পৃথিবীর মায়া তুচ্ছ করেছি আমি
মেলেছি আকাশে রূপোলী ডানা
মেঘের কোলে খেলেছি লুকোচুরি
যেখানে বৃষ্টিরা করে গান
আরো কত কি যে করেছি তা কি তুমি জান?
উঁচু, আরো উঁচু ঐ আকাশে
যেখানে রবি একা বসে থাকে
তোমায় নিয়ে ভেসেছি আমি সেখানেও
উদ্ধত হাওয়ার পিছু নিয়েছি
চূর্ণ করেছি তার দর্প ।
উঁচু, আরো উঁচু, ঘন জ্বলন্ত নীল
আমি ছুঁয়েছি সেই খোলা আকাশ
যা স্পর্শ করেনি কোনও ঈগল বা চিল
তবু নীলাভ বস্ত্র বসনে তুমি যে আরও বেশি নীল ।
শীতল নিস্তব্ধ এ আকাশে
শুধু তোমায় দেখেছি আমি, মিটিয়েছি প্রাণের সাধ ।
আর মনের মাঝে গড়েছি আশার বাঁধ,
পাব কি স্পর্শ তোমার, ওহে বিমানবালা ?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


