
আমি আগে ব্লগার বলতে শুধু গুগলের যে সেবা আছে http://www.blogspot.com blogger এটিকেই জানতাম। আসলে তখন জানতাম না ব্লগার নামে কোন আজব প্রাণী আছে। স্কুলে পড়তাম যখন। কলেজে উঠি তখনো না। আর লেখা শুরু করিনি কোন সাইটে । তখন জানতাম অনলাইনে অনেক পেপার থাকে, আবার কিছু ম্যাগাজিন আর কিছু ওয়েবসাইট শুধু কবিতা উপন্যাস প্রচার করে। তবে সেখানে যে কেউ লিখতে পারে জানতাম না। ওয়েব সাইট সম্পর্কে পড়েছি। তাই ভেবেছিলাম এই ব্লগ গুলো যেসব গ্রুপের শুধু তারাই লেখে। আর বাকিরা পড়ে।
১)))সবাই লিখতে পারে এটা জানলাম যখন প্রথম ব্লগার হত্যা হল। চারদিকে নিউজ যে ব্লগার কে কেউ হত্যা করেছে। যাই হোক আমার তখন খুব ইচ্ছা হল, যে জানার ইচ্ছা জাগলো, ব্লগার কি? কি করে এরা?
২)একটা ফোন ছিল, নোকিয়া, x2. । সার্চ দিলাম what is blogger,? who is blogger? যা পেলাম প্রশ্ন করা শুরু করলাম। জানি আমার প্রশ্নের উত্তর কারো কাছে নাই। তাই গুগল ই ভরসা।আমি মোবাইল ক্রয় করার পর থেকেই জানি মানুষ যারা ওয়েব সাইটে লিখে সব গুগল, বাইদু (চাইনা) সার্চ ইঞ্জিন, এসবেই জমা থাকে। তাই তাদের জিজ্ঞাস করলেই পাওয়া যাবে। আমি কি চাই? আমার মোবাইলে বাংলা লিখতে পারতাম না।
৩)কয়দিন পর একটা Samsung ফোন কিনলাম । তো এখন আমি বাংলা সার্চ করতে শুরু করলাম। ব্লগার কারা? ব্লগার কি? ব্লগার কে? ব্লগারের কাজ কি? কি কর? আপনি কি ব্লগার হতে চান? ব্লগার আইডি খোলা।
৪)পরে আমি বেশ কয়েকবার ব্লগ স্পটে সাইট খুলতেও চেয়েছি পাইনি।
৫)পরে এই উত্তর গুলো খুঁজতে গিয়ে আমি পেলাম সামু , বাংলা ব্লগ, মুক্ত ব্লগ, আরো ইস্টিশন, আরো অনেক। তো লেগে গেলাম কবিতা লেখার ব্লগ খোজলাম।
৫) আরো সার্চ করলাম Top ১০ bangla blog, দশটি বাংলা ব্লগ কি? ভালো বাংলা ব্লগের নাম। সব প্রশ্ন সেই গুগলকে। গুগল মানুষ হলে আমাকে এক লাথি দিতো। বলতো বেটা একি প্রশ্ন বারবার জিজ্ঞাস করস কেন? একবার ইংরেজিতে একবার বাংলাতে। থাম এখন, তোর জালাতন আর ভালো লাগে না।
৬) প্রথমে আমি বাংলার কবিতা, বাংলা কবিতা, তারপর তারুণ্য তে লগ ইন করি।
৭)তারপর আমার ক্ষুদা, মানে জানার তৃষ্ণা যেনো কমেই না। আরো জিজ্ঞাসা গুগল কে। আর কাকে।
৮) পরে আমি সব দেখার পর ইস্টিশন ব্লগেও সাইন ইন করি। লাভ হয়নি। তার এতো গুলো শর্ত দিলো। আমার মাথা নষ্ট, ভাই এতো শর্ত?
৯)গুগলে কে আবার জিজ্ঞাস করলাম, সহজে লেখা যায় এমন ব্লগ সাইট কোনটা? সবার জন্য উন্মুখতা কোনটা? মুক্ত কোনটা?
তো সেখানে কিছু নিয়ম পেলাম।
১০)সামুতে আসলাম। আর সাইন ইন করলাম। আরে আমার লেখা দেখা যায়না। এক বন্ধুকে লিংক দিলাম আমার লেখা পড়। সে বলে কই
এইখানে কিছু নাই।বুঝলাম অনুমতি মিলে নাই
১১)অবশেষে অনুমতি পেলাম লেখা দেখালো তবে প্রথম পাতায় নয়।
১২) ৯মাস লাগে আমার প্রথম পাতায় আসতে। যাই হোক আমি থেমে নাই।
১৩) গুগল কে এতো জালাই, তাও কিছু বলে না। আর এখন আমি সামু ব্লগার। হা হা হা ।
এখন তোমাদের পালা, সামু। গুগল তুই বিশ্রাম নে। মামুন তোকে জালাবে কম। একেবারে ছাড়িনি। ওখনো জালাতন করবো। তবে কম।
সর্বশেষ এডিট : ০৫ ই নভেম্বর, ২০১৮ সকাল ৯:৪৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



