somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ব্যাচেলর সমাজ!

০৬ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৩:৪৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দুনিয়ার সর্বাপেক্ষা অবহেলিত জনসমাজ হলো ব্যাচেলর সমাজ!
ধরুন কোনো এক ব্যাচেলর যুবকের প্রেমিকার অন্যত্র বিয়ে হয়ে যাচ্ছে, তারপরও ভদ্রতা করে সেই প্রেমিকা তাকে বিয়েতে নিমন্ত্রন করে না। কারন প্রেমিকার পিতার বারন। ভাবছেন যুবক প্রেমিকার বিয়েতে গন্ডগোল তৈরি করে বিয়ে ভেঙ্গে দিতে পারে এজন্য। নাহ, ব্যাচেলররা এমনিতেই নিরীহ প্রজাতীর প্রানী। বিশেষ করে যারা পরিবার ছেড়ে বহুদুরে মেস নামক স্থানে বাস করে। আসল কারনটা হলো, প্রেমিকার পিতা খুব ভালো করেই জানে যে উক্ত ব্যাচেলর প্রেমিক যদি তার সাথে আরও দশ-বারোটা ব্যাচেলর বন্ধুকে নিয়ে বিয়ে খেতে আসে তবে যতো বড় বাজেটের বিয়ে-শাদি ই হোক না ক্যানো, খাওয়ার টেবিলে ১০০% খাদ্য ঘাটতি দেখা দেবে!!

বছর তিনেক আগে আমি যে মেসে থাকতাম সেই মেস মালিকের বড় কন্যার বিয়ে ঠিক হলো। মেস মালিক বেশ বুদ্ধিমান ছিলেন, কায়দা করে ঈদের ৪র্থ দিন বিয়ের তারিখ ঠিক করলেন। আমাদেরকে মেসে অবস্থিত ব্যাচেলর সমাজকে সৌজন্যতা স্বরুপ দাওয়াত করলেন। সৌজন্যতা স্বরুপ বলছি কারন তিনি জানেন ঈদের ছুটিতে অধিকাংশ ছেলেরা বাড়িতিই থাকবে। আমার ধারনা মেস মালিক তার ব্যাচেলর লাইফে কখোনো মেসে ছিলেন না। তাই মেসে থাকা ব্যাচেলরদের সাইকোলজি বোঝেন নি।
ঈদের ৩য় দিন অর্থ্যাৎ বিয়ের একদিন আগেই আমরা ৫-৭ জন মেসে এসে হাজির! যেহেতু বুয়ার ছুটি শেষ হয়নি, সেহেতু আমরা স্ব দল-বলে মালিকের মেয়ের বিয়েকে নিচের মেয়ের বিয়ে মনে করে মহা আনন্দে খানা পিনা করতে লাগলাম। আমরা ৫-৭ জন আগের দিন রাতে তাদের সাথে খেলাম! পরদিন সকালে আরও ৪-৫ জন ব্যাচেলর আমাদের সাথে যোগ দিলো। আমরা সকালেও তাদের সাথে খেলাম! তারপর এলো দুপুরে আসল দাওয়াতি খানাপিনা। অনেক সময় দেখা এরকম বিয়ে বাড়ীতে খাবার পরিবেশন কারীরা মেহমানদের বলে, "খাওয়ার সময় লজ্জা করবেন না, যা লাগে তুলে নেবেন"। আমরা এমনভাবে খাওয়া-দাওয়া করেছি যে, আমাদের খাওয়ার সময় কাউকে এরকম কোনো কথা বলার সুজগ ই দেইনি! ;) মেস মালিক আমাদের খাওয়া দাওয়া খুব মনোযোগ দিয়ে পর্যবেক্ষন করলেন। তারপর কি যে হলো, সন্ধ্যাবেলা থেকে আর খেতে ডাকলেন না। হয়তো আমাদের দুপুরের খাওয়া দেখে আশংকা করেছিলেন যে, এই ব্যাচেলর সমাজকে রাতে আরেকবেলা খাওয়াতে গেলে তার ভিটা-বাড়ী বন্ধক রাখতে হতে পারে!
এজন্যই ব্যাচেলর সমাজ হলো সর্বাপেক্ষা অবহেলিত জনসমাজ।
আমরা বেশি বেশি বিয়ে চাই, দাওয়াত চাই, বাঁচার মতো বাঁচতে চাই!

সুতরাং গোটা জনসমাজের প্রতি আমরা ব্যাচেলর সমাজের আকুল আবেদন এই যে, এখন থেকে প্রতিটি প্রেমিকার বিয়েতে তার প্রেমিক এবং
প্রেমিকের ব্যাচেলর বন্ধুদের নিমন্ত্রন করা বাধ্যতামুলক করা হোক!
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার : বিচারপতি নাভি পিল্লাইকে নির্বাচন করা হয়েছে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৯ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৬

গাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

আপার ফিরে আসার পদ্ধতি কি?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১০ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৩



আপা কেন ভারতে বেড়াতে গেলেন সেটা সবাই জানে। আগামী ডিসেম্বরে আপা দেশে ফিরে আসার আগ্রহের কথা জানিয়েছেন সেটাও সবাই জানে। আপা কিভাবে দেশ থেকে রাষ্ট্রীয় সফরে ভারতে গেলেন... ...বাকিটুকু পড়ুন

×