somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

Ex Machina--অসাধারণ, অতুলনীয়, চমৎকার একটি সাইন্স ফিকশন সিনেমা।

০৩ রা অক্টোবর, ২০১৬ দুপুর ২:১৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



Ex Machina সিনেমাটি দেখার তেমন কোন ইচ্ছে ছিলনা আমার। না দেখার জন্য কোন কারন অবশ্য ছিল না, ভাবলাম অন্যান্য সিনেমা দেখতে থাকি পরে সময় হলে দেখে নেব। সত্যি কথা বলতে কি, এই সিনেমাটি যদি না দেখতাম তাহলে ভালো একটি সিনেমা দেখা থেকে ইচ্ছাকৃতভাবেই নিজেকে বঞ্চিত করতাম। এই Ex Machina সিনেমাটি নিয়ে আমার বন্ধুদের মাঝে অনেক কথা শুনেছিলাম। যারাই এই ফিল্মটি দেখেছে তারাই ভালো বলেছে। সত্যিকার অর্থে এটি একটি চমৎকার সিনেমা।

Ex Machina ২০১৫ সালের independent science fiction psychological thriller সিনেমা। Independent science fiction psychological thriller কে বাংলায় কিভাবে বুঝাবো বুঝতে পারছিনা। এইভাবে কি বলা যেতে পারে Ex Machina একটি স্বাধীন বিজ্ঞান কথাসাহিত্য মনস্তাত্ত্বিক থ্রিলার সিনেমা!!!

আসলে independent সিনেমা বলতে আমরা বুঝি সেইসব সিনেমা যেগুলো মূলধারার সিনেমা স্টুডিওর বাইরে প্রযোজিত হয় এবং যেটার ডিস্ট্রিবিউশনগুলোও করে থাকে independent entertainment agencies গুলো। আর হ্যা, Independent সিনেমাগুলোর বাজেটও হয়ে থাকে মূল স্টুডিওগুলো থেকে অনেক অনেক কম।

সাধারনত সাইন্স ফিকশন সিনেমাগুলো বড় বাজেটের হয়ে থাকে আর এই ধরনের ম্যুভিগুলো independentও হয় না। সেই হিসেবে মাত্র $15 million ডলার খরচ করে বানানো এই সিনেমাটি চমৎকারভাবে বানানো হয়েছে যা দর্শকদের ব্যাপক মন কেড়েছে। ছবিটির স্ক্রিপ্ট লিখেছেন Alex Garland। উনি এই সিনেমাটির পরিচালকও যেটি কিনা ওনার প্রথম সিনেমা পরিচালনা। পরিচালক হিসেবে ভালোই করেছেন। অভিনয়ে রয়েছেন Domhnall Gleeson, Oscar Isaac এবং Alicia Vikander। Alicia Vikander এর অভিনয় ছিল দেখার মতো। হলিউডেযে তার অবস্থান পাকাপক্ত করছেন সেটি তার একেকটা সিনেমার অভিনয় দেখলেই বোঝা যায়।





সিনেমার গল্পটি এরকম: Caleb Smith একজন কম্পিউটার প্রোগ্রামার, যার একটি লটারি জেতার সুবাদে Nathan Bateman নামের একজন software companyর CEO-এর বিলাস-বহুল বাসায় ১ সপ্তাহের জন্য থাকার সুযোগ হয়। Nathan একটি humanoid robot তৈরী করে নাম Ava যে কিনা একদম মানুষের মতোই দেখতে। Ava কেমন সেটি Calebকে যাচাই বাচাই করতে বলা হয়। Ava ও Caleb একে ওপরের সাথে পরিচিত হতে থাকে এবং এক পর্যায়ে Ava পছন্দ করে ফেলে Calebকে। Nathan তাদের কথোপকথন ও চালচলন সি.সি ক্যামেরা দ্বারা নজরদারি করতে থাকে। Ava Calebকে বলে যে সে যখন তখন ইলেক্ট্রিক লাইন বন্ধ করে দেওয়ার ক্ষমতা রাখে। সে Caleb এর সাথে কথা বলতে চাই কোন রকম নজরদারি ছাড়াই। Ava একদিন সব ইলেক্ট্রিক লাইন বন্ধ করে দিয়ে Calebকে জানালো যে Nathan একজন মিথাবাদি ও তাকে বিশ্বাস করা উচিত নয়।



