সেই থেকে মা আমার অভিমানী।
যে মা দশমাস দশদিন গরভে নিয়ে
মুখ দেখিয়েছেন এই পৃথিবীর
সই মা আজ অভিমানী।
আবার ডক অফিসে যায়
কত মানুষের চিঠি...অথচ এত চিঠির ভীড়ে
আমার একটা চিঠি নেই।
মাকে লিখি মাগো ক্ষমা কর এই বখে
যাওয়া ছেলেটাকে...
মাগো তোমার পুঁটি মাছ ভাজা কতিদন খাইনে
আর অভিমান করোনা মা।
আমি আগের মতোই পড়ালেখা করছি
দু'কথার একটা লিখ
জানিনা মা চিঠি পেড় নিরবে কাঁদে কিনা।
ডাক অফিসে আর যায়নে
২ মাস পর...............।
ডাক পিয়নের গলা শুনি।
খোকা তোকে ক্ষমা করেছি
পুঁটি মাছ ধরে রেখেছি...।
খুশিতে ভিজে যায় চোখ
মা লিখেছে খোকা
আমি অভিমানী নইরে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


