somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এ্যানিমেটেড সিনেমা রিভিউ: Rango।

২৯ শে মে, ২০২০ সকাল ৯:৪৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



আজকে একটি এ্যানিমেটেড সিনেমা নিয়ে কথা বলবো। এ্যানিমেটেড অনেক সিনেমাই বেশ চমৎকার হয়। ২০১১ সালের এ্যানিমেটেড ছবি Rango দেখলাম কিছুদিন আগে। ছবিটির নাম এর আগে শুনেছিলাম কিন্তু দেখা হয়ে উঠেনি। অসাধারণ একটি সিনেমা সেকেন্ডে সেকেন্ডে উপভোগ করলাম। সিনেমাটি এতটাই চমৎকার যে এটি অস্কারও জিতেছিল। Best Animated Feature ক্যাটাগরীতে Academy Award পেয়েছিলো সিনেমাটি।

ছবিতে ভয়েস দিয়েছে দূর্দান্ত অভিনেতা Johnny Depp। Johnny Depp এর কন্ঠটাই কেমন জানি অন্যরকম। মজা করে কথা বলে সে সিনেমা ভালই মাতাতে পারে। আর যেহেতু সিনেমার পরিচালক Gore Verbinski সেখানে আশা করা যেতেই পারে যে তার সিনেমায় Johnny Depp থাকবে। Johnny Depp এর পাশাপাশি আরো ভয়েস দিয়েছে Isla Fisher, Bill Nighy, Abigail Breslin, Alfred Molina, Harry Dean Stanton, Ray Winstone, Timothy Olyphant।



ছবিটির কাহীনি Rango-কে নিয়ে যার ভয়েস দিয়েছে জনি ডেপ। Rango একটি গিরগিটি। খুব চালাক গিরগিটি। মরুভূমি ঘিরে গোটা কাহীনি। মরুভূমির মাঝে বসবাস করে কিছুসংখ্যক প্রাণী। তাদের রয়েছে আবার একজন মেয়র। মেয়রের হাতেই সব ক্ষমতা। তাদের একটাই সমস্যা: পানি। মরুভূমিতে পানির সমস্যা এমনিতেই থাকে তার ওপর সেই পানির পুরোপুরি ক্ষমতা থাকে মেয়রের ওপর। মেয়র যতটুকু চায় ঠিক ততটুকু পানিই পাবে সবাই।

Rango ইতোমধ্যে বুঝে ফেলে মেয়রের কারসাজি ও শয়তানি। সে পানি দিয়ে সবাইকে কন্ট্রোল করতে চায়। পানি ছাড়া যে কেউ বাঁচতে পারবেনা সেটা সে জানে আর সেটাই সে কাজে লাগায়।

ছবিটির মাধ্যমে অনেক রকমের ম্যাসেজ আমরা পাই। মজার মজার ঘটনার মাধ্যমেই বুঝিয়ে দেওয়া হয় যে ভবিষ্যতে পৃথিবীর মানুষজন যদি পানির সমস্যায় পরে তাহলে সেটাকে নিয়েও রাজনীতি করা যাবে। বর্তমানে যেভাবে ক্ষমতাবানরা তেল নিয়ে রাজনীতি করে ঠিক সেইভাবে রাজনীতিবীদরা একটা সময় পানি নিয়েও হয়তো রাজনীতি করবে। যার দখলে যতো বেশী পরিমাণ পানি থাকবে সেই হয়ে উঠবে ক্ষমতাশীল।

সিনেমাটি চমৎকার। বেশ ভালো লেগেছে আমার। ১০/১০ পাওয়ার মতো একটি ছবি।

সর্বশেষ এডিট : ২৯ শে মে, ২০২০ সকাল ৯:৪৫
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাংলাদেশে বর্তমান গ্যাস-বিদ্যুৎ সংকট: দায় কার?

লিখেছেন ডঃ এম এ আলী, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:০৭


সংক্ষিপ্ত রায় সবচেয়ে বড় দায় বাংলাদেশের দীর্ঘদিনের জ্বালানি ও বিদ্যুৎ নীতির। এর মধ্যে ২০০৯–২০২৪ সময়কালের সরকারের সিদ্ধান্তগুলোর দায় তুলনামূলকভাবে বেশি, কারণ ওই সময়ে বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা দ্রুত বাড়ানো হলেও... ...বাকিটুকু পড়ুন

যাপিত জীবন.....

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৫:২৭


১।মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ব্রুনাই দক্ষিণ-পূর্ব এশিয়ার কিছু দেশে জুম্মার নামাজ পড়ার সুযোগ হয়েছে। ১২.৫০ এ আজান তারপর ১.১৫ দিকে জুম্মার নামাজের সকল আনুষ্ঠানিকতা শেষ। আজানের কিছুক্ষণ পর খুতবা শুরু তারপর... ...বাকিটুকু পড়ুন

মঞ্জুর চৌধুরর ছোট গল্প "একাউন্ট্যান্ট"

লিখেছেন মঞ্জুর চৌধুরী, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ রাত ৯:৪০

একাউন্ট্যান্ট

মঞ্জুর চৌধুরী


রফিকুল ইসলামের জীবনে সবচেয়ে বিলাসী জিনিসটি ছিল একটি কাঠের আলমারি।

আলমারিটা নতুন নয়। মিরপুর এগারোর যে দুই কামরার বাসায় সে আর শায়লা থাকত, তাদের বিয়েরও আগে থেকে বাড়িওয়ালার স্টোররুমে... ...বাকিটুকু পড়ুন

৫ই আগস্ট বিদ্যুৎও কি দেশ ছেড়ে পালিয়ে গেল ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৫ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:১৪


শিরোনামটা একটু অদ্ভুত মনে হতে পারে। তবে কিছুদিন ধরে বিদ্যুতের দাম, ভর্তুকি আর লোডশেডিং নিয়ে যেভাবে আলোচনা হচ্ছে, তাতে প্রশ্নটা একেবারে অযৌক্তিক নয়। কারণ সরকার বদলেছে, কিন্তু বিদ্যুৎকেন্দ্রগুলো তো... ...বাকিটুকু পড়ুন

লংমার্চ নাকি ‘ফোর-হুইল ড্রাইভ’—ঢাকা থেকে চট্টগ্রাম!

লিখেছেন জুয়েল তাজিম, ০৫ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:৪৭

জামায়াতের নেতৃত্বে ১১ দলের আজকের লংমার্চ—ঢাকার শাপলা চত্বর থেকে শুরু হয়ে চট্টগ্রামের লালদীঘি ময়দানে সমাবেশের মধ্য দিয়ে শেষ হওয়ার কথা। শুনে মনে হলো, ইতিহাস বুঝি আবার হাঁটতে শুরু করেছে!

কর্মসূচির ছয়... ...বাকিটুকু পড়ুন

×