somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পজিটিভ থাকা চাই সবসময়ে।

২৩ শে মার্চ, ২০১৬ রাত ১২:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সমাজে আমরা অনেকেই অনেক সময় দুশ্চিন্তায় ভুগি। হতাশা আমাদের অনেককেই পুরোপুরি গ্রাস করে ফেলে। আসলে হতাশা বা দুশ্চিন্তা এমনই এক অদৃশ্য শক্তি যা দেখা যায় না বা ছোয়া যায়না ঠিকই কিন্তু সে অদৃশ্য ছায়ার মতো একেবারে নিঃশেষ করে ফেলে। আমাদের চ্যালেন্জ হচ্ছে কোন মতেই যেন এই অদৃশ্য শক্তি আমাদের ঘায়েল করতে না পারে। ব্যাপারটি কিন্তু অতো সহজ নয়। অনেকে এমন একটা মাত্রায় চলে যায় হতাশ হতে হতে যে ভালোর দিকে ফিরে তাকানো অনেকটা কঠিনই হয়ে পরে। তাই হতাশাকে না বলুন, সুন্দর পজিটিভ চিন্তাকে হাঁ বলুন। অনুপ্রাণিতমূলক কথাবার্তা, ইংরেজিতে যাকে Inspirational Speech বলে, আমি সেসব নিয়ে কথাবার্তা বলবো যাতে সবার সাথে শেয়ার করতে পারি কিভাবে একজন নিজেকে সর্বসময়ে পজিটিভ রাখবে।

চিন্তা করা ভালো কিন্তু দুশচিন্তা করা একদমই খারাপ। ঝামেলায় আমরা পরতেই পারি। কিন্তু সেটাতে যদি দুশচিন্তা করতে থাকি তাহলে সেই ঝামেলারতো সমাধান হবেই না বরং নিজের স্বাস্থ্যের আরো ক্ষতি হবে। নিজেকে কেন ক্ষতি করবেন বলুনতো? ধরুন আপনি হতে চেয়ে ছিলেন একজন ফুটবলার কিন্তু আপনি কাজ করছেন সাধারণ একটা কোম্পানীতে। আপনিকি তাই বলে নিরাশ হবেন? আপনার কানের কাছে মশা যেমন ভো ভো করতে থাকে ঠিক তেমনই হতাশা আপনার চারপাশ ঘিরে আপনাকে জানাতে থাকে কেনো আপনি ফুটবল খেললেন না, কেন???

খুব দুশ্চিন্তা কাজ করে কিন্তু সেই সময়। আপনাকে বাস্তবতা মানতেই হবে। আমরা কখনই কি পারবো ইচ্ছে করলে অতীতে ফিরে যেতে? আপনার ফুটবলার হবার ইচ্ছে ছিল তাহলে যান, মাঠে গিয়ে খেলেন, প্র্যাকটিস করেন, কে বাধা দিল? বয়স বেশি হলে ছোট ছেলেদের সাথে টিম করে খেলেন! আপনাকে যে বার্সেলোনা, রিয়েল মাদ্রিদেই যে খেলতে হবে সেটারতো দরকার নেই!

আবার ধরেন আপনার ইচ্ছে ছিল নাটকে অভিনয় করা কিন্তু আপনার কোন অভিজ্ঞতা নেই আর আপনার বয়সও ৪০-৫০ এর ঘরে। সমস্যা কি! বয়স হলো নদীর স্রোতের মতো, একবার যে স্রোত পার হয়ে যায় সেটা যেমন আর ফিরে আসেনা ঠিক বয়সও একবার চলে গেলে আর ফিরে আসেনা। এই দেখুন না আজকে সকালে আপনি যা যা করলেন সেটা কিন্তু এখন অতীত।

তো যেটা বলছিলাম যে আপনার যদি অভিনয় করার ইচ্ছেই থাকে তাহলে মনোবাসনাও থাকতে হবে। নেমে পরুন মাঠে, খুঁজুন ডিরেক্টরদের। চান্স নিয়েই দেখেন, বাধাতো কেউ দিচ্ছে না।

