্রথম এই ভাবনাটা দিল—“চল ঢাবি পরিষ্কার করি”—তাকে অবিলম্বে নোবেল না হোক, অন্তত মগবাজারে পাঠানো হোক বিশ্রামের জন্য।
ঢাবি থেকে গাঁজা উতখাত মানে তো যেন টিএসসি থেকে কবিতা নিষিদ্ধ করা!
এই পথে হাঁটলে পরের বার হয়তো বলবে—"কমনরুমে রাজনীতি নিষিদ্ধ" বা "চারুকলায় রঙের অপচয় বন্ধ করো"!

ঢাকা বিশ্ববিদ্যালয়কে তারা কি ধীরে ধীরে কোনো নতুন মাদ্রাসা বানাতে চায়?
পানি, ধোঁয়া, মস্তিষ্কের নেশা—এই তিন উপাদান ছাড়া তো ঢাবির গবেষণা চলে না!
শিক্ষকরা কীভাবে ‘ডিসকোর্স’ চালাবে, কমরেডরা কোথায় বসে ‘তত্ত্ব’ চর্চা করবে?

আর তোমাদের বলছি, যারা এখন একটু কষ্টে আছো—বাম, প্রগতিশীল, ঘুমকাতুরে, অথবা নিছকই অবসন্ন ভবঘুরে—ধৈর্য ধরো।
নতুন ক্ষমতা পেয়েছে, তাই “মাদকমুক্ত ঢাবি” বলে নাটক করছে।
দুইদিন পরেই দেখবা অভিযান থেমে যাবে, পোস্টার উঠবে, আর টিএসসির বাতাসে আবার ভেসে বেড়াবে পরিচিত ঘ্রাণ।

কান্নাকাটি কম করো একটু
সর্বশেষ এডিট : ২৬ শে অক্টোবর, ২০২৫ ভোর ৫:৩৭
৪টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমাদের "ইসলামী" বই - নমুনা ! আলেমদের দায়িত্ব

লিখেছেন ঢাকার লোক, ১০ ই মে, ২০২৬ সকাল ৮:৪৭

আমাদের দেশের বিখ্যাত চরমোনাইয়ের প্রাক্তন পীর সাহেব, মাওলানা ইসহাক, যিনি বর্তমান পীর রেজাউল করিম সাহেবের দাদা, এর লেখা একটা বই , "ভেদে মারেফাত বা ইয়াদে খোদা"। এ বইটার... ...বাকিটুকু পড়ুন

ধর্ম কর্ম

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১০ ই মে, ২০২৬ বিকাল ৩:১৩



আপনার দিনের পর দিন ধর্মীয় লেখা পোস্ট করার কারণে -
হয়তো, আপনার কম্পিউটারটি স্বর্গে যেতে পারে।
কিন্তু, আপনার নিজে স্বর্গে যেতে হলে -
আপনার নিজের ধর্ম কর্ম করতে হবে।


ঠাকুরমাহমুদ
ঢাকা, বাংলাদেশ



...বাকিটুকু পড়ুন

আমার মা আমার পৃথিবী

লিখেছেন জিনাত নাজিয়া, ১০ ই মে, ২০২৬ বিকাল ৫:৪৬

" আমার মা,আমার পৃথিবী "

মাঝেমধ্যে হঠাৎ করেই মাগো তুমি আমার স্বপ্নে এসে আমার হ্রদয় ছুঁয়ে যাও। সেদিন সারাটাক্ষন আমি আমার মায়ের মাঝে ডুবে থাকি। কোনো কাজে মন বসাতে পারিনা।
কিশের এতো... ...বাকিটুকু পড়ুন

মিমস যুদ্ধ: রাজনীতিতে হাসি-ঠাট্টার কৌশল”

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ১০ ই মে, ২০২৬ সন্ধ্যা ৭:৩৯

সাম্প্রতিক সময়ের সোশ্যাল মিডিয়া ট্রেন্ডগুলো বেশ মজার। ট্রল আর মিমসের দুনিয়ায় প্রতিদিন নতুন নতুন বিষয় যুক্ত হচ্ছে যা আমাদের বিনোদনের খোরাক জোগায়। ওপরের তালিকার সাথে আরও কিছু চলমান মিমস... ...বাকিটুকু পড়ুন

তোমার কোন এক মুহূর্তের শব্দ শুনি

লিখেছেন সামরিন হক, ১০ ই মে, ২০২৬ রাত ৯:৩১


ছবি- নিজস্ব সংগ্রহ


কেঊ এসে মেরে রেখে যাক তা চাই নি কখনো ।
তবুও সে আসে,মেরে ফেলে চলে যায়।
তখন খুব জোড় করে বেঁচে থাকি,
বলতে পারো জোড় করে বাঁচিয়ে রাখি নিজেকে।

জীবন কোন... ...বাকিটুকু পড়ুন

×