আমরা ভীতু একটা জাতি। আমরা সহসাই সাহস করে কখনই কিছু বলতে পারি নাই। কিসের গনতন্ত্র আমাদের এখানে? একটা ডাহা মিথ্যা কথা কেউ যদি বলে যে আমাদের এখানে গনতন্ত্র চর্চা ভালই হয়!!! এখানে শয়তানরা শয়তানি করে কোন রকম সমস্যা ছাড়াই পার পেয়ে যেতে পারে। কখনই কোন শয়তান ধরা পরেনা। এরা থাকে ধরা-ছোয়ার বাইরে।
দেখতে দেখতে চার-চারটি বছর পার হয়ে গেল অথচ ২৫এ ফেব্রুয়ারীর বিডিআর বিদ্রোহের কোন ফয়সালাই দেখতে পেলনা গোটা জাতি। এখনো পুরো ব্যাপারটিই ধুম্রজালের মধ্যে রয়েছে। ধরা হয়েছে বিডিআর জোয়ানদের। এরাই কি আসল খুনী ছিল? আসলে আমরা ধোকাই খেয়েছি। শয়তানরা শয়তানি করে ঠিকই চলে গিয়েছে, আমাদের ফেলে গিয়েছে চরম বিপদে।
কোন দল যখন তাদের দাবি আদায় করতে চায় তখন কি ওই দলের কেউ কি চাইবে যে তাদের নেতাদের শেষ করে ফেলি? শেষ করে ফেললেতো কোন সমাধান আসবে না। উদাহরণ হিসেবে ধরুন, আপনি একজন ফ্যাক্টরির মালিক। আপনার সাথে ফ্যাক্টরিতে আপনার ম্যানেজাররা রয়েছে। এখন আপনার ম্যানেজমেনটের ওপর আপনার শ্রমিকরা ক্ষুব্ধ। তাদের অনেক দিনের দাবি তারা আদায় করতে পাচ্ছে না বিধায় তারা বেশ মনোক্ষুণ্য। এখন সেই জন্য তারা সব ম্যানেজার ও মালিকদের জিম্মি করে রাখলো। এখন যদি তারা এইসব লোকদের একেবারে মেরে ফেলে তাহলে কি তাদের দাবি কোনদিন হাসিল হবে?????
ধরুন আরেকটি উদাহরন, ঐ ফ্যাক্টরিতে শ্রমিকদের অষন্তোশ ঠিকই আছে এখন ওইটা কেই পুজি করে ঐ ফ্যাক্টরির মালিকের এক শত্রু কয়েকজন খুনীকে শ্রমিকদের মতো করে সাজিয়ে সেখানে পাঠালো। হাজার হাজার শ্রমিকের মধ্যে সবাইকেইতো আর চেনা যায় না। তারা যে পদ্ধতি তে ফ্যাক্টরিতে প্রবেশ করতে হয় সেইভাবেই প্রবেশ করলো। তারা অন্যান্য শ্রমিকদের মতো ঠিকই প্রতিবাদ করা শুরু করলো। এক পর্যায়ে তারা হঠাৎ মালিকদের ও ম্যানেজারদের জায়গায় গিয়ে ব্রাশ ফায়ার করে পিছন সাইড দিয়ে পালিয়ে গেল।
এতে বিপাকে পরলো সাধারণ আন্দোলনরত শ্রমিকরাই। পুলিশ তাদের গ্রেফতার করলো। পেদানি দিলো। জেল হলো। আর ওই যে মালিকের শত্রু যে এই কাজটি করালো, যে আসলে তার ব্যবসায়িক প্রতিদন্ডি, সে টার প্রতিপক্ষকে শেষ করলো, এবং তার ব্যবসাও বড় করলো।
এইভাবে যদি এক ফ্যাক্টরি আরেক ফ্যাক্টরির বিরুদ্ধে করতে পারে, সেইরকমভাবে এই এক এক দেশ আরেক দেশের বিরুদ্ধেও করতে পারে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

