somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার সংসদ নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করার প্রতিবন্ধকতা সমুহঃ

১৪ ই জুন, ২০১৩ রাত ১০:৫৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমার সংসদ নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করার প্রতিবন্ধকতা সমুহঃ

১) জামানতের টাকা। ইদানিং সংসদ নির্বাচনে জামানতের টাকা বেশ মোটা অঙ্কের। যথা সম্ভব সেটা কম পক্ষে ৫০হাজার টাকা। ইদানিং অনেক সৎ ও যোগ্য প্রার্থী জামানতের টাকা জোগাড় করতে পারে না নিরবাচন করার জন্যে। দুর্নীতিবাজ দের জন্যে এই টাকা তেমন কিছু না হলেও একজন দরিদ্র ও সৎ প্রার্থীর কাছে এটা অনেক বড় অংক। এটা এক ধরনের মানবাধিকার লঙ্ঘনও বটে। কেননা এতে করে শুধু মাত্র টাকার অভাবে একজন দরিদ্র ব্যাক্তির নির্বাচন করার অধিকার ক্ষুণ্ণ হচ্ছে। তাছাড়া এটা নির্বাচনী একটা পুঁজির মত হয়ে যাচ্ছে। ফলে নির্বাচন একটা ব্যাবসায় রূপান্তরিত হচ্ছে। আমার মতে সংসদ কিংবা যে কোনো নির্বাচনের জামানতের পরিমান কোনো ক্রমেই ১ হাজারের বেশী হওয়া উচিৎ নয়। তাছারা বর্তমান আইন অনুযায়ি সম্ভবত ৮% ভোট না পেলে জামানত বাজেয়াপ্ত হয়। আমি মনে করি এটাও ঠিক নয়। এটা ২ কিংবা ৩% নামিয়ে আনা উচিৎ।

২) মনোনয়ন পত্রের সাথে ১% ভোটারের স্বাক্ষর আমার পক্ষে সংগ্রহ করা খুব-ই কঠিন। কেননা নির্বাচনে নামার আগেই যেখানে আমার কোণো রকম প্রচার প্রচারণা হয় নি, যেখানে আমাকে প্রায় কেউই চেনে না সেখানে বৈধ ভাবে ১% ভোটারের স্বাক্ষর সংগ্রহ আমার কাছে প্রহসন ছাড়া কিছুই না। তাছাড়া এটাও যথেষ্ট ব্যায়বহুল। এর ফলেও দরিদ্র সৎ প্রার্থীরা এটা সংগ্রহে ব্যারথ হতে পারে। ফলে সৎ ও যোগ্য প্রাথিরা নির্বাচনে উৎসাহ হারিয়ে ফেলবে। তাছাড়া নির্বাচন করতে হলে আগে থেকেই পরিচিতি থাকতে হবে এটা তো ঠিক না। এতে যোগ্যরা পিছনেই থেকে যাবে। যোগ্যা রা প্রচার বিমুখ হতেই পারে।

৩) নির্বাচনী প্রচার অভিযান ও পোস্টার লিফলেটের ব্যয়। আমার মতে সৎ ও যোগ্য প্রার্থী নির্বাচন করা শুধু মাত্র জনগনের দায়িত্ব-ই নয় বরং সরকার ও নির্বাচন কমিশনের ও দায়িত্ব। সেই জন্যে একটা ব্যায়হীন প্রচার নিতি করা খুব-ই জরুরী। যেমন যে সকল প্রার্থী নির্বাচন করবেন তাদের সকলের-ই সরকারি অরথে সরকারি প্রেসে নির্দিষ্ট পরিমান লিফলেট ও পোস্টার ছাপিয়ে প্রারথিদের বিতরন করা, বিভিন্ন কেন্দ্রের গন্ডিতে সরকারি খরচে অস্থায়ী ক্যাম্প প্রত্যেক প্রার্থীকে দেয়া। সরকারি টিভি তে প্রত্যেকের জন্যে নিদ্রিষ্ট পরিমান বিজ্ঞান প্রচার করা। বেসরকারি টিভি তেও (যেহেতু জাতীয় ইস্যু তাই আইন করে বাধ্য করা) একই রকম সমান বিনামুল্যে বিজ্ঞাপন প্রচারের ব্যাবস্থা করা। এর ফলে মুলত প্রার্থীদের নির্বাচনী কোনো ব্যায়-ই থাক্তো না। ফলে সুনাগরিকেরা নির্বাচনে উৎসাহী হতো। এর ফলে সৎ ও যোগ্য প্রার্থী বেশি থেকে বেশি পরিমানে নির্বাচন করত। আর স্বাভাবিক ভাবে-ই বেশী সৎ ও যোগ্য প্রার্থী নির্বাচন করলে বেশি সৎ ও যোগ্য প্রার্থী জয় লাভ করতো। এটা সুশাশনের জন্যে বড় ধরনের সহায়ক ভুমিকা পালন করতো। যা হোক বর্তমান বাস্তবাতায় আমি এই ব্যয় মেটাতে অক্ষম।