Nathan এর প্রতি Caleb অন্যরকম চিন্তা করা শুরু করে। Nathanকে সুবিধাজনক মনে করে না সে। এক পর্যায়ে Caleb Avaকেই বিশ্বাস করা শুরু করে। ঠিক এমনই এক সময় Ava Calebকে উদ্বুদ্ধ করতে থাকে যাতে Caleb তাকে সেখান থেকে ছেড়ে দেয় কারণ Avaকে এক ঘরের ভেতর বন্দি করে রেখে দিয়েছিল Nathan। Nathan এর সাথে মারামারির ফলে Caleb মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে অজ্ঞান হয়ে পড়ে যায়। অবশেষে Ava মুক্তি পায় আর মুক্তি পেয়েই সে Nathan কে খুন করে। ঐ দিকে Caleb-এর যখন জ্ঞান ফিরে তখন সে দেখে সে এক ঘরে বন্দি হয়ে আছে। সে ভাবে Ava তাকে সাহায্য করবে। কিন্তু Ava তার চিৎকারে কোন কর্ণপাতই করলো না। Ava সম্পূর্ণ মানুষরুপে বের হয়ে পড়লো বাড়ির বাইরে। যে হেলিকপ্টরে করে Caleb এর ফেরার কথা ছিল সেই হেলিকপ্টরে Ava উঠে পড়লো।

অসাধারণ স্ক্রিপ্ট এই সিনেমাটির। ভালো লেগেছে আমার। আর সিনেমাটির সাউন্ডট্র্যাক ছিল অতূলনীয়। Best Visual Effects এর জন্য অস্কার পাওয়া এই ছবিটিতে আমি ১০ এ ৯.৫ দিয়েছি।


সর্বশেষ এডিট : ০৩ রা অক্টোবর, ২০১৬ দুপুর ২:১৮
৪টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

যাদের স্বপ্নের দেশ আমেরিকা: তাদের জন্যে আজকের পোস্ট

লিখেছেন অপলক , ১৭ ই অক্টোবর, ২০২৬ দুপুর ২:১৮



এমন এক সময় ছিল, ছেলে বা মেয়ে ডিভি লটারীতে স্বপ্নের দেশে গেছে, বাপ মায়ের পাড়া প্রতিবেশী গর্বে কথা বলাই মুশকিল। সেখানে গিয়ে OC(Office Cleaner) নাকি DC(Dish Cleaner) হবে তার... ...বাকিটুকু পড়ুন

”আমার রাজনীতির রূপরেখা” -- জিয়াউর রহমান

লিখেছেন প্রামানিক, ১৭ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০০


শহীদুল ইসলাম প্রামানিক
আমি তখন দৈনিক দেশ পত্রিকায় চাকরি করি। এটা আমার দ্বিতীয় চাকরি। প্রথম চাকরি নিয়েছিলাম ব্রিটিশ আমলের প্রকাশিত দৈনিক আজাদ পত্রিকায়। আজাদ পত্রিকাটি ব্রিটিশ আমলে মুসলমানের পক্ষের একমাত্র... ...বাকিটুকু পড়ুন

শহীদ জিয়া ২৭ মার্চের ভাষণে 'জয় বাংলা' বলেছিলেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:১১





সূত্রঃ আমার রাজনীতির রূপরেখা
লেখকঃ জিয়াউর রহমান
পৃষ্ঠাঃ ১৭৭

...বাকিটুকু পড়ুন

মীর জাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির ঐতিহাসিক চুক্তি! যে চুক্তির জন্য বাংলার স্বাধীনতার সূর্য ২০০ বছরের জন্য অস্তমিত হয়েছিল!

লিখেছেন নূর আলম হিরণ, ১৮ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৪২


আমরা পলাশী যুদ্ধের কথা জানি। কিন্তু এই যুদ্ধ শুরু হওয়ার আগে যে একটি ঐতিহাসিক চুক্তি হয়েছিল মীরজাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্ণধার লর্ড ক্লাইভের এর সাথে সেটা সম্পর্কে খুব কমই... ...বাকিটুকু পড়ুন

মেধা নয়, রাজনৈতিক পরিচয়ই কি আমাদের রাষ্ট্রে যোগ্যতার মাপকাঠি?

লিখেছেন raselabe, ১৮ ই অক্টোবর, ২০২৬ ভোর ৬:২৯

বিসিএসসহ বিভিন্ন সরকারি চাকরির নিয়োগ প্রক্রিয়ায় রাজনৈতিক পরিচয় বা ভেরিফিকেশনের কারণে প্রার্থীদের বাদ পড়ার অভিযোগ আমাদের প্রিয় মাতৃভূমিতে নতুন কোনো ঘটনা নয়। রাজনৈতিক দলগুলো ক্যাম্পাসে ক্যাম্পাসে নিজেদের ছাত্রসংগঠনের কার্যক্রম চালু... ...বাকিটুকু পড়ুন

×