somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমরা মাশুল দিয়ে যাচ্ছি শতাব্দীর পর শতাব্দী

২৩ শে মে, ২০১৩ রাত ১১:১৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ইখতিয়ার উদ্দিন মুহম্মদ বখতিয়ার খলজী ১১৯৩ খ্রীস্টাব্দে নালন্দা বিশ্ববিদ্যালয় ধ্বংস করারা মাধ্যমে বাংলা ও বাঙালীকে ইতিহাসের সেই আস্তাকুড়ে নিক্ষেপ করেন যেখান থেকে আমরা আদৌ উঠে আসতে পারিনি ......... এক কালের পৃথিবীর অন্যতম সুশিক্ষিত জাতি ক্রমবর্ধমান ভাবে আজ পরিণত হয়েছে পৃথিবীর মূর্খতম জাতিতে। এখানে হিন্দু সেন রাজাদের অযোগ্যতা ও দুঃশাসন অনেকাংশে দায়ী ছিলো ......... বৌদ্ধ পাল রাজাদের সুশাসন ও শিক্ষা ক্ষেত্রে পৃষ্ঠ পোষকতার অতুলনীয় উদাহরন আমাদের(ভারতীয় নয় শুধু মাত্র বাঙ্গালী বোঝাতে) একমাত্র স্বর্ণ যুগের সুচনা করেছিলো।

আমি খেয়াল করে দেখেছি আমাদের সমাজের শিক্ষিত অশিক্ষত নির্বিশেষে প্রায় সকলেই মনে করেন যে আমাদে নিকট পূর্বপুরুষেরা হিন্দু ছিলো ......... কিন্তু ইতিহাস পর্যালোচনা করলে এটা স্পস্ট হয় যে আমাদের নিকট পূর্বপুরুষেরা অনেকেই বৌদ্ধ থেকে আগত। যদিও বা দূর অতীতে বৌদ্ধরাও হিন্দু হতে উদ্ভব কিন্তু আমাদে নিকট অতীত পূর্বপুরুষ
হিন্দু বৌদ্ধ উভয়-ই সম্মিলিত।

ইখতিয়ার উদ্দিন মুহম্মদ বখতিয়ার খলজী যতটা না হিন্দু নিধন করেছেন তার থেকে অনেক সহস্রগুন বেশী বৌদ্ধ নিধন করেছিলেন। এককথায় বলা যায় ইখতিয়ার উদ্দিন মুহম্মদ বখতিয়ার খলজী এই অঞ্চলের বৌদ্ধদের প্রায় নিশ্চিহ্ন করে দিয়েছিলেন।

নালন্দা পৃথিবীর প্রথম আবাসিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে একটি এবং এটি ইতিহাসের সবচেয়ে প্রসিদ্ধ বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যেও একটি। এর স্বর্ণযুগে ১০,০০০ এর অধিক শিক্ষার্থী এবং ২,০০০ শিক্ষক এখানে জ্ঞান চর্চা করত। একটি প্রধান ফটক এবং সুউচ্চ দেয়ালঘেরা বিশ্ববিদ্যালয়টি স্থাপত্যের একটি মাস্টারপিস হিসেবে সুপরিচিত ছিল।বিশ্ববিদ্যালয়ে আটটি ভিন্ন ভিন্ন চত্বর(compound) এবং দশটি মন্দির ছিল; ছিল ধ্যান করার কক্ষ এবং শ্রেনীকক্ষ। প্রাঙ্গনে ছিল কতগুলো দীঘি ও উদ্যান। বিশ্ববিদ্যালয়ের পাঠাগারটি ছিল একটি নয়তলা ভবন যেখানে পাণ্ডুলিপি তৈরি করা হত অত্যন্ত সতর্কতার সাথে। তৎকালীন জ্ঞান বিজ্ঞানের সকল শাখাতেই চর্চার সুযোগ থাকায় সুদূর কোরিয়া, জাপান, চীন, তিব্বত, ইন্দোনেশিয়া, পারস্য এবং তুরস্ক থেকে জ্ঞানী ও জ্ঞান পিপাসুরা এখানে ভীড় করতেন। চীনের ট্যাং রাজবংশের রাজত্বকালে চৈনিক পরিব্রাজক জুয়ানঝাং ৭তম শতাব্দিতে নালন্দার বিস্তারিত বর্ণনা লিখে রেখে গেছেন।

