somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ছাগলবিদ্যা

১৩ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৪:৫৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রাগের ওপর নোবেল দেয়ার ব্যবস্থ্যা থাকলে, তা বোধ করি তুর্যই পেতো। কথায় কথায় রেগে যাওয়া তুর্যের জন্য পানি-পান্তার চেয়েও সস্তা। তবে এই মুহুর্তে সে রেগে আছে ২ জন মানুষের ওপর। এই ২জনকে সে দুনিয়াতে সবচেয়ে বেশি অপছন্দ করে। এই ২জন আর কেউ নয়; পদার্থ বিজ্ঞানের ২ কিংবদন্তি আইজ্যাক নিউটন এবং আইনস্টাইন।
এই ২জনের সুত্র মুখস্থ্য করতে করতে তার জীবনটা চিনিছাড়া পায়েস হয়ে গিয়েছে। তুর্যের মাঝে মাঝে ইচ্ছে হয় এদের চুলে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দিতে। যেহেতু তা সম্ভব নয়, তাই সে পড়ার টেবিলে ২জনের ফটো রেখেছে। যখন রাগ বেশি বাড়ে, ছবিতে কলম দিয়ে খোঁচা মেড়ে রাগ কিছুটা কমিয়ে নেয়। সব বিজ্ঞানীরা কত মজার জিনিস আবিস্কার করেছে,
আর এই ২টা খালি আজাইরা সুত্র আবিস্কার করে, মাথার নাট-বল্টু আউলাই দিছে। >:( এইসব ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ে তুর্য। তার অবচেতন মন সপ্ন দেখে।

যদি আইস্টাইন সুত্র আবিস্কার না করে লজেন্স আবিস্কার করতো,

যদি নিউটনের মাথায় আপেল না পড়ে নারকেল পড়তো,

এক গভীর জঙ্গলের মধ্যে পাথরের ওপর বসে আছে তুর্য। পড়নে মাত্র কিছু লতা পাতা। বেশ লজ্জা বোধ করছে সে। শত শত মানুষ জমা হয়েছে; সবার পড়নেই লতা পাতা। কয়েকজন আগুন জ্বালিয়ে, তার চারপাশে ঘুরে নাচা-নাচি করছে। আবার একধরনের শব্দও করছে.. জুম্বা.. জুম্বা..
মনে হচ্ছে কোনো উৎসব চলছে, এবং সে উৎসব যে তুর্যকে ঘিরে তাও বোঝা যাচ্ছে। তার কিছু সামনে একটি মেয়েকে সাজানো হয়েছে, লতাপাতা দিয়ে। আশ্চর্য্য এই মেয়েতো জুলি। তার ক্লাসের সবচেয়ে সুন্দর মেয়ে।
যার ওপর তুর্য সহ হাজারো ছেলেরা রাতদিন ক্রাশ খায়। তুর্য বুঝতে পারলো তার সাথে জুলির বিয়ে হচ্ছে। তুর্য খুশিতে কুলুকুলু হয়ে গেলো।
এই মেয়ের সাথে সে জঙ্গল কেনো, সাহারা মরুভুমিতেও বাস করতে পারবে।

বিয়ের সময় হয়ে গেলো। তুর্য এগিয়ে গিয়ে জুলির পাশে দাড়ালো।
হঠ্যাৎ তুর্য অনুভব করলো, পেছন থেকে কেউ একজন তাকে টানছে। তুর্য পেছন ফিরে দেখলো, ১টা ছাগল তার পড়নের লতা-পাতা বেশ তৃপ্তি নিয়ে খাচ্ছে, আর অবশিষ্ট লতাপাতা টুকু নিয়ে টানাটানি করছে। চারদিকে সব মানুষ হাসতে লাগলো। তুর্য ইজ্জত বাচানোর জন্য প্রানপনে ছাগলের সাথে টানাটানি করতে লাগলো। পরিশেষে ছাগল জয়ী হলো। তুর্য মাটিতে চিৎপটা্ং হয়ে পড়ে যায়।
কি ভয়ংকর দৃশ্য! তুর্য নগ্ন হয়ে মাটিতে পড়ে আছে,
আর জুলিসহ সব মানুষগুলো হাসতে হাসতে গড়িয়ে পড়ছে। তুর্য ভ্যাঁ করে কেদে ফেললো। তার কান্না যতোই বাড়ে হাসির শব্দও ততোই বাড়তে থাকে।

তুর্যের ঘুম ভেঙ্গে যায়। ঘামে সমস্ত শরীর ভিজে গিয়েছে।
ঢক্ ঢক্ করে ১ গ্লাস পানি খেয়ে টেবিলে বসে পড়ে সে।

আইনস্টাইন আর নিউটনের ছবি দুটো দেখে হঠ্যাৎ করে প্রবল সম্মান আর মমতা অনুভব করে তুর্য। সে পদার্থ বিজ্ঞান বইটা খুলে পড়তে বসে; সামনেই তো ফাইনাল পরীক্ষা।

আশ্চর্য্য পদার্থ বিজ্ঞান পড়তে তুর্যের মোটেই খারাপ লাগছে না।

সাহেদুল হাসান

১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার : বিচারপতি নাভি পিল্লাইকে নির্বাচন করা হয়েছে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৯ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৬

গাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

আপার ফিরে আসার পদ্ধতি কি?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১০ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৩



আপা কেন ভারতে বেড়াতে গেলেন সেটা সবাই জানে। আগামী ডিসেম্বরে আপা দেশে ফিরে আসার আগ্রহের কথা জানিয়েছেন সেটাও সবাই জানে। আপা কিভাবে দেশ থেকে রাষ্ট্রীয় সফরে ভারতে গেলেন... ...বাকিটুকু পড়ুন

×