ভৃত্য আবেদন তব
করিনু গ্রহণ! আছে মোর বহু মন্ত্রী,
বহু সৈন্য, বহু সেনাপতি, বহু যন্ত্রী
কর্মে আছে রত--- তুই থাক্ চিরদিন
স্বেচ্ছাবন্দী দাস,খ্যাতিহীন,কর্মহীন।
রাজসভাবহিঃপ্রান্তে রবে তোর ঘর
তুই মোর মালন্চের হবি মালাকর।
হে নরক, তোমার অনলে
হেন দাহ কোথা আছে যে জিনিতে পারে
এ অন্তরতাপ ! আমি যাবো স্বর্গদ্বারে !
দেবতা ভুলিতে পারে এ পাপ আমার---
আমি কি ভুলিতে পারি সে দৃষ্টি তাহার,
সে অন্তিম অভিমান! দগ্ধ হব আমি
নরক অনল মাঝে নিত্য দিনযামী,
তবু বৎস, তোর সেই নিমেষের ব্যথা
আচন্বিত বন্হিদাহে ভীত কাতরতা
পিতৃমুখ পানে চেয়ে, পরম বিশ্বাস
চকিতে হইয়া ভঙ্গ হইয়া মহা নিরাশ্বাস---
তার নাহি হবে পরিশোধ।
সর্বশেষ এডিট : ১০ ই আগস্ট, ২০১১ দুপুর ১:৩৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


