somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

Steve Jobs(২০১৫) মুভ্যি রিভিউ

১৮ ই জানুয়ারি, ২০১৬ সকাল ৮:৩২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



সবার পরিচিত Apple কোম্পানীর প্রয়াত চেয়ারম্যান ও সিইও Steve Jobs কে নিয়ে নির্মিত ছবি Steve Jobs দেখা হলো। আমি মনে করি Danny Boyle পরিচালিত সিনেমা Steve Jobs ২০১৫ সালের সেরা ৫ ছবির মধ্যে একটি। অসাধারণভাবে ছবির কাহীনি ফুটিয়ে তোলা হয়েছে এবং সেটা সম্ভব হয়েছে Aaron Sorkin এর দূর্দান্ত স্ক্রিপ্ট লেখার কারণে। আমরা অনেকেই জানি Aaron Sorkin একজন নামকরা স্ক্রিপ্ট লেখক এবং তিনি বেশ কয়েকটি চমৎকার সিনেমার স্ক্রিপ্ট লিখেছেন যার মধ্যে উল্লেখযোগ্য হলো: A Few Good Men, The American President, Charlie Wilson's War, The Social Network, Moneyball। Steve Jobs সিনেমার অসাধারণ স্ক্রিপ্ট প্রতিটা মূহুর্তে ছবিটিকে প্রানবন্ত করে তুলছিল।



সিনেমাটিতে Steve Jobs এর ওপর দেখানো হয় তিনি কতটা কাজ পাগল ছিলেন, কি ঝামেলা ওনাকে মোকাবেলা করতে হয়েছে এসব নিয়েই সিনেমাটি। ছবিতে অভিনয় করেছেন Michael Fassbender যিনি Jobs এর চরিত্রে ছিলেন, Kate Winslet, Seth Rogen, এবং Jeff Daniels। Michael Fassbender এর অভিনয় সত্যিই প্রশংসা করার মতো। খুব স্বাবলীলভাবে তিনি অভিনয় করে গিয়েছেন। তাকে দেখে মনে হচ্ছিল যে তিনি Michael Fassbender নয়, তিনি Steve Jobs। দেখারমতো পারফরমেন্স ছিল তার। অস্কার জেতা যদিও কঠিন হয়ে যেতে পারে Leo Di Caprio এর কাছে কিন্তু তার এই অভিনয় মনে থাকবে বহুদিন। Fassbender দেখিয়ে দিয়েছেন যে শুধু অভিনয় করলেই হয়না, যার চরিত্রে অভিনয় হচ্ছে ঠিক যেন তারমতো মনে হয় সেটার দিকেও কড়া নজর ছিল ব্যাপক। ঠিক এরকমই পারফরমেন্স দেখেছিলাম ২০১২ এর Lincoln সিনেমায় প্রেসিডেন্ট লিংকন এর চরিত্রে অভিনয় করা Daniel Day-Lewisকে। দেখে মনেই হয়েছে যে তিনি Daniel Day-Lewis নয় তিনি সত্যিকারের প্রেসিডেন্ট লিংকন।



Kate Winslet এর অভিনয় সম্পর্কে আর কি বলবো? চমৎকার অভিনয় ছিল তার যেটার জন্য তিনি গোল্ডেন গ্লোব এওয়ার্ডসও জিতেছেন এবার।



আমি এই সিনেমাকে ১০ এ ৯.৫ দেব। সিনেমার সাউন্ডট্রাকের ওপর আমার সবসময়ই বেশ দূর্বলতা। Daniel Pemberton এর সাউন্ডট্রাকগুলো ছিল সেরকম পর্যায়ের সেরা।

যারা দেখেননি তারা আজই দেখে ফেলুন এই অসাধারন সিনেমা।

সর্বশেষ এডিট : ১৮ ই জানুয়ারি, ২০১৬ সকাল ৮:৩২
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কাকতাড়ুয়া

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৮ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:৫৪



কৃষির সাথে আমার ও আমাদের দীর্ঘদিনের সম্পর্ক। ফসলি জমিতে ভুত তৈরি করে দিতে হয়, ভুত বলতে বই পুস্তকের ভাষায় কাকতাড়ুয়া। ফসলি জমিতে ভুত থাকলে পাখি এসে ফসল নষ্ট করে না।... ...বাকিটুকু পড়ুন

দেশের দুর্নীতি প্রতিরোধের জন্য একটি কাকতাড়ুয়া মডেল–২০২৬ নীতিপত্র প্রস্তাবনা দৃশ্যমান জবাবদিহি, নাগরিক নজরদারি ও AI প্রযুক্তিনির্ভর অনিয়ম প্রতিরোধ ব্যবস্থা

লিখেছেন ডঃ এম এ আলী, ০৮ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৭:০৮


বাংলাদেশে দুর্নীতি ও অনিয়ম মোকাবিলায় প্রচলিত ব্যবস্থার একটি বড় অংশ হলো অপরাধ সংঘটিত হওয়ার পরে তদন্ত ও শাস্তি।
কাকতাড়ুয়া মডেল–২০২৬-এর দর্শন হবে তার পাশাপাশি অপরাধ সংঘটিত হওয়ার আগেই প্রতিরোধমূলক... ...বাকিটুকু পড়ুন

বাঁধনের ওপর হামলা নিন্দনীয়- কিন্তু নীতির মাপকাঠি কি সবার জন্য এক?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৮ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:২৩


বাঁধনের ওপর হামলা নিন্দনীয়- কিন্তু নীতির মাপকাঠি কি সবার জন্য এক?

আজমেরী হক বাঁধন ইতালিতে হেনস্তা ও হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন। তাঁর ভাষ্য অনুযায়ী, জুলাই- আগস্টের আন্দোলনে... ...বাকিটুকু পড়ুন

"বাংলাদেশ কি একটি "ব্যর্থ রাষ্ট্রে" পরিণত হতে যাচ্ছে? - জঙ্গিবাদ ও পাকিস্তানপন্থার উত্থান"

লিখেছেন শ্রাবণধারা, ০৮ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:০৮


বাংলাদেশ কি গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে টিকে থাকতে পারবে - যেখানে আইন, ব্যক্তি স্বাধীনতা ও নাগরিক অধিকারের প্রশ্নগুলো সংখ্যাগরিষ্ঠের ধর্মীয় পরিচয় কিংবা জনতুষ্টিমূলক ও সুবিধাবাদী রাজনৈতিক কৌশল দ্বারা প্রভাবিত না... ...বাকিটুকু পড়ুন

ট্রাক্টরগাজি → চাঁদগাজী → সোনাগাজী → জেনারেশন৭১ কে নিয়ে দুটি কথা।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৮ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:৫৯


ব্লগার গাজী সাহেব জ্ঞানী কিন্তু তিনি কট্টরপন্থী তাঁর ছেড়া টাইপের মানুষ তবে আলাপচারীতার লোক হিবেবে উনি খারাপ না। আপনি যদি ওনার সংগে হিজড়া রানূ-র মতো জ্বীহুজুর জ্বীহুজুর বলেন এবং... ...বাকিটুকু পড়ুন

×