somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

হাটলাম ও সিনেমা দেখলাম। Star Wars: The Last Jedi--সিনেমা রিভিউ

২৭ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:০২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



আজকে শুধু সিনেমা রিভিউ নিয়ে বলবো না একই সাথে হাটাহাটি নিয়েও কিছু বলবো। Star Wars: The Last Jedi সিনেমাটি দেখা হয়েছে ব্লকবাস্টার সিনেমাস-এ। ছবিটি বেশ চমৎকার তবে সিনেমাটি নিয়ে বলবার আগে হাটাহাটি সম্পর্কে কিছু বলি। গতকাল ছিল ২৬শে ডিসেম্বর। হাটাহাটি করতে বের হলাম। তবে এবারের হাটার পেছনে একটা উদ্দেশ্য ছিল। উত্তরার ফায়দাবাদ, আটিপাড়া, মাস্টারবাড়ি, মৈনারটেক পার হয়ে আরো ভিতরে গিয়ে একটা জায়গা আছে যার নাম মাউছাইদ।



এই মাউছাইদে একটা গির্জা আছে: Canterbury St Augustine গির্জাটার নাম। এই গির্জার ব্যাপারে কিভাবে জানলাম সেটা একটু পরেই বলছি। গুগল ম্যাপ ধরে ধরে গির্জার পথে হেটে যাচ্ছিলাম। আমি হাটাহাটির সময় কোন কিছু কাউকে জিজ্ঞেস করিনা। নিজে থেকেই বের করার চেষ্টা করি পথ। এর জন্য ব্যবহার করি গুগল ম্যাপ। অবশেষে গির্জাটি খুঁজে পেলাম কিন্তু খোলা ছিলনা। বাইরে থেকেই ছবি তুললাম। এই জায়গাটি একেবারে গ্রামের ভেতরে। উত্তরার কাছেই যে এরকম গ্রাম আছে সেটা চিন্তাই করা যায়না। কিছুদূর গিয়েই যে ব্যস্ত আর যানজটে ভরপূর
উত্তরা সেটা বোঝবার উপায় নেই।



এখন বলি এই গির্জাটার কথা কেমন করে জানলাম। আমি গুগল ম্যাপে সবসময়ই দেখি কোন কোন জায়গায় হাটাহাটি করা যায়। উত্তরার দক্ষিণখানে এর আগে বেশ অনেকবার হাটাহাটি করা হয়েছে তারপরেও সেদিন দেখছিলাম আর কোথায় যাওয়া যায়। ম্যাপে দেখি Canterbury St Augustine নামে একটি গির্জা আছে। মূল শহরের বাইরে এরকম একটা গ্রামের ভেতর যে গির্জা থাকবে সেটা ভাবিনি। আর সেখানে গিয়ে দেখলাম এই এলাকায় অনেক খ্রিষ্টানদের বসবাস। কয়েকটা বাসায় খ্রিষ্টানদের ক্রসের সাইনটাও দেখতে পেলাম।





এছাড়াও এই মাউছাইদ জায়গায় গিয়ে জানতে পারলাম সেখানে ১৯৭১ সনে মুক্তিযুদ্ধে যারা অংশগ্রহণ করেছিল তাদের নামের এক তালিকা আছে।



এরপার হাটাহাটি করে আমার বউকে নিয়ে গেলাম যমুনা ফিউচার পার্কে সিনেমা দেখতে। দু'জনা একসাথে অনেকদিন পর একটা সিনেমা দেখলাম। Star Wars: The Last Jedi দেখলাম। অসাধারণ লাগলো। প্রথম থেকেই আমার বেশ ভালো লাগলো ছবিটি। আমার বউও বেশ উপভোগ করলো। হাটাহাটি করা ও সিনেমা দেখা--এই দুইটাই আমার পছন্দের কাজ। একই দিনে হাটাহাটিও হলো, সিনেমা দেখাও হলো।

সর্বশেষ এডিট : ২৭ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:০২
৩টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমার মহাজাগতিক ভাবনাকে এআই আমার সেরা পোষ্ট হিসাবে সাব্যস্ত করেছে

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০২ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৩:১২



মহাজাগতিক ভাবনা

মহাজগতের প্রথমের পূর্ব অবস্থান শূন্য। কারণ প্রথমের পূর্ব অবস্থান শূন্যই হয়ে থাকে।শূন্য অবস্থানে সীমাদাতা না থাকায় তাতে যা হবে তা’ অসীম হবে।সকল অসীম একত্রে মিলে এক হবে।... ...বাকিটুকু পড়ুন

সালমান মুক্তাদিরের বিরুদ্ধে এ্যাকশান নিয়ে সরকার কি বার্তা দিচ্ছে?

লিখেছেন আফনান আব্দুল্লাহ্, ০২ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০৫

সালমান মুক্তাদির দেখি জঘন্য মানুষ। ওয়াইন, ওম্যান আর ওয়েল্থ – পুরুষ নষ্টের এই তিন ডব্লিউ-ই তার অস্থিমজ্জা ও লিভারে ঢুকেছে



এদিক-ওদিক ব্যাপক আম-লিচু করে বেড়িয়েছে। নিজের স্টুডিওতে আজেবাজে শুটিং করেছে।... ...বাকিটুকু পড়ুন

বিনয়: মুমিনের এক অনন্য মহৎ গুণ; কুরআন ও সুন্নাহর আলোকে একটি বিশ্লেষণ

লিখেছেন নতুন নকিব, ০২ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৫

বিনয়: মুমিনের এক অনন্য মহৎ গুণ; কুরআন ও সুন্নাহর আলোকে একটি বিশ্লেষণ

ছবি অন্তর্জাল থেকে নেওয়া।

ভূমিকা

মানুষের প্রকৃত সৌন্দর্য তার বাহ্যিক চেহারা, ধন-সম্পদ বা সামাজিক মর্যাদায় নিহিত নয়। বরং তাঁর চরিত্র,... ...বাকিটুকু পড়ুন

একজন ব্লগার

লিখেছেন হুমায়রা হারুন, ০৩ রা অক্টোবর, ২০২৬ ভোর ৫:০৯

যখন একজন ব্লগার
টরন্টো সময়ঃ সন্ধ্যা ৭ঃ০৩ ২রা অক্টোবর ২০২৬
বাংলাদেশ সময়ঃ ভোর ৫ঃ০৩ ৩রা অক্টোবর, ২০২৬

...বাকিটুকু পড়ুন

ইমাম মাহদী আসার আগে নেতৃত্ব দাবী করা সকল দলই গোমরাহের পথে আছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৩ রা অক্টোবর, ২০২৬ দুপুর ২:১৭

সেক্যুলার দলকে সমর্থন ততো দিন পর্যন্ত দিয়ে যেতে হবে, যতো দিন ইসলামী দলগুলো 'যোগ্য' না হয়ে উঠছে।
বাংলাদেশের কোন ইসলামী দলই দেশ চালাতে সক্ষম নন।

ইসলামে বলা... ...বাকিটুকু পড়ুন

×