এক মানুষ অজু করার জন্য পুকুর ঘাটে গেল,
অজু করতে গিয়ে হটাৎ লোকটি পুকুরে পড়ে গেল,
কিন্তু লোকটি সাঁতার জানতো না !!!
তাই লোকটি পানিতে ডুবে যাচ্ছিল দেখে চিত্কার করে বলতে লাগলো,
"ইসলাম ডুবে যাচ্ছে", "ইসলাম ডুবে যাচ্ছে"........
ঠিক তখনি মসজিদে জামাত চলছিল,
লোকজন জামাত ভঙ্গ করে দৌড়ে বাহির হয়ে দেখল যে "ইসলাম" নয় নুরুল ইসলাম ডুবে যাচ্ছে (লোকটির নাম ছিল নুরুল ইসলাম),
জামাতে ইসলামী ও এখন চিত্কার করতেছে "ইসলাম ডুবে যাচ্ছে" বলে,
তবে ওই লোকটির মত নিজেকে বাঁচাতে, সত্যিকার অর্থে "ইসলাম" বাঁচাতে নয়।
শুধু একটু মাথা খাটিয়ে চিন্তা করে দেখেন,
যে দেশে জামাতে ইসলামী নেই, সেই দেশে কি প্রকৃত ইসলাম নেই ???
আপনি যদি আমাদের ধর্মের দিক নির্দেশনা (পবিত্র কোরান শরীফ) মেনে চলেন তাহলে তো এখানে অন্য কারো চাপের দরকার নেই !!!
আর যে ধর্ম মানবে না তাকে তো আপনি মেরে ও বুঝাতে পারবেন না,
আল্লাহতা'আলা যেদিন ওকে চাইবেন সেইদিন ঠিক ই উনি শুধরে নিবেন।
আল্লাহ ছাড়া কারো কোনো শক্তি নেই যে মানুষ কে মারতে পারে।
কিন্তু ইসলামের নাম দিয়ে মানুষ হত্যা কি ইসলাম বলে ?
তাই ধর্মীয় অনুশাসন মেনে চলব,
দেশকে ভালোবাসবো।
দেশ থাকবে হৃদয়ে।
দুটো এক করার কোনো মানে নেই,
ধর্ম লালন করতে হবে, ধর্মকে পুঁজি করে ব্যবসা নয়।
আসুন দেশকে ভালোবেসে একটি দেশদ্রোহীমুক্ত সুন্দর স্বাধীন রাষ্ট্র গড়ে তুলি,
আমাদের লড়াই দেশের জন্য, যারা ধর্মকে পুঁজি করে মানুষের মনে ভুল ধারনার বীজ বপন করে তাদের বিরুদ্ধে।
অপপ্রচারগুলো থেকে নিজেকে সরিয়ে রাখুন,
যেই দেশে আপনের বসবাস সেই দেশের প্রতি কি আপনার কোনো দায়িত্ব নেই ?
অন্ততপক্ষে এই দেশকে রাজাকারমুক্ত দেশে পরিনত করুন, আপনের কাছে কেউ ব্যাঙ্ক ব্যালান্স চায়না, শুধু চায় একটু সাপোর্ট।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

