আজ অনেকদিন পর নেটে বসলাম।ভালই লাগছে।মাঝখানে দুইদিন জ্বর ছিল।তাই নেটে বসা হয় নাই।আজ থেকে আবার শুরু নেটে বসা।
আজকে যে পোষ্টটা করব তা 'আমাদের কলোনী নিয়ে'।আমরা থাকি বাখরাবাদ কলোনিতে কুমিল্লায়।বাসার সামনে বিরাট দুইটা মাঠ।তার একটাতে আমরা প্রতিদিন বিকালে হয় ক্রিকেট নয় তো ফুটবল কিছু একটা খেলি।
বড় ভাইয়ারা মাঝে মাঝে খেলে।মানে সপ্তাহে চারদিন।আর বেশী খেলে না।বলতে গেলে মাঠটা আমরাই দখল করে রাখি।ভাইয়ারা কিছুদিন আগে খেলার সময় বল লেগে তিন তলার জানালার গ্লাস ভেঙ্গে ফেলছে।তো যার বাসা উনি নিচে নেমে অনেক চেতাচেতি করছে কিন্তু ভাইয়ারা উনার কথায় কান না দিয়ে খেলা চালিয়ে গিয়েছিল।
আজ আবার যখন খেলা শুরু হবে তখন গার্ড রা খেলায় বাধা দিছে মানে ভাইয়াদৈর খেলতে দেয় নি।কারন জানতে চাওয়ায় গার্ড বলল ক্লাস এইট পর্যন্ত পিচ্চিরা শুধু খেলতে পারবে বড় রা না।
ভাইয়ারা ওই আংকেলটাকে দেখলে শুধু চিল্লায় মানে উনাকে চেতায়........এখন তো আমি ও আর আগামি বছর থেকে খেলতে পারব না,তাই এখন থেকেই ভাইয়াদের সাথে যোগ দিছি যেন খেলতে পারি।যদি ও আমাদের খেলায় কোন বাধা নেই।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



