somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

Paan Singh Tomar সিনেমা রিভিউ ও কিছু কথা

০৩ রা জুন, ২০২০ রাত ১০:৩১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



আমার বলা ঠিক হচ্ছে কিনা জানিনা তবে আমি মনে করি ঠিক এই মূহুর্তে দেশে লকডাউনটা শিথিল করাটা সঠিক হয়নি। জানি হাজার হাজার, লাখ লাখ মানুষ কাজ করতে না পেরে অভাব অনটনের মধ্যে রয়েছে তারা হয়তো কাজের তাগিদেই বাসা থেকে বের হতে চাইছিলো কিন্তু এটাওতো মনে রাখতে হবে যে আমাদের দেশেতো চেক এ্যান্ড ব্যাল্যান্সের সিস্টেমগুলো সেভাবে ডেভেলপ করা না যে লোকজন সব ধরনের ব্যবস্থা নিয়ে বাসা থেকে বের হচ্ছে কিনা বা না বের হলে সঠিকভাবেই জরিমানা হবে সেরকম কিছুতো নেই। বাসে যে লোকজন চড়ছে সেখানে কি সোশাল ডিস্টেন্সিং মানা হচ্ছে? আর না মানা হলে সেটার বিরুদ্ধে কি যথাযথ ব্যবস্থা নেওয়া হচ্ছে?
 
আর সবচেয়ে খারাপ দিকটা হলো যে এখনতো দিনকে দিন মৃতের সংখ্যা বেড়েই যাচ্ছে। খুবই হাস্যকর, যখন মৃতের সংখ্যা কম ছিল তখন ছিল লকডাউন আর এখন আক্রান্তের সংখ্যা বাড়ছে তার পাশাপাশি মৃত্যুর সংখ্যাও বেড়ে যাচ্ছে অথচ এখন সব কিছু খুলে দেওয়া হয়েছে। কি একটা শব্দ শিখেছে "সীমিত আকার" সেটা কি আদৌ মানা হচ্ছে? সীমত আকারে লোকজন কি আদৌ ঘোরাফিরা করছে, বাসে চড়ছে? সেদিন দেখলাম ব্যাংকগুলোর সামনে লম্বা লাইন দিয়ে লোকজন দাঁড়িয়ে আছে। এটা কে কি সীমিত আকার বলে?
 



যাই হোক করোনা ভাইরাসের জন্য লকডাউনে যে থাকতে হচ্ছে তা এক দিক দিয়ে সুবিধাই হয়েছে। প্রচুর সিনেমা দেখতে পেরেছি এই সময়টায়। চিন্তা করছিলাম হিন্দি একটা সিনেমা দেখবো। নেটফ্লিক্সে প্রচুর হিন্দি ছবি দেখায়। প্রয়াত ইরফান খানের অভিনীত সিনেমা "পান সিং তমার" দেখলাম। 

পান সিং তমার নামে আসলেই একজন লোক ছিল। সে ছিল ইন্ডিয়ান আর্মির একজন অফিসার। দৌড়াদৌড়িতে সে ছিল ওস্তাদ। দৌড় প্রতিযোগিতায় সে একটার পর একটা মেডেল জিতেছে। খুব তাড়াতাড়ি সে সুখ্যাতি পেয়ে গিয়েছিল। এরপর তার গ্রামে চলতে থাকে গ্রামবাসীদের মধ্যে বিরোধ। গ্রামের বিরোধ কেমন ভয়াবহ হয় সেটা এই সিনেমা দেখলেই বোঝা যায়। আমাদের দেশেও প্রায়ই দেখা যায় যে গ্রামবাসীদের দুইপক্ষের মধ্যে মারামারি, হানাহানির খবর। 

অবস্থা বেগতিক দেখে পান সিং তমার আর্মি ছেড়ে তার গ্রামে ফেরৎ আসে। গ্রামের একপক্ষের সাথে তাদের পরিবারের মধ্যে চলতে থাকে বিরোধ। সে প্রতিশোধ নেবার জন্য জড়িয়ে পরে মারামারি, খুনখারাবির সাথে। একজন ভালো মানুষ হয়ে উঠে শীর্ষ সন্ত্রাসী। সে গোড়ে তুলে নিজের এক বাহিনী যারা বিভিন্ন ধরনের অসামাজিক কাজে লিপ্ত হতে থাকে।

আমার কাছে বেশ ভালই লেগেছে সিনেমাটি। আর ইরফান খানের অভিনয়টাও ছিল দেখার মতো। আমি দেব ৮/১০।

সর্বশেষ এডিট : ০৩ রা জুন, ২০২০ রাত ১০:৩১
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ১৯৭

লিখেছেন রাজীব নুর, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:৫৪



শরতের সকাল! সকাল ৮ টা।
ভাদ্র মাস। ইংরেজি সেপ্টেম্বর মাস। ২০২৬ সাল। ঘটনাটা কি হয়েছে, আমি বলি। মোটামোটি ভয়াবহ ঘটনা বলা যেতে পারে! যে কোনো সময় রোদ উঠবে।... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশে বর্তমান গ্যাস-বিদ্যুৎ সংকট: দায় কার?

লিখেছেন ডঃ এম এ আলী, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:০৭


সংক্ষিপ্ত রায় সবচেয়ে বড় দায় বাংলাদেশের দীর্ঘদিনের জ্বালানি ও বিদ্যুৎ নীতির। এর মধ্যে ২০০৯–২০২৪ সময়কালের সরকারের সিদ্ধান্তগুলোর দায় তুলনামূলকভাবে বেশি, কারণ ওই সময়ে বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা দ্রুত বাড়ানো হলেও... ...বাকিটুকু পড়ুন

যাপিত জীবন.....

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৫:২৭


১।মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ব্রুনাই দক্ষিণ-পূর্ব এশিয়ার কিছু দেশে জুম্মার নামাজ পড়ার সুযোগ হয়েছে। ১২.৫০ এ আজান তারপর ১.১৫ দিকে জুম্মার নামাজের সকল আনুষ্ঠানিকতা শেষ। আজানের কিছুক্ষণ পর খুতবা শুরু তারপর... ...বাকিটুকু পড়ুন

মঞ্জুর চৌধুরর ছোট গল্প "একাউন্ট্যান্ট"

লিখেছেন মঞ্জুর চৌধুরী, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ রাত ৯:৪০

একাউন্ট্যান্ট

মঞ্জুর চৌধুরী


রফিকুল ইসলামের জীবনে সবচেয়ে বিলাসী জিনিসটি ছিল একটি কাঠের আলমারি।

আলমারিটা নতুন নয়। মিরপুর এগারোর যে দুই কামরার বাসায় সে আর শায়লা থাকত, তাদের বিয়েরও আগে থেকে বাড়িওয়ালার স্টোররুমে... ...বাকিটুকু পড়ুন

৫ই আগস্ট বিদ্যুৎও কি দেশ ছেড়ে পালিয়ে গেল ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৫ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:১৪


শিরোনামটা একটু অদ্ভুত মনে হতে পারে। তবে কিছুদিন ধরে বিদ্যুতের দাম, ভর্তুকি আর লোডশেডিং নিয়ে যেভাবে আলোচনা হচ্ছে, তাতে প্রশ্নটা একেবারে অযৌক্তিক নয়। কারণ সরকার বদলেছে, কিন্তু বিদ্যুৎকেন্দ্রগুলো তো... ...বাকিটুকু পড়ুন

×