somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শাপমোচন

২২ শে আগস্ট, ২০১৫ দুপুর ২:৪৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমার ছেলেটা যে স্কুলে পড়ে, কাজের ছেলেটাও সেখানে পড়ে (অবশ্য বাইরের মানুষের সামনে আমি ভুলেও কখনো ‘কাজের ছেলে’ শদটা উচ্চারণ করি না)। এ কারনে সবাই আমাকে বিশেষ সম্মানের চোখে দেখে, আমিও ব্যাপারটা খুব এনজয় করি। এসব কাজে ভাল নাম ফাটে, সমাজে স্ট্যাটাস বাড়ে। সকালে অফিসে যাওয়ার আগে আমি দু’জনকে গাড়িতে করে স্কুলে নামিয়ে আসি। ছেলেকে নিয়ে আমার অনেক স্বপ্ন, স্কুলের সবচেয়ে নামী টিচারকে হাউস টিউটর হিসেবে রেখেছি। ছেলে পড়তেই চায় না, সারাদিন ভিডিও গেম আর কম্পিউটার নিয়ে মেতে থাকে। আমি মাঝে মাঝে খুব বিরক্ত হই, আবার ভাবি- খারাপ কী, হাইটেকের সাথে তো পরিচয় হচ্ছে। আমাদের সময়ে মায়েরা ছিল মূর্খ, কিন্তু সন্ধ্যার পর ঠিকই তারা সন্তানের পড়ার টেবিলে বসে থাকতেন। এখন মায়ের শিক্ষিত, কিন্তু সন্তানের জন্য তাদের সময় কই। আমার স্ত্রী ব্যস্ত তার জগত নিয়ে। সে জগতের বড় একটা অংশ জুড়ে আছে হিন্দী চ্যানেল আর শহরের নামী সব পার্লার। অবশ্য এখন যুগটাই প্যাকেজের, টাকা খরচ করলে ছেলের পড়াশোনা নিয়ে ভাবতে হবে না।

স্কুলের রেজাল্ট হবে, আমি আমার ছেলে আর কাজের ছেলে দুইজনকে নিয়ে রেজাল্ট আনতে গেলাম। রেজাল্ট দেখে রীতিমত চমকে গেলাম, কাজের ছেলেটা দেখি আমার ছেলের চেয়ে ভাল রেজাল্ট করেছে। সবাই এসে আমার খুব প্রশংসা করল- রনী সাহেব, আপনার কোন তুলনা হয় না। আপনি নিজের ছেলের সাথে কাজের ছেলের কোন প্রভেদ করেন না। সত্যি আপনার মত মানুষের সমাজে খুবই দরকার। আমি হাসিমুখে সব প্রশংসা শুনলাম, যদিও আমার ভেতরটা জ্বলে যাচ্ছিল। বাসায় ফিরে দেখি আমার স্ত্রী তার সিরিয়ালে মত্ত, মেজাজ আরও খিঁচে গেল। আমার মুখে স্পষ্ট বিরক্তি, স্ত্রী বলল- কী হয়েছে তোমার, এমন লাগছে কেন। আমি খুবই ঠান্ডা মাথার মানুষ, কখনো খুব বেশি উত্তেজিত হই না। নিরুত্তাপ কন্ঠে বললাম- ছেলেটা তো সারা জীবন আমাদের বাসায় থাকবে না, এক সময় না এক সময় ওর ঠিকই রিয়েলিটি ফেস করতে হবে। এসব পড়াশোনা করে ওর আসলে কোন লাভ হবে না। আর কাককে ময়ূরের পুচ্ছ পরালে সে’তো ময়ূর হবে না। সে না পারবে কাকের দলে থাকতে, না পারবে ময়ূরের দলে থাকতে। ওকে পড়াশোনা করানো মানে কাককে নকল ময়ূর বানানো। কি বল? আমার স্ত্রী আনমনে বলল- তুমি যা ভাল মনে কর, তার চোখ তখন ‘কাহানি ঘর ঘর কি’-তে
সর্বশেষ এডিট : ২২ শে আগস্ট, ২০১৫ দুপুর ২:৪৪
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কারখানা বাঁচাতে পারিনি, তাই মানুষকে অটো চালাতে হচ্ছে

লিখেছেন সৈয়দ কুতুব, ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:৩৪


বাংলাদেশে এখন এমন এক অদ্ভুত অর্থনৈতিক সংকট চলছে, যেখানে একজন শ্রমিক কারখানায় বিদ্যুৎ না পেয়ে চাকরি হারিয়ে অটো রিকশা চালাচ্ছেন। সেই অটো আবার চার্জ দিতে বিদ্যুৎ খাচ্ছে। যে বিদ্যুৎ... ...বাকিটুকু পড়ুন

হাসিনা কে রাখলে এমনি হবে...দাদা, যতদিন পারেন রাখেন

লিখেছেন অপলক , ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:৩২



২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মুখে পদত্যাগ করে বাংলাদেশ ছাড়ার পর শেখ হাসিনাকে বহনকারী বাংলাদেশ বিমানবাহিনীর বিশেষ বিমানটি ভারতের দিল্লির উপকণ্ঠে উত্তর প্রদেশের গাজিয়াবাদের হিন্ডন বিমানঘাঁটিতে (Hindon Air... ...বাকিটুকু পড়ুন

খারাপটা কোথায়

লিখেছেন আলমগীর সরকার লিটন, ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৩৪


বিশ্বখাতায় নাম লিখিলাম পাগল
কবিতারা হেসেই মাঠে হয়ে যায় ছাগল;
ঘাস খাওয়া আনন্দটা অন্যরকম
তবু পাগল বলে কথা, পূর্ণিমায় যুগল;
আজ কাল হাঁটবাজারে হিংসাটা
কম মূ্ল্যেই বিক্রয় হচ্ছে! যোগোপযোগি
সময়টা পাগল ছাড়া চলেই না
লেখার খাতার দামটাও... ...বাকিটুকু পড়ুন

আম্লিগ যদি আসে তাহলে ....... :(

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:২৬



বিএনপি। আপনারা ১৭ বছর ঘরে থাকতে পারেন নাই কিন্তু এখন যদি আবার আম্লিগ ফিরে আনেন তাহলে আপনারা তো দূরের কথা আপনার বাড়ির মাটিও থাকবে না। আপনার ঘর-দরজা থাকবেনা। শুধু... ...বাকিটুকু পড়ুন

মাঝে মাঝে তব দেখা পাই, চিরকাল কেন পাই না?

লিখেছেন ঋণাত্মক শূণ্য, ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:৫২

বিল গেটস এর নামে একটা কথা প্রচলতি আছে; জানি না কথাটা বিল বলেছে কি না, তবে আমার কাছে মাঝে মাঝে কথাটা সত্য মনে হয়। কথাটা এমনঃ আমি কোন কাজ করবার... ...বাকিটুকু পড়ুন

×