নারী হবে লাস্যম্যয়ী মৃদু ভাষিণী ত্বন্বী
স্নিগ্ধ যাহার নয়ন দুটি চিত্তে হবে বহ্নি
অনঘ সম্পূর্ণা সে তনুমধ্য কামিনী
ঈষৎ কৃষ গাত্রবর্ণা চপলা হরিণী ।
আর এ কেমন নারী !
কোথায় তাহার লাস্য সে যে তাণ্ডবপ্রিয়া ভারি
স্থুলবুদ্ধি চন্ডিকা তবু বেশ বাকপটু
অবিন্যস্ত শৃঙ্গারবেশ সবই দৃষ্টিকটু ।
দীর্ঘকায়া নারী তবু চিত্ত তাহার হীন
নিঠুর হৃদয় ভার্যা এ এক অদ্যিতীয়া দীন
নাহি মমতা নাহি প্রেম নাহি তব ভক্তি
মধুর বাক্য শুনিলে পর তদ্দন্ডে কটুক্তি ।
তবু যেন, ছিল না এ মন্দ স্বভাব
ছিল শুধু কৈশরে স্নেহের অভাব
শত ঘৃণা লাঞ্ছনা বিদীর্ন শ্রেয়সী
পারিত সে হতে আজ কাহারো প্রেয়সী ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


