আগে শুনতাম, এ জীবনে না পাই, মৃত্যুর পর তোমাকে পাবার আশা রাখি। কথাটার এডভান্সড বর্তমান সংস্করণ হলো, বিয়ের আগে না পাই, বিয়ের পর তোমাকে পাবার আশা রাখি। হাসি আর কষ্ট দুইটাই পায় এই ভেবে যে পশ্চিমা বহুগামিতা (বহুজনের সাহচর্য যার) এদেশে স্পর্শ করছে। বিশ্বাস করতাম, বাঙালি নারীর দেহ পরের বিছানায় থাকলেও মন থাকে স্বামীর কাছে। এখন দেখি বহু বাঙালির দেহ স্বামীর বিছানায় থাকলেও মন থাকে পরের কাছে। আদর্শ বাঙালি নারীরা কখনোই এতদূর এগুতে পারে নাই। অগ্রসর হয়েছে পশ্চিমাদের লেজের অনুসারী অর্থাৎ আধুনিকা বাঙালি নারীরা। কোন প্রজ্ঞাসম্পন্ন ব্যক্তির ঝুলিতে বক্তব্য থাকতে পারে যে প্রেম এমন একটা সম্পর্ক যেটা অন্যের সাথে বিয়ে হয়ে গেলেই শেষ হয়ে যায় না। তাদের বলি, যাকে বিয়ে করতে পারবে না, তার সাথে প্রেম করলে কেন? কেউ বলে, পরিবারের দিকে তাকিয়ে বিয়েতে রাজী হয়েছি। এর মানে কি এটা যে তুমি বিয়েতে রাজী ছিলে না? অর্থাৎ বিয়েতে তুমি মন থেকে কবুল বলো নি? যদি বলো যে কবুলটা শুধু মুখে বলেছো, মন থেকে নয়, তবে আমি বলবো হয়তো তোমাদের বিয়েটা স্রষ্টার কাছে কবুল হয়নি। মানে তোমরা বিবাহিত নও। তোমাদের একসাথে বসবাসের সম্পর্ক বিবাহ বহির্ভূত একজনের সাথে বসবাসের নামান্তর। যদি দাবি করো যে আমরা বিবাহিত, তবে সাবেক প্রেমিককে ভুলতে হবে। স্বামীকে কবুল বলার মানে আমার সমস্ত তোমায় সম্প্রদান করলাম। তাকে ছাড়া অন্য কাউকে ভাবা তার সাথে বেঈমানি। সেই বিশ্বাসঘাতক, দুরাচারীর উপর স্রষ্টার অসন্তুষ্টি নেমে আসুক। প্রেম তখনই করতে পারো, যখন তাকে পাওয়ার আশা করতে পারো। যদি তাকে পেতে ব্যর্থ হয়ে কাউকে কবুল বলে ফেলো, তবে তাকে কবুল বলো না। কবুল ছাড়াই জীবন কাটিও।
বিয়ে না করতে পারলে প্রেম করো না।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
সর্বশেষ এডিট : ০২ রা অক্টোবর, ২০১৬ সকাল ৯:০৬
৪টি মন্তব্য ২টি উত্তর
আলোচিত ব্লগ
সরকারের ছয় মাসের পোস্টমর্টেম....

সরকারের ছয় মাসের পোস্টমর্টেমঃ সমর্থনের জায়গা থেকেই কিছু কঠিন কথা.....
ছয় মাস খুব দীর্ঘ সময় নয়- কিন্তু একটি সরকারের দিকনির্দেশনা, নেতৃত্বের সক্ষমতা এবং প্রশাসনিক দক্ষতার কিছুটা ধারণা পাওয়ার জন্য... ...বাকিটুকু পড়ুন
ইলিয়াস কাঞ্চন

আমার ছোটোবেলায় ইলিয়াস কাঞ্চন সুপারহিরো। খুব সম্ভবত জীবনে প্রথম হলে দেখা সিনেমা ছিলো জবরদোস্ত। সেখানে ইলিয়াস কাঞ্চন ও ওয়াসিম নায়ক। তিনবার দেখেছিলাম। বাড়ির কাছে হল। সেভাবে কড়াকড়ি ছিলো না। ছোটো... ...বাকিটুকু পড়ুন
মঞ্জুর চৌধুরীর ছোট গল্প "শিউলি গাছ"
শিউলি গাছ
- মঞ্জুর চৌধুরী
১.
"কাকু ভাল আছেন?"
অনিরুদ্ধ সেন শিউলিতলা থেকে ফুল কুড়াচ্ছিলেন। তাঁর উঠানের সামনে সীমানা প্রাচীর ঘেঁষে দাঁড়িয়ে থাকা শিউলি গাছটার নিচে সাদা ফুল বিছিয়ে আছে। কমলা... ...বাকিটুকু পড়ুন
লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পাঠের সওয়াব

লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। গুরুত্বপূর্ণ একটি আমল। এর ফজিলত ও সওয়াব অনেক বেশি। আমলটি করার ব্যাপারে হাদিসে অনেক বর্ণনা এসেছে।
সাগরের ফেনা পরিমাণ গুনাহ মাফ হয়
আবদুল্লাহ ইবনে আমর... ...বাকিটুকু পড়ুন
ড. ইরফান আল-হোসাইনীর রহস্যজনক মৃত্যু - জীবনের চেয়ে কোনো সম্পর্ক বড় নয়
= ড. ইরফান আল-হোসাইনীর রহস্যজনক মৃত্যু - জীবনের চেয়ে কোনো সম্পর্ক বড় নয় =
বিশ্বখ্যাত আমেরিকান বহুজাতিক প্রযুক্তি কোম্পানি এনভিডিয়া (NVIDIA)-তে কর্মরত, বুয়েটের প্রাক্তন শিক্ষার্থী এবং অত্যন্ত সম্ভাবনাময় তরুণ বিজ্ঞানী ড.... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।