আমি নির্বাচন করলে হয়তো ৮/১০ ভোট পাবো। কিন্তু এতে আমি নিজে একজন যোগ্য প্রার্থীকে ভোট দিতে পারার তৃপ্তি পেতাম। তাই আমি অর্থের সংস্থান করতে পারলে নির্বাচন করবো আশারাখি। সকলের কাছে দোয়া প্রার্থী।
৩টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ভয়ংকর সেই খবরের পর… সন্তানের হাতটা শক্ত করে ধরুন

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৩ ই মে, ২০২৬ সকাল ১০:৪৫

আজ সকালে খবরটি পড়ে আমার মনটা একদম ভেঙে গেল। ভাবতেই ভয় লাগছে—আমাদের সন্তানদের আমরা আসলে কতটা অরক্ষিত পরিবেশে বড় করছি! ছোট্ট একটি নিষ্পাপ শিশু, যে পৃথিবীটাকে ঠিকমতো চিনতেই শেখেনি, তাকে... ...বাকিটুকু পড়ুন

হিন্দু খতরে মেঁ

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৩ ই মে, ২০২৬ বিকাল ৩:২৫


শুধুমাত্র মুসলিম বিদ্বেষী বক্তব্য দিয়ে ক্ষমতায় এসেছে শুভেন্দু। তার বক্তব্যের মূলপ্রতিপাদ্য হলো হিন্দু খতরে মেঁ! আশ্চর্যের বিষয় হলো সংখ্যাগরিষ্ঠ হিন্দুরা নাকি মুসলিমদের দ্বারা নির্যাতিত হচ্ছে, কিছুদিন পরেই নাকি পশ্চিমবঙ্গ... ...বাকিটুকু পড়ুন

সময় খুব দ্রুতই ফুরিয়ে যাচ্ছে।

লিখেছেন শ্রাবণ আহমেদ, ১৩ ই মে, ২০২৬ বিকাল ৫:৩০

দিনগুলো কেমন যেন দ্রুতই ফুরিয়ে যাচ্ছে!
দেখতে দেখতে মাস শেষ হয়ে যাচ্ছে,
এইতো সেদিন থার্টি ফার্স্ট নাইট উদযাপন করলাম,
আর এদিকে দেখি চার মাস শেষ হয়ে পাঁচ মাস চলছে। অথচ আমরা... ...বাকিটুকু পড়ুন

সূর্য পশ্চিম দিকে উঠে:)

লিখেছেন নূর আলম হিরণ, ১৩ ই মে, ২০২৬ রাত ১১:২০


আমাদের দেশে রাজনীতিতে নেতা যাই বলে তার কর্মীরা সেটাকে সঠিক মনে করে। সেটা নিয়ে দ্বিমত করে না। এখন ধরুন নেতা মুখ ফসকে বলে ফেলেছে “সূর্য পশ্চিম দিক থেকে উঠে।” তার... ...বাকিটুকু পড়ুন

ডেঙ্গু আবার ধেয়ে আসছে তাই ডেঙ্গু প্রতিরোধে একটি সমন্বিত কার্যক্রম রূপকল্প

লিখেছেন ডঃ এম এ আলী, ১৪ ই মে, ২০২৬ সকাল ১০:৪১


লেখাটির উপক্রমনিকা
মাস কয়েক আগে সামুর পাতায় ব্লগার কলা বাগান ১ এর একটি গুরুত্বপুর্ণ লেখা প্রকাশিত হয়েছে । লেখাটিতে থাকা মুল কথাগুলি ছিল... ...বাকিটুকু পড়ুন

×