আপনি যদি খেয়াল করেন দেখবেন, পাঠ্যক্রম, শিক্ষার্থী, শিক্ষক অভিভাবক সবাই ইংরেজীকে তাক করেন। পরীক্ষায় ফল বেরুলে প্রথমে ইংরেজীতে কত এসেছে সেই চিন্তা। বাংলা নাম্বার আদৌ জিজ্ঞেস করা হয়? ইংরেজী কেনো গুরুত্বপূর্ণ? আন্তর্জাতিক ভাষা বলে? তাই বলে বাংলার চেয়েও বেশী গুরুত্বপূর্ণ? ইংরেজী দুই পত্রে পড়ানো হয়। এক পত্রে পড়ালেই তো কথা বলার মতো ইংরেজী শিখতে খুব বেশী দিন লাগবে না। এতো গ্রামার, নীতি, অনেক চিঠি, ইমেইল, রচনা, অনুচ্ছেদ কেনো শেখানো হয়? যারা ইংরেজী টেন্স জানে, তারা কি বাংলা কাল জানে? এদেশের অধিকাংশ মানুষের ইংরেজী ভাষী দেশের সাথে যোগাযোগের দরকার হয় না। মানে অধিকাংশ মানুষের ইংরেজী তেমন কাজে আসে না। ফেসবুক স্ট্যাটাস দেয়া, ভিসা পড়া বা অনলাইন গেম খেলতে যতোটা ইংরেজী লাগে, সেটা এক পত্রে ইংরেজী পড়ালেই চলবে। ব্রিটিশরা যেই গোলামি শিক্ষা পদ্ধতি রেখে গেছে সেটা এখনও বহাল। ইংরেজী শব্দ দৈনন্দিন কথায় ব্যবহার করে গর্বিত হই, কিন্তু এটা লজ্জার। বহু উন্নত দেশের অনেক লোক ইংরেজী জানে না বা শিখতে তেমন আগ্রহও দেখায় না। নিজেদের মাঝে কথা বলতে তারা ইংরেজী একদমই ব্যবহার করে না। তারা কি এজন্য পিছিয়ে গেছে? মাত্রাতিরিক্ত ইংরেজী বা বাংলাকে ভুলে ইংরেজী একদম নয়।
ইংরেজী নাকি বাংলা গুরুত্বপূর্ণ?
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
সর্বশেষ এডিট : ২০ শে সেপ্টেম্বর, ২০১৬ ভোর ৫:৪৯
০টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
সরকারের ছয় মাসের পোস্টমর্টেম....

সরকারের ছয় মাসের পোস্টমর্টেমঃ সমর্থনের জায়গা থেকেই কিছু কঠিন কথা.....
ছয় মাস খুব দীর্ঘ সময় নয়- কিন্তু একটি সরকারের দিকনির্দেশনা, নেতৃত্বের সক্ষমতা এবং প্রশাসনিক দক্ষতার কিছুটা ধারণা পাওয়ার জন্য... ...বাকিটুকু পড়ুন
ইলিয়াস কাঞ্চন

আমার ছোটোবেলায় ইলিয়াস কাঞ্চন সুপারহিরো। খুব সম্ভবত জীবনে প্রথম হলে দেখা সিনেমা ছিলো জবরদোস্ত। সেখানে ইলিয়াস কাঞ্চন ও ওয়াসিম নায়ক। তিনবার দেখেছিলাম। বাড়ির কাছে হল। সেভাবে কড়াকড়ি ছিলো না। ছোটো... ...বাকিটুকু পড়ুন
মঞ্জুর চৌধুরীর ছোট গল্প "শিউলি গাছ"
শিউলি গাছ
- মঞ্জুর চৌধুরী
১.
"কাকু ভাল আছেন?"
অনিরুদ্ধ সেন শিউলিতলা থেকে ফুল কুড়াচ্ছিলেন। তাঁর উঠানের সামনে সীমানা প্রাচীর ঘেঁষে দাঁড়িয়ে থাকা শিউলি গাছটার নিচে সাদা ফুল বিছিয়ে আছে। কমলা... ...বাকিটুকু পড়ুন
লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পাঠের সওয়াব

লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। গুরুত্বপূর্ণ একটি আমল। এর ফজিলত ও সওয়াব অনেক বেশি। আমলটি করার ব্যাপারে হাদিসে অনেক বর্ণনা এসেছে।
সাগরের ফেনা পরিমাণ গুনাহ মাফ হয়
আবদুল্লাহ ইবনে আমর... ...বাকিটুকু পড়ুন
ড. ইরফান আল-হোসাইনীর রহস্যজনক মৃত্যু - জীবনের চেয়ে কোনো সম্পর্ক বড় নয়
= ড. ইরফান আল-হোসাইনীর রহস্যজনক মৃত্যু - জীবনের চেয়ে কোনো সম্পর্ক বড় নয় =
বিশ্বখ্যাত আমেরিকান বহুজাতিক প্রযুক্তি কোম্পানি এনভিডিয়া (NVIDIA)-তে কর্মরত, বুয়েটের প্রাক্তন শিক্ষার্থী এবং অত্যন্ত সম্ভাবনাময় তরুণ বিজ্ঞানী ড.... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।