somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ডাঃ সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের - কর্ম,কৌশল,ও আদর্শের প্রতিক

০৫ ই নভেম্বর, ২০২৫ রাত ১১:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


১৯৭১ পরবর্তী স্বাধীন বাংলাদেশের রাজনীতি বদলেছে বহুবার। বদলেছে সমাজব্যবস্থা,রাষ্ট্র ব্যবস্থা এবং রাজনৈতিক ব্যবস্থাও। কিন্তু একটা ধারা কখনো থেমে থাকেনি,সময়ের সঙ্গে সঙ্গে সেই ধারাও বদলেছে বহুবার কিন্তু যা রয়ে গিয়েছে তা কেবলই ইসলামি রাজনীতি ও নেতৃত্বের ধারা।

এই স্বাধীন বাংলায় অনেকে রাজনীতি করেছেন,অনেকে শুধু ধর্ম চর্চা করেছেন,কিন্তু এই যে ইসলামি ধারার রাজনীতি ও নেতৃত্ব তা কেবল কিছু সংখ্যাক দল কিংবা মানুষরাই বহন করে চলেছেন।

আর তাদের মধ্যে একজন হলেন ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। বর্ষীয়ান এই রাজনীতিবিদ ছাত্রজীবনে করেছেন ছাত্রশিবিরের রাজনীতি,এবং পরবর্তীতে শিবিরের কেন্দ্রীয় সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেন। ছাত্রজীবনে ছাত্রশিবিরের রাজনীতি করায় ইসলামের বলয়ে জীবন ব্যবস্থা এবং ছাত্রজীবন শেষে বাংলাদেশ জামায়াতে ইসলামির রাজনীতি শুরু করেন ডাক্তার তাহের।

তার হাত ধরেই কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলায় ধীরে ধীরে ছাত্রশিবিরের জনশক্তি বাড়তে থাকে এবং জামায়াতে ইসলামির জনশক্তিও। দীর্ঘ লড়াই সংগ্রাম পেরিয়ে কুমিল্লা-১১ আসন তথা চৌদ্দগ্রাম উপজেলার এমপি হিসেবে নিজেকে প্রতিষ্টিত করেন ২০০১ সালে। দীর্ঘ পাঁচ বছর এমপি থাকা অবস্থায় অত্যন্ত স্বচ্চতার মধ্যে দিয়ে পার করে। দীর্ঘ ষোলো বছরের ফ্যাসিবাদ আমলে নানান জেল জুলুমের পরেও দমানো যায়নি,বরং বারংবার দুদক দিয়ে নতুন মামলায় ফাসানোর চেষ্টা করেও সামান্যতম কোন অভিযোগ প্রমান করতে পারেনি দুদক। আর তিনি বর্তমানে বাংলাদেশ জামায়াতে ইসলামের নায়েবে আমির হিসেবেও দায়িত্ব পালন করছেন অত্যন্ত অভিজ্ঞতা ও দক্ষতার সাথে।

আমরা যদি ডাক্তার তাহেরের রাজনৈতিক চোখে দেখি তবে সেখানে তিনি একজন রাজনৈতিক মেন্টর হিসেবে কাজ করেন। যেমন তিনি মনে করেন তরুণদের রাজনীতি তে আসা,শুধু রাজনীতিতে আসা এবং স্লোগান ধরাই নয়,বরং কাজের মাধ্যমে পরিবর্তন দিয়ে রাজনীতির টোটাল পরিবেশকে পরিবর্তন করে ফেলা।

ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের একজন চিন্তাবিদ,কর্মপ্রেরণা এবং যুব রাজনীতির মেন্টর। তিনি মনে করেন ইসলামের আলোকে যদি কেউ রাজনীতি করেন তবেই এই দেশটা পরিবর্তন হয়ে যাবে,যেখানে ইসলাম কেবল একটা নাম কিংবা বিন্দু হয়ে নয় বরং ন্যায় ভিত্তিক সমাজ ব্যবস্থা,রাষ্ট্রব্যবস্থা এবং শিক্ষাব্যবস্থার মাধ্যমেই কেবল একটা কল্যানকর স্বাধীন ও স্বার্বভৌম রাষ্ট্র প্রতিষ্টা করা সম্ভব,এবং যদি সেটা ইসলামের মাধ্যমে করা হয়। আর এই জন্য উনি মনে করেন তরুনদের আরো রাজনীতিতে আসা উচিৎ।

ডাক্তার তাহের ডিবেটের মানুষ,উনি মনে করেন একটা সুষ্ঠ পরিবেশের মাধ্যমে আলোচনা সম্ভব,আলোচনার মধ্যে সব সমস্যার সমাধান করা যায়। তিনি মনে করেন,ইসলামী রাজনীতি মানে আধুনিক বাস্তবতা থেকে বিচ্ছিন্ন হওয়া নয় বরং সময়কে ইসলামী দৃষ্টিতে রূপান্তর করা।

ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের একজন চিন্তাবিদ,যুব মেন্টর,ডিবেটার এত সবের পরেও তিনি জনসংযোগ এর মাধ্যমে জনপ্রিয় আছেন তাদের মধ্যে অন্যতম ও বটে। তিনি বিশ্বাস করেন তরুণদের,নতুন প্রজন্মকে,তিনি ছুটে বেড়ান জনতার কাছে। তিনি ভালোভাবেই যানেন ইসলামি রাজনীতির মাধ্যমে সেটা মানুষের কাছে কিভাবে ছড়িয়ে দিতে হয়,কিভাবে তরুণদের সংগঠিত করতে হয়।

যখন ডাক্তার তাহের বলেন,

" ইতিহাসে নাম লেখাতে নয়,বরং পরিবর্তনের ইতিহাস গড়তেই আমি রাজনীতি করি " আজকের এই রাজনীতির ভিড়ে ডাক্তার তাহের যেন এক ভিন্নধারার রাজনীতিবিদ। প্রজ্ঞা,বিশ্লেষণ,কর্ম ও আদর্শের সমন্বয়ে তৈরী একজন ইসলামী স্ট্র‍্যাটেজিস্ট।
সর্বশেষ এডিট : ০৫ ই নভেম্বর, ২০২৫ রাত ১১:৩৭
১৬টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

"আনফোল্ডিং দ্য ট্রুথঃ দ্য আয়নাঘর ফাইলস"..

লিখেছেন জুল ভার্ন, ১০ ই আগস্ট, ২০২৬ দুপুর ১২:৪৯

"আনফোল্ডিং দ্য ট্রুথঃ দ্য আয়নাঘর ফাইলস"
-একজন গুমের শিকার মানুষের চোখে একটি ভয়াবহ সত্যের দলিল।

“আনফোল্ডিং দ্য ট্রুথ: দ্য আয়নাঘর ফাইলস”- নামটি যতটা আকর্ষণীয়, বইটির ভেতরের সত্য তার চেয়েও বেশি নির্মম, বেদনাদায়ক... ...বাকিটুকু পড়ুন

মানুষের অহংকার ও বুদ্ধিমত্তার ভ্রান্ত ধারণা

লিখেছেন শেরজা তপন, ১০ ই আগস্ট, ২০২৬ বিকাল ৫:৫২


উৎসর্গঃ ব্লগার রাজীব নুর( ঈশ্বর বিশ্বাসের কোল ঘেঁষে যাওয়া কোন লেখা এলেই যিনি লেখককে ভীষন সন্দেহের চোখে দেখেন- ভাবেন; কি অদ্ভুত কথা- ইনি দেখি ঈশ্বর বিশ্বাসী!!))
ধর্ম ও বিজ্ঞান: সংঘর্ষ না... ...বাকিটুকু পড়ুন

ঠেলায় নাম বাবাজি

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই আগস্ট, ২০২৬ রাত ১১:১৯


সময়টা সরকারের জন্য মোটেও ভালো যাচ্ছে না। একদিকে গ্যাস আর বিদ্যুতের সংকটে মানুষ প্রতিদিন কষ্টে দিন কাটাচ্ছে, অন্যদিকে সরকারের একের পর এক সিদ্ধান্ত নেটিজেনদের বাধার মুখে পড়ছে। ফলে সরকার নতুন... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনার মত তারেক জিয়াও কি ভারতে ইলিশ পাচার করছে?

লিখেছেন জ্যাক স্মিথ, ১০ ই আগস্ট, ২০২৬ রাত ১১:২৬



চলছে ইলিশের ভরা মৌসুম কিন্তু বাজারে কোন ইলিশ নেই.... ইলিশ নেই বললে ভুল হবে ইলিশ আছে কিন্তু উহা সাধারণ মানুষের ধরা ছোঁয়ার বাইরে। আওয়ামীলীগ আমলের ১৭ টি বছর... ...বাকিটুকু পড়ুন

~~~সংশয়~~~

লিখেছেন জটিল ভাই, ১১ ই আগস্ট, ২০২৬ রাত ১২:০৩

♦أَعُوْذُ بِاللهِ مِنَ الشِّيْطَانِ الرَّجِيْمِ (বিতাড়িত শয়তান থেকে আল্লাহ্'র নিকট আশ্রয় প্রার্থনা করছি)
♦بِسْمِ ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ (পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ্'র নামে)
♦ٱلسَّلَامُ عَلَيْكُمْ (আপনার উপর শান্তি বর্ষিত হোক)


(ছবি নেট হতে... ...বাকিটুকু পড়ুন

×