বাদল-দিনের প্রথম কদম ফুল করেছ দান,
আমি দিতে এসেছি শ্রাবণের গান॥
মেঘের ছায়ায় অন্ধকারে রেখেছি ঢেকে
তারে
এই-যে আমার সুরের ক্ষেতের প্রথম
সোনার ধান॥
আজ এনে দিলে, হয়তো দিবে না কাল--
রিক্ত হবে যে তোমার ফুলের ডাল।
এ গান আমার শ্রাবণে শ্রাবণে তব
বিস্মৃতিস্রোতের প্লাবনে
ফিরিয়া ফিরিয়া আসিবে তরণী বহি তব সম্মান॥ (রবীন্দ্র স্যারের অসম্বব সুন্দর সেই লাইনগুলো)
সর্বশেষ এডিট : ১৩ ই জুন, ২০১৫ বিকাল ৪:৪৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



