somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বৃষ্টির মধ্যে UberEats ও Operation Mincemeat সিনেমা রিভিউ।

২৫ শে মে, ২০২২ সকাল ১০:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



এই বছরের সিনেমা Operation Mincemeat দেখা হলো অবশেষে। অবশেষে এই কারণে বললাম যে বেশ কয়েকবার দেখার প্রস্তুতি নিলেও কাজের চাপে দেখা হয়ে উঠেনি। আর এই কথাতো ঠিক যে শুধু কাজ করলেইতো হবেনা। নিজের ভালোলাগার জিনিষগুলোকেওতো সময় দিতে হবে। সিনেমা দেখতে ভালো লাগে তাই সময় বের করাটা আমার জন্য জরূরী।

Operation Mincemeat সিনেমা দেখার পর ভাবলাম এটা নিয়ে অবশ্যই রিভিউ লেখা উচিত। ঐদিকে রিভিউ লেখার জন্য সময় পাচ্ছিলাম না। UberEats করতে যেতে হবে। যথারীতি বের হলাম কিন্তু মুষলধারে বৃষ্টি শুরু হলো। ঐ বৃষ্টির মধ্যেই ব্রুকলীনে UberEats করলাম। সেটার একটা ইউটিউব লিংক দিয়েছি আশা করি দেখবেন। কেমন লাগলো সেটাও জানাবেন।

এবারে সিনেমাটি নিয়ে কথা বলি। Operation Mincemeat সত্য ঘটনা নিয়ে একটি সিনেমা। দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন সময়ে মিত্রবাহীনি যুক্তরাজ্য কৌশলে একটি ছলনার আশ্রয় নেয় যেটার মাধ্যমে হিটলারের নাৎসী বাহীনি একেবারে অপ্রস্তুত হয়ে পিছপা হয়ে যায়।



তৎকালীন ইংল্যান্ডের প্রধানমন্ত্রী উইন্সটন চার্চিল আমেরিকাকে ওয়াদা দেয় যে আমেরিকা ইতালীর সীসিলি আক্রমণ করলে আমেরিকাকে সহযোগিতা করবে ইংল্যান্ড। তবে শুধু আক্রমণ করলেইতো হবে না কারণ গোটা সীসিলি জুড়ে রয়েছে জার্মান আর্মি। এদেরকে হারানো ওতটা সহজ ব্যাপার নয়। ব্রিটিশ গোয়েন্দা সংস্থা সিদ্ধান্ত নিলো তারা এক ছলচাতুরীর সুযোগ নেবে। তারা এক মিথ্যে নাটক সাজাবে যাতে হিটলার বুঝতে পারে যে মিত্রবাহীনি গ্রীস আক্রমণ করবে, আসলে মিত্রবাহীনিরা কিন্তু গ্রীস আক্রমণ করবেনা, তারা সীসিলিই আক্রমণ করবে।

এক পর্যায়ে হিটলারের জেনারেলরা যখন বিশ্বাস করা শুরু করলো যে মিত্রবাহীনি সীসিলী আক্রমণ না করে গ্রীস আক্রমণ করবে তখনই সীসিলি থেকে বেশীরভাগ সৈন্য প্রত্যাহার করে গ্রীসে আনা হলো আর ঠিক ঐ সময়ই আমেরিকা--ইংল্যান্ড মিলে সীসিলি আক্রমণ করলো ও খুব অল্প সময়ের মধ্যেই নাৎসী বাহীনিকে হটালো সিসিলি থেকে। খুব ভালো লেগেছে সিনেমাটা।

সিনেমায় যারা অভিনয় করেছেন তাদের অভিনয় ছিল প্রশংসনীয়। Colin Firth, Matthew Macfadyen, Johnny Flynn, Jason Isaacs সহ আরো অনেকে অভিনয় করেছে এই সিনেমায়। Shakespeare in Love সিনেমার পরিচালক John Madden ছিল এই সিনেমার ডিরেক্টর। তাকে খুব একটা সিনেমা পরিচালনায় দেখা যায় না তবে তার কাজ প্রশংসা করার মতো। আমি ৯/১০ দেব।

আর হ্যা, আমার ভিডিওটা দেখতে ভুলবেন না, প্লিজ।

সর্বশেষ এডিট : ২৫ শে মে, ২০২২ সকাল ১০:২৭
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

টারজান থেকে আইনস্টাইন

লিখেছেন রাজীব নুর, ০৬ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:১৭



১৯৪৭ সালের ডিসেম্বর মাস। হাড় কাঁপানো ঠান্ডা।
প্রচন্ড শীতে এক বালক রাস্তা দিয়ে একাএকা হাঁটছে। বালক জানে না- তার বাবা কে, মা কে? ক্ষুধা পেলে একটা খাবার দোকানের... ...বাকিটুকু পড়ুন

এদেশে এখন শেখ হাসিনা প্রয়োজন- নাকি আমরা তাঁর সময়ের কিছু বাস্তবতাকে নতুন করে অনুভব করছি?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৬ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৭:৫৭


এদেশে এখন শেখ হাসিনা প্রয়োজন- নাকি আমরা তাঁর সময়ের কিছু বাস্তবতাকে নতুন করে অনুভব করছি?

একটা সময় ছিল- শেখ হাসিনার নাম উচ্চারণ করলেই কারও চোখে ক্ষোভ, কারও মনে শ্রদ্ধা,... ...বাকিটুকু পড়ুন

কৃত্তিম বুদ্ধিমত্তার দৃষ্টিতে - 'ব্লগার ওমর খাই-আম' বনাম 'ব্লগার সত্যপথিক শাইয়্যান'

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১২:৩২



চ্যাটজিপিটিকে আমার এবং ওমর খাই-আমের ব্লগপেইজের লিংক দিয়ে বলেছিলাম মূল্যায়ন করতে। সে আমাদের রেটিং দিয়েছে এরকম -
সত্যপথিক শাইয়্যানঃ 8.0/10, আর ব্লগার ওমর খাই-আমঃ 7.8/10!!!

বিস্তারিত মূল্যায়ন শেষে সে... ...বাকিটুকু পড়ুন

মহাজগত বিষয়ে আমার গবেষণায় এআই সহায়তা

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০৭ ই অক্টোবর, ২০২৬ ভোর ৬:৫১





কোন কিছু না থাকা শূন্য অসীম ছিল। কারণ তাতে তাকে সীমা দেওয়ার মত কিছুই ছিল না। সেই শূন্যে কোন কিছু হতে কোন বাধা ছিল না। কে বাধা দিবে... ...বাকিটুকু পড়ুন

কিসের রিকন্সিলিয়েশন‼️কার সাথে কে চায় এই রিকন্সিলিয়েশন⁉️

লিখেছেন ক্লোন রাফা, ০৭ ই অক্টোবর, ২০২৬ সকাল ৭:০০



বাংলাদেশের প্রেক্ষাপটে "রিকন্সিলিয়েশন" বা সমঝোতা-ভিত্তিক রাজনীতি নিয়ে বিতর্কটা অনেক পুরনো, এবং প্রশ্নটা সেই বিতর্কের মূল জায়গায়।

এটা কেন... ...বাকিটুকু পড়ুন

×