somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

খোকার বোকা ছেলেটা...

১৮ ই অক্টোবর, ২০২৬ রাত ২:২০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



খোকার বোকা ছেলেটা

ইশরাক একজন ত্যাগী রাজনৈতিক নেতা,শুধু ত্যাগী নয় বরং রাজপথের দুঃসময়ে ঢাকার বুকে ফ্যাসিস্ট সরকারের বুকে কাপন ধরিয়ে দেয়ার মত একটা বাঘ ও বলা যেতে পারে।

কিন্তু একজন ত্যাগী নেতা ইশরাক আর প্রতিমন্ত্রী ইশরাক কি একই? প্রশ্নটা ঠিক এখানেও না,প্রশ্নটা বরং আরো গভীর ও ভয়াবহ।

নির্বাচিত একজন সরকারের প্রতিমন্ত্রী যখন নিজের ব্যক্তিগত লাইসেন্সধারী অ/স্ত্র নিয়ে মাদকবিরোধী অভিযান চালান তখন প্রশ্নটা আরো গভীর হতে থাকে। আইনশৃঙ্খলার ব্যর্থতা বা অবনতির কোন পর্যায়ে গেলে এমন ধরণের ঘটনা ঘটে রাজধানীর বুকে তা আজ আরো ভালোভাবে পরিস্কার হয়ে গেলো।

রাষ্টের প্রধান ও একমাত্র সংবিধান বুঝা স্বরাষ্ট্রমন্ত্রী যখন প্রতিদিন দেশের নাগরিকদের সংবিধান বুঝানোর মত সবক দিয়ে থাকেন এবং একইসঙ্গে বলে বেড়ান আইনশৃঙ্খলার কোন অবনতি নেই তখন জনগন দেখে একজন প্রতিমন্ত্রী নিজেই তার ব্যক্তিগত অ/স্ত্র নিয়ে মাদকবিরোধী অভিযান করছেন।

সংবিধান মন্ত্রীর কাছে জনগনের পক্ষ থেকে আমার প্রশ্ন রেখে গেলাম,বাংলাদেশে কি আইনের শাসন কার্যকর ও স্থিতিশীল রয়েছে? সংবিধান অনুযায়ী একজন মন্ত্রী কি তার ব্যক্তিগত অ/স্ত্র দিয়ে এই ধরনের অভিযানে অংশ নিতে পারেন? বাংলাদেশের আর্মস এক্ট ১৮৭৮ এর ১৩ ও ১৪ ধারা এবং ২০২৫ সালের আগ্নেয়াস্ত্র লাইসেন্স ও নীতিমালার আলোকে তিনি কি এই ধরনের কার্যক্রম করতে পারেন কিনা সে ব্যাপারেও প্রশ্ন রেখে গেলাম।

আমরা সবাই জানি মাদক আমাদের সমাজ ও রাষ্ট্রকে ধ্বংস করে দিচ্ছে। মাননীয় মন্ত্রীর উদ্দেশ্য ভালো হলেও একজন মন্ত্রী কি এই ধরনের কাজ করতে পারেন কিনা?

এই অভিযান চলাকালে মাননীয় মন্ত্রীকে বলতে শোনা যায়,তোরা সরকারকে ধ্বংস করতেছস,এই এলাকাটাকে ধ্বংস করতেছস। এবং ৬ জনকে আটকের পর তিনি আরো বলেন,সন্ত্রাসীরা তো আমাদের প্র** ফেনা দিয়ে ভেসে যায়,আর তোরা তো মাদকের ডিলার,আমি এই এলাকার এমপি ইশরাক,একটি ছোট্ট স্পিচ ও দেন তিনি।

কিন্তু আমার কথা হল,একটি রাষ্ট্রে অপরাধ দমনের দায়িত্ব আইনসম্মত ভাবে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে হয়ে থাকে। যদি কোথাও কোন অপরাধমূলক কার্যক্রম হয়ে থাকে সেটিও নির্দিষ্ট সাংবিধানিকভাবেই হওয়া উচিত। কোন ব্যক্তি কিংবা কোন মন্ত্রী এই ধরণের কাজ করার কোন রকমের অধিকার রাষ্ট্র কিংবা সংবিধান দেয়না।

বাংলাদেশের প্রেক্ষাপটে মাদক একটি জাতীয় শত্রু,উনার যদি সৎ উদ্দেশ্য থাকে তবে উনি কোন প্রকার ব্যক্তিগত আগ্নেয়াস্ত্র ছাড়াই যথাযথ প্রমাণ সহ আটক করে পুলিশ খবর দিতে পারতেন। কিন্তু তিনি যা করেছেন তা শুধু সাংবিধানিক ভাবেই সংবিধানকে অবমাননা নয় বরমগ রাষ্ট্রের প্রশাসন ও স্বরাষ্ট্রমন্ত্রলয়কেও সরাসরি বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছেন। এবং বাংলাদেশের আইনশৃঙ্খলার অবনতি ও মানুষের নিরাপত্তা নিয়েও এখন প্রশ্ন উঠছে।

একজন ত্যাগী নেতা হওয়া হওয়া আর একজন মন্ত্রী হওয়া একই বিষয় নয়। একজন মন্ত্রী তার সরকার,রাষ্ট্র,জনগন, আইনশৃঙ্খলা ও তার ব্যক্তিগত ভাবমূর্তিকেও রিপ্রেজেন্ট করে থাকেন। তার আশেপাশে কি এমন কেউ নেই যারা তাকে বোঝাবেন যে,একজন মন্ত্রীর কাজ কি? কিভাবে একজন মন্ত্রী তার মন্ত্রনালয় কিংবা তার প্রশাসনিক ক্ষমতাকে কাজে লাগিয়ে মাদক নির্মূল,অভিযান কিংবা পূনর্বাসন করতে হয়?

