এটি আমার প্রিয় ছবি । অথার্ত প্রিয় ছবি গুলোর মধ্যে অন্যতম । নিও এর চরিত্র বিশ্লেষণ করলে নায়কের ভাবই পাওয়া যাবে।
যখন প্রথম MATRIX দেখি তখন থেকেই এটি আমার হৃদয় ছুয়েঁ যায় । যতবারই দেখি কেন জানি, তত বারই দেখতে ইচ্ছা হয় । ছবির স্পেশাল এফেক্ট দারুণ । তার উপর মারামারি কেন যেন আমাকে আকৃষ্ট করে? হয়ত আজ অনেক বিদ্রুপ এর মত মন্তব্য এর মুখোমুখি হতে হবে। কারণ, আমি লিখেছি ''মারামারি আমাকে কেন জানি আকৃষ্ট করে?'' অনেকে ভাববে আমি সন্ত্রাসী কিংবা সহিংসতাপূর্ণ । যাক গে... যে যা ভাবুকগে আমার কি? আমার কল্পনার বাস্তবতা তুলতে গায়ে তো কালির রং লাগবেই ।
যদিও এর থেকে উন্নত স্পেশাল এফেক্ট এর ছবি বর্তমানে চলছে । তবুও ঐ MATRIX ই আমার কাছে ভাল লাগে । শেষে নিওর এজেন্ট উপর চড়াও হওয়ার দৃশ্য সবচেয়ে দারুণ লাগে ।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




