এক ব্যাটিং দানবের নাম ক্রিস গেইল।
১৭ ই মার্চ, ২০১৬ সকাল ১১:১১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ক্রিস গেইল যা খেলা দেখালো সত্যিই সেটা ছিল অবাক করার মতো। সে কতোটা মারমুখী ব্যাটসম্যান সেটা আমরা সবাই জানি কিন্তু ইংল্যান্ডের সাথে যে খেলাটা দেখালো সেটা প্রমাণ করলো যে গেইল কেনো T20 খেলায় সেরা ব্যাটসম্যানদের মধ্যে একজন।তার ব্যাটিং দেখলে মনে হয় ব্যাটিংটা কতটাই না সহজ! যেদিন গেইলের দিন আসে সেদিন দুনিয়ার সব বোলারদেরই অসহায় লাগে।
গেইলের একেকটা বিশাল বিশাল ছক্কা দেখার মতো ছিল। ইংল্যান্ডের ১৮২ রান করা দেখে মনে হয়েছিল তারা স্কোরটা ডিফেন্ড করতে পারবে। ১৮২ রান কিন্তু মোটেও কোন কম রান নয় T20 খেলায়। অথচ শেষে তারা সেটা কোন মতেই ঠেকাতে পারলোনা গেইলের চমৎকার ব্যাটিংয়ের কারণে। ১০০ রানে নট আউট গেইলের ইনিংসটা এক দিক দিয়ে যেমন ছিল অসাধারন তেমনি ছিল অতুলনীয়। ওয়েস্ট ইন্ডিজের এই জেতায় অন্যান্য দলগুলোকে বেশ ভাবনার মুখে ফেলবে। অনেকেই হয়তো আশা করেছে ওয়েস্ট ইন্ডিজ তেমন পারফরম্যান্স দেখাতে পারবেনা কিন্তু যে খেলা তারা দেখালো সেটা অনেকেরই ঘুম হারাম করে ছাড়বে।
কেমন যেন মনে হচ্ছে এই বিশ্বকাপে অনেক আপসেট হবে দেখা যাবে যাদের ভালো খেলা উচিত ছিল তারা পারলোনা অথচ যাদের নাম গন্ধও নেওয়া হয়নি তারাই ভালো খেলে জিতে গেলো কাপ। ক্রিকেটে এটাই হয়। এটা হওয়াটাই স্বাভাবিক। এই জন্যই এই খেলাটাকে অন্তর দিয়ে এতো পছন্দ করি।

সর্বশেষ এডিট : ১৭ ই মার্চ, ২০১৬ সকাল ১১:১১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
সৈয়দ কুতুব, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:০২

নতুন পে স্কেল নিয়ে মানুষের কৌতূহলের শেষ নেই। বেতন কত বাড়বে এবং নতুন কাঠামো বাস্তবে কেমন হবে, এসব প্রশ্ন এখন সবার মুখে মুখে। নতুন বেতন কাঠামোয় ১ থেকে ১১...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
অধীতি, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৪:১১
আপেল, আমাদের পরিচিত ফল সমুহের ভেতরে অন্যতম। দেখতে সুন্দর, খেতে মিষ্টি এই ফলটির আমাদের জীবনের সঙ্গে মিশে গেছে। আপেল এক অদ্ভুত ফল। বাসায় মেহমানকে আপ্যায়ন থেকে শুরু করে রোগী দেখতে... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
সামিয়া, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:২১

আমি একটা বায়িং হাউসে চাকরি করতাম। তখন জীবনটা খুব সাধারণ ছিল। সকালবেলা অফিস, সারাদিন কাজের চাপ, সন্ধ্যায় বাসায় ফেরা। ভবিষ্যৎ নিয়ে বিশেষ কোনো পরিকল্পনা ছিল না। বিয়ে নিয়ে তো...
...বাকিটুকু পড়ুন
গ্যাস নাই ,বিদ্যুৎ নাই। নিত্যদিনের নানা সংকটে সাধারণ মানুষের জীবনযাত্রা কঠিন হয়ে উঠছে। এভাবে মানুষ বিএনপিকে কতদিন সহ্য করবে? মানুষ সহ্য করতে করতে যখন ধর্যের বাধ সহ্যের বাধ ভেঙ্গে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
মাথা পাগলা, ০৩ রা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:০২

স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানিয়েছিলেন, মালয়েশিয়া সেপ্টেম্বর মাস থেকে ধাপে ধাপে ২ লাখ কর্মী নেবে ।
আগামী ছয় মাসে বাংলাদেশ থেকে ২ লাখ কর্মী নেবে...
...বাকিটুকু পড়ুন