
নেপাল কি আমাদের দেশ থেকে বেশি শক্তিশালী? বার্ষিক ইনকাম, শক্তি সমরে, সম্পদে অথবা শিক্ষায়! দেশ প্রেম শুধু দেশের পক্ষে বড় বড় বুলি ছাড়লেই হয় না কাজটা ও করতে হয়। আমাদের দেশে বর্তমানে কতটা ভারতীয় চ্যানেল আছে? আমাদের দেশের মানুষ কত ভাগ বাংলা চ্যানেল দেখে?
আপনি একটু গ্রামের দিকে গিয়ে জরিপ করে আসবেন। সন্ধার পরে গ্রামের প্রতিটা ঘরে হরদম চলছে ভারতীয় চ্যানেল এবং তাদের সিরিয়াল। চোখের পলক পড়ে না কোন ভাবে। আপনি যদি চ্যানেল পরিবর্তন করতে যান তাহলে সে যদি আপনার স্ত্রী ও হয় তারপর শুধু মাত্র ভারতীয় সিরিয়াল না দেখতে দিলে আপনার সংসার ছেড়ে চলে যাবে। আমাদের দেশে কিরন মালা বা পাখি নামক ভারতীয় সিরিয়ালের পোষাক কিনে না দেয়া বা দেখতে না দেয়ার কারনে আত্বহত্যার মত ঘটনা ঘটেছে অসংখ্য। গ্রামে বলেন বা শহরে বলেন এখন ৯৫ ভাগ ঘরের মহিলারা ভারতীয় সিরিয়াল দেখে। শুধু তাই নয় তাদের পোষাক আষাক চাল চলন ও সেই সব সিরিয়ালের প্রতিটা চরিত্রের মত! এটা একটা নেশার মত হয়ে গিয়েছে আমাদের সমাজে! ভারতীয় সিরিয়ালের কাছে বাংলা নাটক একেবারেই পঁচে গলে দুগন্ধ ছড়াচ্ছে।
আমাদের দেশে একসময় বাকের ভাই চরিত্র নিয়ে বাংলাদেশের অনেক স্থানে বিক্ষোভ মিছিল হয়েছিলো। তখন বাংলা নাটক প্রতিটা মানুষের হৃদয়ে গেঁথে ছিলো। এখন হয়েছে তার উল্টোটা। একটা ভিনদেশী সংস্কৃতি চর্চা আমাদের রক্তে মিশে যাচ্ছে আর আমরা সেটা দেখে ও না দেখার ভান করছি!
আপনি একজন সাধারন দর্শক হিসেবে দায় এড়াতে পারবেন, একজন সংস্কৃতি চর্চার মানুষ, একজন পরিচালক, একজন অভিনেতা বা অভিনেত্রী এবং সেই সাথে দেশের সরকার এই দায় এড়াতে পারবেন! কেন ভারতীয় চ্যানেল বাংলাদেশে নিষিদ্ধ হচ্ছে না? যারা আমাদের রক্ত চুষে নিজেদের সংস্কৃতিকে গিলে তাদের ফায়দা লুটেছে, আর আমরা জেনে শুনে নিজের শরীরের রক্ত দিয়ে শরীরের ভেতরে কু-রক্ত প্রবেশ করাচ্ছি!
বাঙ্গালীর জাতীয় চেতনায় কি এমন রক্ত আগে ছিলো? আমরা না সেই দেশ যে দেশ নিজের ভাষা ও সংস্কৃতির জন্য যুদ্ধ করে বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছি! আমরা কি তাহলে দিন দিন জানোয়ারে রুপান্তরিত হচ্ছি! আমরা কি আমাদের চেতনা থেকে সরে যাচ্ছি! নাকি এখন যে মানুষ গুলোর অস্তিত্ব বাংলাদেশে আছে তারা কেউ বাঙ্গালী নয় সব ভিন গ্রহের!
নেপাল আমাদের থেকে শক্তি ও সমরে কম হলেও তারা ভারতীয় সমস্ত চ্যানেল বন্ধ করে দিতে পারলে আমরা কেন পারবো না!? আমরা কেন সব অপসংস্কৃতির বিরুদ্ধে রুখে দাড়াতে পারি না! ভারতীয় সংস্কৃতি আমাদের অস্তিত্বকে গিলে খাচ্ছে আর আমরা মুখ বুজে সেই ধংশাত্বক লিলা দেখবো এই কি আমাদের চেতনা! দেশের নব্বেই ভাগ মানুষ যখন বাংলা নাটক ছেড়ে ভারতীয় সিরিয়াল দেখে যে সিরিয়াল দেখে এ দেশে মানুষ আত্বহত্যা করে, স্বামি তার স্ত্রীকে খুন করে!পরিবারে অশান্তির প্রথম সুত্র সৃষ্টির প্রধান অস্ত্র যখন ভারতীয় সিরিয়াল তখন কি আপনার লজ্জা হয় না! লজ্জা হয় না দেশের কর্তা ব্যক্তিদের যারা ক্ষমতার সিংহাসনে বসে রাম রাজত্ব করে! আমার মনে হয় না আপনাদের শরীরে কোন মানুষের রক্ত আছে! সব জানোয়ারের রক্ত! দেশ প্রেমের নামে ভন্ডামি ছাড়া আপনাদের আর কোন শিক্ষা আছে বলে আমার মনে হয় না!
নতুন সংবিধান প্রণয়নকে কেন্দ্র করে নেপালের ওপর অনানুষ্ঠানিক অবরোধ আরোপ ও দেশটির অভ্যন্তরীণ বিষয়ে ভারতের নাক গলানোর অভিযোগ তুলে এর প্রতিবাদে এ সিদ্ধান্ত নিতে পারলে বাংলাদেশে কেন তার সংস্কৃতি বাঁচাতে ভারতীয় চ্যানেল বন্ধ করতে পারবে না!
নেপাল বুঝতে পারলো আর আপনারা! নিজেকে বাঙ্গালী আর ভাবতে চাই না। ভাবতে চাই না এদেশে কোন মানুষ বাস করে, সব ইতর আর শকুনের প্রজাতি!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

