somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

টিনএজারদের নিয়ে যেসব সিনেমা দেখতে পারেন।

২৩ শে জুলাই, ২০২০ রাত ১১:২২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



বেশ কয়েকজনই আমার কাছ থেকে জানতে চেয়েছেন বাচ্চাদের সাথে কি ধরনের সিনেমা দেখা যায়। আজকে আমি কোনো রিভিউ লিখবোনা তবে কয়েকটা চমৎকার সিনেমার নাম বলবো যেগুলো আপনি আপনার বাচ্চাদের নিয়ে অর্থাৎ পরিবারের সকলকে নিয়ে দেখতে পারবেন। আমি আবার একেবারে ছোট ছোট শিশুদের নিয়ে কথা বলছি না কারণ কোমলমতি শিশুদের জন্য রয়েছে কার্টুন, ও কার্টুন ধরনের এ্যানিমেটেড সিনেমা। আপনার ছেলে মেয়ে যদি টিনএজার হয় অনেকক্ষেত্রে বাবা-মা বুঝতে পারেনা কি ধরনের সিনেমা বাসার টিনএজ ছেলেমেয়েদের সাথে করে নিয়ে দেখা যায়। তাই আজকের এই লেখাটি তাদের জন্যই যারা বিভিন্ন ধরনের সিনেমা আপনাদের নিজেদের টিনএজ ছেলেমেয়েদের সঙ্গে করে দেখতে পারেন। আজকে আমি ১০ টি সিনেমার নাম বলবো যেগুলো আপনি আপনার পরিবারের সকলের সাথে দেখতে পারেন। ভবিষ্যতে অবশ্যই আরো সিনেমার নাম বলবো কারণ দেখার মতো সিনেমা হাজার হাজার রয়েছে সেখান থেকে মাত্র এই ১০টি সিনেমা দেখে আমি নিশ্চিত আপনাদের সাধ মিটবে না।



Blind Side (2009)

সত্য ঘটনা অবলম্বনে নির্মিত এই সিনেমা বেশ ভালো লাগবে। আমার কাছে যথেষ্ট ভালো লেগেছে সিনেমা কাহিনীটি।



Saving Private Ryan (1998)

এই সিনেমা আমি যে কতো বার দেখেছি তার হিসেব নেই। স্টিভেন স্পিলবার্গের এই চমৎকার সিনেমা আমার কাছে খুবই ভালো লেগেছে। যুদ্ধের কাহিনী নিয়ে বানানো এই ছবি এক কথায় অসাধারণ।



A Quiet Place (2018)

বাচ্চাদেরকে নিয়ে যদি সাইন্স ফিকশন জম্বি ধরনের সিনেমা দেখতে চান তাহলে এই ছবিটি দেখুন। প্রতিটি মুহূর্ত সাসপেন্সে ভরা।



Extremely Loud & Incredibly Close (2011)

সেপ্টেম্বর ১১, ২০০১ এ যখন টুইন টাওয়ারে সন্ত্রাসী হামলা হয় ঐ সময় এক কিশোর ছেলে তারবাবাকে হারায়। কিভাবে তার বাবা টুইন টাওয়ার থেকে প্রাণ হারায় সেটার এক করুণ কাহিনী সিনেমাটিতে দেখানো হয়েছে।



Gravity(2013)

মহাকাশ এক ভয়ংকর জায়গা। সেখানে নভোযাত্রীদের কোনো রকম সুযোগ নাই ছোটখাট ভুল করার। বিশাল বড় এক দুর্ঘটনা থেকে কিভাবে পরিত্রাণ পায় সেটাই সুন্দর করে দেখানো হয়েছে এই সিনেমায়।



Interstellar (2014)

সাইফাই যারা পছন্দ করেন তাদের জন্য এই সিনেমা। বসুন্ধরা ব্লকবাস্টারে এই সিনেমা যখন দেখানো হয়েছিল সেই ২০১৪ সালে তখন আমি ৭ বার হলে গিয়ে এই ছবি দেখেছিলাম। অসাধারণ!