কেউ যদি আবার খোটা মেরে বলে ভাই বুড়া হয়ে গেলেনতো, এই বয়সে এসে এসব করছেন!!! উত্তরে আপনিও বলবেন ভাই এই বয়স আপনারো একদিন আসবে তখন আমিও এক ছোট্ট বাচ্চাকে দিয়ে আপনাকে এইভাবে কথাটা শুনাবো দেখি কেমন লাগে আপনার।

যাই হউক! পজিটিভ থাকার চেষ্টা করূন সর্বসময়ে। দুশ্চিন্তা তারাই করে যাদের জীবনে কোন কাজ-কাম নাই।
সর্বশেষ এডিট : ২৩ শে মার্চ, ২০১৬ রাত ১২:৫২
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাংলাদেশের জন্য ৭-গ্রেডভিত্তিক ন্যায়সংগত সরকারি বেতন ও প্রশাসনিক সংস্কার একটি প্রস্তাবিত নীতিপত্র

লিখেছেন ডঃ এম এ আলী, ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:২০


ন্যায়সংগত পারিশ্রমিক, বেতন বৈষম্য হ্রাস, মেধার মূল্যায়ন এবং দক্ষ রাষ্ট্রীয় প্রশাসন প্রতিষ্ঠার একটি সমন্বিত প্রস্তাব

বাংলাদেশের সরকারি বেতন কাঠামো দীর্ঘদিন ধরে ২০টি গ্রেডের ভিত্তিতে পরিচালিত হয়ে আসছে। ভেবেছিলাম দেশের... ...বাকিটুকু পড়ুন

জুlie ২৪ আন্দোলন পরবর্তী বৈষম্যহীন বাংলায় (যেহেতু বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই), বেসরকারী ও সরকারী কর্মজীবীর জীবন...

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:২১

/বাংলাদেশের মোট কর্মজীবীদের মধ্যে সরকারী আর বেসরকারী কত শতাংশ?

/গত ২ বছরে যত শিল্প কারখানা ও ব্যবসায়ী প্রতিষ্ঠান বন্ধ হয়েছে এবং তাতে যত সংখ্যক বেসরকারী কর্মজীবী (কর্মকর্তা, কর্মচারী, শ্রমিক….) চাকরী... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ যখন মানুষটা চলে যায়

লিখেছেন সামিয়া, ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৫:৩৩




স্ত্রী বাসা থেকে চলে যাওয়ার পর মানুষের মাথায় কী কী চিন্তা আসে আমি জানি না। কেউ হয়তো প্রথমে রাগ করে। কেউ ভেঙে পড়ে। কেউ সঙ্গে সঙ্গে আত্মীয়স্বজনকে ফোন করে।... ...বাকিটুকু পড়ুন

বেতন বৃদ্ধি পাওয়ায় এত উত্তেজিত হওয়ার কিছু নেই ।

লিখেছেন সৈয়দ কুতুব, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:০২


নতুন পে স্কেল নিয়ে মানুষের কৌতূহলের শেষ নেই। বেতন কত বাড়বে এবং নতুন কাঠামো বাস্তবে কেমন হবে, এসব প্রশ্ন এখন সবার মুখে মুখে। নতুন বেতন কাঠামোয় ১ থেকে ১১... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ অদৃশ্য পাতায় লেখা ছিল যে

লিখেছেন সামিয়া, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:২১



আমি একটা বায়িং হাউসে চাকরি করতাম। তখন জীবনটা খুব সাধারণ ছিল। সকালবেলা অফিস, সারাদিন কাজের চাপ, সন্ধ্যায় বাসায় ফেরা। ভবিষ্যৎ নিয়ে বিশেষ কোনো পরিকল্পনা ছিল না। বিয়ে নিয়ে তো... ...বাকিটুকু পড়ুন

×