কিন্তু মুখমন্ডল শোভিত সুন্দর দাড়িঁ গঠন প্রত্যেক পুরুষের কাম্য ।
--------------------------
THE STRAIGHT RAZOR
যারা নিয়মিত বা সময় ভিত্তিক নাপিতের কাছে আদর খেতে যান , তারা বুঝবেন জিনিসটার সুবিধা কি
এটা সবচেয়ে পারফেক্ট সার্ভিস দেয় । এইটার ইতিহাস নিয়ে পোষ্ট যখন লিখছিনা । তবুও জানার জন্য বলছী যে, (the oldest razor like-object was discovered in 18,000 B.C) ব্রোঞ্জ যুগের পূর্বেই এর চল ছিল । ধরে নিতে পারি জিনিস খানা এরকম না হলেও মানুষের চুল বড় হলে এর অপ্রয়োজনীয়তা বোধ করে কাটার অভিপ্রায়ে এক সময় এটি মানুষের গোচরে আসে ।
এখন এইটা আমি বিডি নাপিত আর তুর্কি নাপিত যে নাপিতই বলি , সারা পৃথিবীর নাপিত গোষ্ঠি খুব লাইক করে ! তাহলে এটা হইল এ+ ক্লাস টাইপের কামাইন্না জিনিস ।
------------------------------
THE SAFETY RAZOR
এইটা ছোট্ট বেলা থেকে দেখে আসছি । আব্বা ব্যবহার করে । খুবই কাজের মনে হয় । Straight razor এর পর এই মাল খানাই এ ক্লাস পজিশনে আসে কামাকামির পার্টে ।
-------------------------
CARTRIDGE RAZORS
বন্দুকের কার্তুজের মত জটিল লুক একটা ।
---------------------------------------
ELECTRIC SHAVING RAZORS
এইটা নামেই আছে । ক্লিন পরিষ্কার এর ধারে কাছে এইটা যাবে না বলে দিলাম ।
উপসংহার: কার্তুজ রেজার দিয়ে দ্রুত করা গেলেও আরও ভাল রেজাল্ট হিসেবে Safety razor ব্যবহার সঠিক মনে হয়, অনেকের কাছে । কিন্তু এইটাতে আমি ভয় পাই ।
আমি অবশ্যই মেয়েদের মত সাজুগুজো করে প্রসাধাণী মাখার মত শেইভ করে না, ৫ মিনিট এর ১ মিনিটও আমি দেরী করি না এই ঝামেলা শেষ করতে ।
আমার কাছে রান্না, ঘর পরিষ্কার, আর দাড়ি কামানো দুনিয়ার তাবত কাজ থেকে বিরক্তিকর লাগে ।
চিন্তা করছি, সাহস করে একদিন এইটা লইয়া ঝাপাইয়া পরব ।
আপনাদের কি সমস্যা বা সুবিধা একটা জানান, আমিও জানি ।
সর্বশেষ এডিট : ০২ রা এপ্রিল, ২০১৩ ভোর ৫:২১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