১১৯৩ সালে তুর্কি সেনাপতি ইখতিয়ার উদ্দিন মুহম্মদ বখতিয়ার খলজী নালন্দ মহাবিহার ধ্বংস করে ফেলেন; এই ঘটনাটি ভারতে বৌদ্ধ ধর্মের পতনের সূচক হিসেবে গণ্য করা হয়। পারস্যের ইতিহাসবিদ মিনহাজ তার তাবাকাতে নাসিরি গ্রন্থতে লিখেছেন যে হাজার হাজার বৌদ্ধ পুরোহিতকে জীবন্ত পুড়িয়ে মারা হয় কিংবা মাথা কেটে ফেলা হয়; খিলজি এভাবে এই অঞ্চল থেকে বৌদ্ধধর্ম উৎপাটন করে ইসলাম প্রতিষ্ঠার চেষ্টা করেন, মহাবিহারের গ্রন্থাগারটি মাসের পর মাস ধরে আগুন দিয়ে পোড়ানো হয়।

মুলত এই ধ্বংসযজ্ঞ-ই তৎকালীন হিন্দু সেন রাজবংশের শাশক লক্ষন সেন কে ভীত করে তুলে। এই ভিতী-ই অবশেষে ১২০৫ মতান্তরে ১২০৬ খ্রীস্টাব্দে বিনা যুদ্ধে রাজ সিংহাসন ত্যাগ করার কারন হিসেবে প্রতিয়মান হয়।

নালন্দা বিশ্ববিদ্যালয়ে এত এত পরিমান বই ছিলো যে তা পুড়তে মাসের পর মাস সময় লেগে যায়। এর মাশুল আমরা দিয়ে যাচ্ছি শতাব্দীর পর শতাব্দী ......।
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আওয়ামীলিগের একটা জিনিস আমার ভালো লাগে।

লিখেছেন তানভির জুমার, ১৩ ই নভেম্বর, ২০২৬ সকাল ৮:৩৩




লীগের একটা গুণ দেখে আমার অনেস্টলি হিংসা হয়। ওরা শত্রুর সাথে কোন দয়ামায়ার রাজনীতিতে বিশ্বাসী না। অস্তিত্বের প্রশ্নে নিয়মতান্ত্রিকতা আর সুশীলতা দেখাতে গেলে যে টিকে থাকা সম্ভব না,... ...বাকিটুকু পড়ুন

সাময়িক পোষ্ট

লিখেছেন রাজীব নুর, ১৩ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৩



আসসালামু আলাইকুম।
আশা করি সক্কলে ভালো আছেন। আজ শুক্রবার, ২৮শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ। ইংরেজি তারিখ ১৩ই নভেম্বর। আজ গ্রেট লেখক হুমায়ূন আহমেদের জন্মদিন। আর কিছুদিন পর শীত এসে... ...বাকিটুকু পড়ুন

বাঙ্গালী বেশিরভাগ সময় নিজেদের আবেগ দিয়ে পক্ষ বিপক্ষে অবস্থান নেয়।

লিখেছেন নূর আলম হিরণ, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:২৪


সম্প্রতি অনন্ত জলিলের ঋণখেলাপি হওয়া নিয়ে বেশ আলোচনা হচ্ছে। আলোচনায় দেখা যাচ্ছে, একটি পক্ষ অনন্ত জলিলের পক্ষে অবস্থান নিচ্ছে, আরেকটি পক্ষ বিপক্ষে। তবে লক্ষণীয় বিষয় হলো, দুই পক্ষের কেউই অনন্ত... ...বাকিটুকু পড়ুন

কত নিয়েছ, কত দেবে, কবে যাবে?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৫০


দফা তো একটাই- কত নিয়েছ, কত দেবে, কবে যাবে! শেখ হাসিনাকে ঘিরে বদলে যাচ্ছে কি রাজনৈতিক সমীকরণ?

ছয় দফা ঘোষণার পর ন্যাশনাল আওয়ামী পার্টি বা ন্যাপের পূর্ব পাকিস্তান প্রধান... ...বাকিটুকু পড়ুন

১৩৩১৩ তম দিন শেষে

লিখেছেন সুব্রত দত্ত, ১৩ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৪৮


আজ জীবনের ১৩৩১৩ তম দিন পার করলাম। কর্মব্যস্ত এক দিন ছিল কিন্তু তবুও তা ভালো লাগার ছিল। হতাশা সেভাবে গ্রাস করেনি। কিছু বিষয়ে মন খারাপ করার মতো কারণ থাকলেও মনটা... ...বাকিটুকু পড়ুন

×