somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

'যদি জানতেম' সিনেমা রিভিউ

০৩ রা অক্টোবর, ২০১৬ সকাল ৮:৪৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



একেবারেই হুট করে দেখা যদি জানতেম সিনেমাটি। এরকম নয় যে আগে থেকে পরিকল্পনা ছিল। আসলে ইচ্ছে ছিল অন্য সিনেমা দেখার কিন্তু কোন কারণ ছাড়াই একটি পুরনো বাংলা সিনেমা দেখার সিদ্ধান্ত নিলাম। সিদ্ধান্তটা যে ভাল ছিল সেটা ছবিটি দেখার পর উপলব্ধি করতে পারলাম।

'যাত্রিক' পরিচালিত সিনেমা "যদি জানতেম" ১৯৭৪ সালের একটি অপূর্ব Suspense ও Thriller ছবি। আমার কাছে সিনেমাটি অসাধারণ লেগেছে। উত্তম কুমার, সুপ্রিয় দেবি, সৌমিত্র চ্যাটার্জি অভিনয় করেছেন এই ছবিটিতে। 'যাত্রিক' কিন্তু কোন মানুষের নাম নয়। তিনজন পরিচালক: তরুন মজুমদার, দিলিপ মুখার্জি ও শচিন মুখার্জির পর্দা নাম ছিল। এই তিন পরিচালক একসাথে অনেক অসাধারণ সিনেমা পরিচালনা করে দর্শকদের উপহার দিয়েছেন।



সৌমিত্র একজন পাশ করা ইন্জ্ঞিনিয়ার যে চাকুরির জন্য এদিক সেদিক ঘোরাঘুরি করে বেড়ায় কিন্তু কপালে তার চাকরি জুটেনা। ঐ দিকে সুপ্রিয় দেবির বাবা একজন বিজ্ঞানী যিনি এমন একটি জিনিষ সৃষ্টি করেছেন যেটি ব্যবসায়ীরা পাবার জন্য ব্যাকুল হয়ে যায় অধিক-আকারে মুনাফা লাভের জন্য। তারা একজন ব্যবসায়ীর সরনাপন্ন হয় যিনি তাদেরকে আর্থিক সাহায্য করবেন বলে আশ্বাস দেন। এমন একটি সময় সুপ্রিয় দেবির বৃদ্ধ বাবা মারা যান।



এরপর ঐ ব্যবসায়ী ব্যাকুল হয়ে উঠে সুপ্রিয় দেবির কাছ থেকে তার বাবার সব সুত্র ছিনিয়ে নেবার জন্য। আর ঐ দিকে আরেক দল, যারাও কিনা সেই সুত্র পাবার জন্য অস্থির তারা সৌমিত্রকে সুপ্রিয় দেবির ড্রাইভারের চাকুরী করার অফার দেয়। এমনিতেই সৌমিত্র ছিল বেকার তাই সে এক কথায় রাজি হয়ে গেল। সৌমিত্র শুধু ড্রাইভার নয় সে গুপ্তচর হিসেবেও কাজ করে সুপ্রিয় দেবির বিরুদ্ধে। এক সময় সুপ্রিয় দেবি টের পেয়ে যায় যে সৌমিত্র একজন গুপ্তচর। আর সৌমিত্রও তার ভুলটি বুঝতে পারে যে তাকে ব্যবহার করা হচ্ছে।

এক সময় সেই ব্যবসায়ী সুপ্রিয় দেবিকে একটি ঘরে আটক করে ও তাকে কু-প্রস্তাব দেয়। তা তে সুপ্রিয় দেবি সাড়া দেয় না। এমন সময় সেই ব্যবসায়ী গুলিবিদ্ধ হয়ে মারা যান। কে গুলি করলো সেটা কিন্তু দেখানো হয়না তবে সন্দেহ হয় সৌমিত্রর ওপর!

এরপর কোর্টে চলতে থাকে মামলা। তখনই সৌমিত্রর আইনজীবি হিসেবে আবির্ভাব হয় উত্তম কুমারের। উত্তম কুমার একজন ঝানু আইনজীবি। সর্বশেষে কি হয় সেটি জানার জন্য সিনেমাটি দেখে ফেলুন। আপনারা দেখুন এই অসাধারন সিনেমাটি। আমি ১০ এ ৯ দিয়েছি। আপনারা?
সর্বশেষ এডিট : ০৩ রা অক্টোবর, ২০১৬ সকাল ৮:৪৮
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

যাদের স্বপ্নের দেশ আমেরিকা: তাদের জন্যে আজকের পোস্ট

লিখেছেন অপলক , ১৭ ই অক্টোবর, ২০২৬ দুপুর ২:১৮



এমন এক সময় ছিল, ছেলে বা মেয়ে ডিভি লটারীতে স্বপ্নের দেশে গেছে, বাপ মায়ের পাড়া প্রতিবেশী গর্বে কথা বলাই মুশকিল। সেখানে গিয়ে OC(Office Cleaner) নাকি DC(Dish Cleaner) হবে তার... ...বাকিটুকু পড়ুন

”আমার রাজনীতির রূপরেখা” -- জিয়াউর রহমান

লিখেছেন প্রামানিক, ১৭ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০০


শহীদুল ইসলাম প্রামানিক
আমি তখন দৈনিক দেশ পত্রিকায় চাকরি করি। এটা আমার দ্বিতীয় চাকরি। প্রথম চাকরি নিয়েছিলাম ব্রিটিশ আমলের প্রকাশিত দৈনিক আজাদ পত্রিকায়। আজাদ পত্রিকাটি ব্রিটিশ আমলে মুসলমানের পক্ষের একমাত্র... ...বাকিটুকু পড়ুন

শহীদ জিয়া ২৭ মার্চের ভাষণে 'জয় বাংলা' বলেছিলেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:১১





সূত্রঃ আমার রাজনীতির রূপরেখা
লেখকঃ জিয়াউর রহমান
পৃষ্ঠাঃ ১৭৭

...বাকিটুকু পড়ুন

মীর জাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির ঐতিহাসিক চুক্তি! যে চুক্তির জন্য বাংলার স্বাধীনতার সূর্য ২০০ বছরের জন্য অস্তমিত হয়েছিল!

লিখেছেন নূর আলম হিরণ, ১৮ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৪২


আমরা পলাশী যুদ্ধের কথা জানি। কিন্তু এই যুদ্ধ শুরু হওয়ার আগে যে একটি ঐতিহাসিক চুক্তি হয়েছিল মীরজাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্ণধার লর্ড ক্লাইভের এর সাথে সেটা সম্পর্কে খুব কমই... ...বাকিটুকু পড়ুন

মেধা নয়, রাজনৈতিক পরিচয়ই কি আমাদের রাষ্ট্রে যোগ্যতার মাপকাঠি?

লিখেছেন raselabe, ১৮ ই অক্টোবর, ২০২৬ ভোর ৬:২৯

বিসিএসসহ বিভিন্ন সরকারি চাকরির নিয়োগ প্রক্রিয়ায় রাজনৈতিক পরিচয় বা ভেরিফিকেশনের কারণে প্রার্থীদের বাদ পড়ার অভিযোগ আমাদের প্রিয় মাতৃভূমিতে নতুন কোনো ঘটনা নয়। রাজনৈতিক দলগুলো ক্যাম্পাসে ক্যাম্পাসে নিজেদের ছাত্রসংগঠনের কার্যক্রম চালু... ...বাকিটুকু পড়ুন

×