রাজনৈতিক নেতা কিংবা মন্ত্রীত্বের প্রভাব মানেই এর অর্থ এই নয় যে তিনি সামনে গিয়ে অ/স্ত্র হাতে অভিযান চালাবেন৷ একজন প্রতিমন্ত্রীর সাফল্য কখনোই তার ব্যক্তিগত অভিযানেই নয়,কতজনকে ধাওয়া করলো,আটক করলো কিংবা ভয়ভীতি দেখালো। বরং তার কাজ হচ্ছেতার নির্দিষ্ট আসনের প্রশাসনিক কাঠামো,আইনশৃঙ্খলা ও অপরাধ দমনে কার্যকর পদক্ষেপ নিয়ে নির্দিষ্ট প্রশাসনকে শক্তপোক্ত করে কাজ করানো।

প্রতিমন্ত্রী ইশরাকের উদ্দেশ্য হয়ত ভালো হতে পারে,কিন্তু উদ্দেশ্য ভালো দিয়ে বেআইনি পদ্ধতির বৈধতা দেয়া যায়না। সরকার বিরোধী আন্দোলন করে সরকার পতন করা যায়,মাদকবিরোধী অভিযানে ব্যক্তিগত অ/স্ত্র দিয়ে অভিযান চালানো চায় কিন্তু আইনকে বিদায় করানো যায়না। দয়া করে আপনি আপনার সংবিধান মন্ত্রীর থেকে সংবিধান ও আইন সম্পর্কে জ্ঞান অর্জন করবেন।

তাই খোকার বোকা ছেলেটাকে বলি,বন্দুক নামিয়ে দায়িত্বটা হাতে নিন,মাদক দমন করুন রাষ্ট্রের ক্ষমতা,সংবিধান ও আইনের মাধ্যমে। ব্যক্তিগত একশন কিংবা সিনেমার কায়দায় নয়।

আমরা মাদকমুক্ত বাংলাদেশ চাই,কোন মন্ত্রীর ব্যক্তিগত বন্দুকতন্ত্র নয়।

#ishraak #BNP #NoMoreDrugWar #Constitution #Bangladesh #Dhaka #PoliticsBD
সর্বশেষ এডিট : ১৮ ই অক্টোবর, ২০২৬ রাত ২:২০
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

যাদের স্বপ্নের দেশ আমেরিকা: তাদের জন্যে আজকের পোস্ট

লিখেছেন অপলক , ১৭ ই অক্টোবর, ২০২৬ দুপুর ২:১৮



এমন এক সময় ছিল, ছেলে বা মেয়ে ডিভি লটারীতে স্বপ্নের দেশে গেছে, বাপ মায়ের পাড়া প্রতিবেশী গর্বে কথা বলাই মুশকিল। সেখানে গিয়ে OC(Office Cleaner) নাকি DC(Dish Cleaner) হবে তার... ...বাকিটুকু পড়ুন

”আমার রাজনীতির রূপরেখা” -- জিয়াউর রহমান

লিখেছেন প্রামানিক, ১৭ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০০


শহীদুল ইসলাম প্রামানিক
আমি তখন দৈনিক দেশ পত্রিকায় চাকরি করি। এটা আমার দ্বিতীয় চাকরি। প্রথম চাকরি নিয়েছিলাম ব্রিটিশ আমলের প্রকাশিত দৈনিক আজাদ পত্রিকায়। আজাদ পত্রিকাটি ব্রিটিশ আমলে মুসলমানের পক্ষের একমাত্র... ...বাকিটুকু পড়ুন

শহীদ জিয়া ২৭ মার্চের ভাষণে 'জয় বাংলা' বলেছিলেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:১১





সূত্রঃ আমার রাজনীতির রূপরেখা
লেখকঃ জিয়াউর রহমান
পৃষ্ঠাঃ ১৭৭

...বাকিটুকু পড়ুন

মীর জাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির ঐতিহাসিক চুক্তি! যে চুক্তির জন্য বাংলার স্বাধীনতার সূর্য ২০০ বছরের জন্য অস্তমিত হয়েছিল!

লিখেছেন নূর আলম হিরণ, ১৮ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৪২


আমরা পলাশী যুদ্ধের কথা জানি। কিন্তু এই যুদ্ধ শুরু হওয়ার আগে যে একটি ঐতিহাসিক চুক্তি হয়েছিল মীরজাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্ণধার লর্ড ক্লাইভের এর সাথে সেটা সম্পর্কে খুব কমই... ...বাকিটুকু পড়ুন

মেধা নয়, রাজনৈতিক পরিচয়ই কি আমাদের রাষ্ট্রে যোগ্যতার মাপকাঠি?

লিখেছেন raselabe, ১৮ ই অক্টোবর, ২০২৬ ভোর ৬:২৯

বিসিএসসহ বিভিন্ন সরকারি চাকরির নিয়োগ প্রক্রিয়ায় রাজনৈতিক পরিচয় বা ভেরিফিকেশনের কারণে প্রার্থীদের বাদ পড়ার অভিযোগ আমাদের প্রিয় মাতৃভূমিতে নতুন কোনো ঘটনা নয়। রাজনৈতিক দলগুলো ক্যাম্পাসে ক্যাম্পাসে নিজেদের ছাত্রসংগঠনের কার্যক্রম চালু... ...বাকিটুকু পড়ুন

×