Pursuit of Happyness (2006)

এই সিনেমা আমি বহুবার দেখেছি। সত্য ঘটনা অবলম্বনে বানানো হয়েছে এই সিনেমা।



Grave of the fireflies (1988)

খুব ইমোশনাল একটি জাপানীজ এ্যানিমেটেড সিনেমা। আমি অনেকবার দেখেছি এই ছবি। বারবার দেখতে মন চায় এই সিনেমা।



Bird Box(2018)

২০১৮ সালের এই ছবি নেটফ্লিক্সে দেখি। খুব ভালো লেগেছে। সাসপেন্সে ভরা এই সিনেমা দেখতে পারেন আপনারা।

The Boy Who Harnessed The Wind(2019)

এই সিনেমা নিয়ে আমি একটা রিভিউও লিখেছিলাম। চমৎকার কাহিনী। ছোট্ট ছেলে কিভাবে গ্রামের সকলকে চমক দেয় তার আবিষ্কারে সেটাই দেখানো হয় সিনেমাটিতে।


কাকতালীয়ভাবে এই ১০টি সিনেমার মধ্যে ৪টি তেই স্যান্ড্রা বুলক অভিনয় করেছেন। কোন চারটিতে অভিনয় করেছেন বলেনতো? সেটা জানার জন্য সিনেমাগুলো দেখতে হবে।

সর্বশেষ এডিট : ২৩ শে জুলাই, ২০২০ রাত ১১:২৩
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

অপারেশন ইকারুস: কুয়ালালামপুরের ছায়া সম্রাট

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৭ ই জুন, ২০২৬ দুপুর ১২:৩৫



বালির নীল দিগন্ত
ইন্দোনেশিয়ার বালি দ্বীপের একটি নির্জন পাথুরে সৈকত। ভারত মহাসাগরের বিশাল নীল ঢেউ আছড়ে পড়ছিল তীরে। সমুদ্রের ঠিক ওপরের একটি আধুনিক কাঁচের... ...বাকিটুকু পড়ুন

আহলে হাদিস বিরোধী পোষ্টে ব্লগে লাইক না থাকলেও গ্রুপে লাইক পাঁচ হাজার আটশত

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১৭ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:০৪



হাদিস প্রেমিক হলো নাস্তিক ও আহলে হাদিস। উভয় দল হাদিস দিয়ে মুসলিমদের বিভ্রান্ত করার চেষ্টা করে। আমি যেহেতু মুসলিমদের হেদায়াতের জন্য কাজ করি সেহেতু আমাকে আহলে হাদিস বিরোধী... ...বাকিটুকু পড়ুন

তারেক রহমানের প্রথম সফর কেন ভারতেই হওয়া উচিত ছিল?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৮ ই জুন, ২০২৬ রাত ৩:৩৯


দিল্লির ইন্দিরা গান্ধী বিমানবন্দরে আড়াই ঘণ্টা বসিয়ে রাখার পর প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান কলম্বোর পথ ধরে দেশে ফিরে আসেন । তিনি ভারতে ঢোকার অনুমতি পেয়েছিলেন... ...বাকিটুকু পড়ুন

২০২৪শের শহীদ নাকি প্রতারক ⁉️

লিখেছেন ক্লোন রাফা, ১৮ ই জুন, ২০২৬ ভোর ৫:৪৭



'বায়বীয় গুলিতে আহত হয়ে নিহত' এক শহীদের উপাখ্যান।

ইনুস বাটপারের ভূয়া শহীদের বিতর্কিত 'জুলাই শহীদ গেজেট' যে অসংখ্য মিথ্যা, প্রতারনা, জালিয়াতিতে ভর্তি একটা বড় রকমের মিথ্যাচার, বাংলাদেশের ইতিহাসের অন্যতম... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ প্রত্যাবর্তন

লিখেছেন ইসিয়াক, ১৮ ই জুন, ২০২৬ ভোর ৬:৪৪


চন্দ্রা পশ্চিমের বারান্দায় উদাস হয়ে দাঁড়িয়ে আছে।আকাশে ছড়ানো ছেটানো  মেঘ, সেই মেঘের মতই তার মনটা আজ  বিক্ষিপ্ত ।
ইদানীং মা কি সব সন্দেহ করে তাকে।অকারণই মনে হয় তার কাছে। তারই... ...বাকিটুকু পড়ুন

×