somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আজকের বাংলাদেশ বনাম পাকিস্তান ম্যাচ।

১৬ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:১৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :




অনেক আশা-ভরসা ছিল আজকের বাংলাদেশ--পাকিস্তান ম্যাচে যে বাংলাদেশ বেশ ভালভাবেই পাকিস্তানকে পরাজিত করতে পারবে। আশটা হয়তো করা একটু বেশীই হয়ে গিয়েছে। পাকিস্তান টসে জিতে ব্যাটিং নিয়ে ২০১ রানের যে বিশাল স্কোর করলো সেটা বাংলাদেশ ব্যাটসম্যানদের অনেকটাই চাপের মুখে ফেলেছিল। এমন একটা সময় ছিল যখন ৫০ ওভারের অনেক ম্যাচেই ২০০ রান হতো না। আর এখন ২০ ওভারে ২০০ রান করাটা কিন্তু চাট্টিখানি ব্যাপার নয়। পাকিস্তানের ব্যাটসম্যানরা বেশ ভালো খেলেছে এবং তাদের খেলা দেখে বোঝা যাচ্ছিল যে এটা বাচা-মড়াইের খেলা তাদের জন্য কারণ মাত্র ক'দিন আগেই সদ্য সমাপ্ত T20 Asia Cup তারা বাংলাদেশের কাছে যেভাবে হেরে গিয়ে ফাইনাল খেলা থেকে ছিটকে পড়েছিল তাদের জন্য এই ম্যাচটা জেতা ছিল ফরজ।



Sharjeel Khan ও Ahmed Shehzad ওপেনিংয়ে নেমেছিল ব্যাটিংয়ে এবং শুরু থেকেই বাউন্ডারি মারা শুরু করেছিল তারা। Sharjeel Khan দুটো দেখার মতো ছক্কা মেরেছিল ঠিকই কিন্তু সে বেশিক্ষণ টিকতে পারলোনা। এরপর Mohammad Hafeez ও Ahmed Shehzad দূর্দান্ত ব্যাটিং করা শুরু করলো। Ahmed Shehzad ৩৯ বলে ৫২ করলো ও Mohammad Hafeez ৬৪ রান করলো ৪২ বলে। তবে Soumya Sarkar, Arafat Sunny এর বোলিংয়ে Mohammad Hafeez এর যে ক্যাচটি ধরলো সেটা নিঃসন্দেহে দেখার মতো ছিল। ক্যাচটি একেবারে বাউন্ডারীর কাছে ছিল। মিস হলেই ছয় হয়ে যেত কিন্তু Soumya Sarkar প্রথমে লাফ দিয়ে বলটা ধরে বলটা আকাশে ছুড়ে মেরে সে মাটিতে পা দিয়ে নিজেকে ব্যালান্স করে তারপর বলটা আবার ধরলো। চমৎকার একটা ক্যাচ ছিল। টাইগারদের অনেক কিছু শিখতে হবে এই ম্যাচ থেকে কারণ সামনে সব বড় বড় দলদের সাথে খেলা আসছে। বাংলাদেশ ৫৫ রানে হারলো কিন্তু কোন মতেই এই ম্যাচ থেকে আত্মবিশ্বাস হারালে তাদের চলবে না।

সর্বশেষ এডিট : ১৬ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:১৮
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আপেল নিয়ে যত গল্প পর্ব - ০১

লিখেছেন অধীতি, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৪:১১

আপেল, আমাদের পরিচিত ফল সমুহের ভেতরে অন্যতম। দেখতে সুন্দর, খেতে মিষ্টি এই ফলটির আমাদের জীবনের সঙ্গে মিশে গেছে। আপেল এক অদ্ভুত ফল। বাসায় মেহমানকে আপ্যায়ন থেকে শুরু করে রোগী দেখতে... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ অদৃশ্য পাতায় লেখা ছিল যে

লিখেছেন সামিয়া, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:২১



আমি একটা বায়িং হাউসে চাকরি করতাম। তখন জীবনটা খুব সাধারণ ছিল। সকালবেলা অফিস, সারাদিন কাজের চাপ, সন্ধ্যায় বাসায় ফেরা। ভবিষ্যৎ নিয়ে বিশেষ কোনো পরিকল্পনা ছিল না। বিয়ে নিয়ে তো... ...বাকিটুকু পড়ুন

গ্যাস বিদ্যুৎ সংকট ও বিএনপি কি একে অপরের পরিপূরক?

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:৩৭


গ্যাস নাই ,বিদ্যুৎ নাই। নিত্যদিনের নানা সংকটে সাধারণ মানুষের জীবনযাত্রা কঠিন হয়ে উঠছে। এভাবে মানুষ বিএনপিকে কতদিন সহ্য করবে? মানুষ সহ্য করতে করতে যখন ধর্যের বাধ সহ্যের বাধ ভেঙ্গে... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ সরকারের কাছে সোলার এনার্জি বিক্রি করা কতটা লাভজনক?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৩৭



যারা আগামী ৬ মাসের মধ্যে বাড়ির ছাদে সোলার সিস্টেম ইন্সটল করবেন, তাঁদেরকে বাংলাদেশ সরকার প্রত্যেক ইউনিট ইলেক্ট্রিসিটির জন্যে ১০.৫০ টাকা করে দিবে। রুফটপে সোলার এনার্জি প্ল্যান্ট বসিয়ে লাভ... ...বাকিটুকু পড়ুন

২ লাখ কর্মীর খবর ভুয়া - তবে ২৫ টা সাদা হাতি আসছে!

লিখেছেন মাথা পাগলা, ০৩ রা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:০২



স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানিয়েছিলেন, মালয়েশিয়া সেপ্টেম্বর মাস থেকে ধাপে ধাপে ২ লাখ কর্মী নেবে ।

আগামী ছয় মাসে বাংলাদেশ থেকে ২ লাখ কর্মী নেবে... ...বাকিটুকু পড়ুন

×