somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

যেভাবে হবেন বিমান প্রকৌশলী

০৭ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ১০:০৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এখন জেট যুগ। সবকিছুই হতে হবে দ্রুত। একটু পিছিয়ে পড়লেই ‘ইউ মিস দ্য রেস’। পেশা গড়তেও এই গতি প্রয়োজন। সঠিক ধারায় না থাকলে উদ্দেশ্য সফল হবে না। অর্জিত হবে না লক্ষ্য। অর্থকে অনর্থের মূল বলা হয়, আবার অর্থ ছাড়া জীবনের চাকা চলে না, অচল চাকা দিয়ে তো আর সফল জীবন আশা করা যায় না।
ভালো উপার্জনের নানা পথ আছে। চাকরিতেও তা-ই। ভালো উপার্জনের পেশাগুলোর মধ্যে বিমান পরিবহন সংস্থার বৈমানিক, প্রকৌশলীর চাকরি অন্যতম। বিমান রক্ষণাবেক্ষণ প্রকৌশলীদের (এয়ারক্রাফট মেইনটেনেন্স ইঞ্জিনিয়ার-এএমই) চাহিদা সব সময়ই আছে। স্মাতক বা ডিপ্লোমা ডিগ্রি যদি থাকে, অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং বা এএমইতে এগিয়ে থাকবেন। আর বিমান প্রকৌশল বিষয়টি দেশেই পড়া যায়।
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) অনুমোদিত কোর্স সম্পন্ন করে লাইসেন্স পরীক্ষায় কৃতকার্য হতে হবে। যেমন, এলডব্লিউটিআর (লাইসেন্স উইদাউট টাইপ রেটিং) বা বেসিক লাইসেন্স ও টাইপ রেটেড লাইসেন্স। বেসিক লাইসেন্স পরীক্ষায় (যা বেবিচক ফ্লাইট সেফটি পরিদপ্তর পরিচালনা করে) অবতীর্ণ হওয়ার যোগ্যতা হলো-
– বয়স ২১ বছরের নিচে নয়
– ইংরেজিতে যথেষ্ট দক্ষতা
– মেডিকেল ফিটনেস
– নির্ধারিত কোর্স সম্পন্নকরণ
– বিমানে ব্যবহারিক কাজ করার যথোপযুক্ত অভিজ্ঞতা ইত্যাদি।
এসব যোগ্যতা থাকলে বেবিচকের নির্ধারিত পরীক্ষাসূচি অনুযায়ী আবেদনপত্র জমা দেওয়া যাবে। যোগ্য বিবেচিত হলে পাঁচটি ট্রেডের (ইঞ্জিন, এয়ার ফ্রেম, বৈদ্যুতিক যন্ত্রপাতি, বেতার ইত্যাদি) যেকোনো একটিতে পরীক্ষা দেওয়া যাবে। লিখিত ১৯টি বিষয়ের মধ্যে যে ট্রেডের জন্য বিষয়গুলো প্রযোজ্য, তাতে ৭০ শতাংশ নম্বর পেয়ে উত্তীর্ণ হতে হবে। এরপর হবে মৌখিক পরীক্ষা। উত্তীর্ণ প্রার্থীদের দেওয়া হয় এলডব্লিউটিআর। এরপর প্রার্থীকে যেকোনো নির্দিষ্ট বিমান রক্ষণাবেক্ষণে চার থেকে ছয় মাস অভিজ্ঞতা অর্জন ও টাইপ কোর্স সম্পাদন করতে হয়। যে প্রার্থীর এলডব্লিউটিআর আছে, তিনি টাইপ রেটেড লাইসেন্সের জন্য পরীক্ষা দেওয়ার যোগ্যতা অর্জন করবেন। অথবা তাঁকে টাইপ রেটিংয়ের জন্য লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এ ক্ষেত্রে তাঁর আগের লাইসেন্সে উল্লেখ করে দেওয়া হবে, কোন ধরনের বিমান রক্ষণাবেক্ষণের জন্য কী দায়িত্ব তাঁর ওপর অর্পিত হলো। এ প্রক্রিয়া সম্পন্ন হতে প্রশিক্ষণসহ কম করে হলেও পাঁচ বছর সময় প্রয়োজন।
বাংলাদেশের দেড় শতাধিক এএমই বিশ্বের নানা দেশে জনপ্রিয় বিমান সংস্থায় কাজ করছেন। তাঁদের বেতনও ঈর্ষণীয়। যোগ্যতা, অভিজ্ঞতা ও টাইপ রেটিংয়ের সংখ্যার ওপর নির্ভর করে তাঁরা মাসে চার হাজার থেকে ১১ হাজার ডলার পর্যন্ত উপার্জন করছেন। এ দেশে আজ পর্যন্ত ৪৮৯টি এএমই লাইসেন্স দেওয়া হয়েছে।
প্রশ্ন হচ্ছে, এ ধরনের প্রকৌশলী দেশে কীভাবে তৈরি হবেন? দুঃখের বিষয়, এ দেশের কোনো বিশ্ববিদ্যালয়ে বা কলেজে পড়াশোনা করে সরাসরি এ লাইসেন্স পাওয়া যায় না। বিমান এইচএসসি (বিজ্ঞান) পাস বা ডিপ্লোমা ডিগ্রিধারীদের নিয়োগ দিয়ে (এক থেকে দুই বছর মেয়াদে) বেবিচক অনুমোদিত কোর্স করিয়ে লাইসেন্স পরীক্ষার জন্য প্রস্তুত করে থাকে।
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইরান বনাম ইজরাইল আমেরিকা যুদ্ধ; কার কি লাভ?

লিখেছেন খাঁজা বাবা, ২৪ শে মার্চ, ২০২৬ দুপুর ১২:১৮



২০০৬ থেকে আহমাদিনেজাদ ইজরাইলকে বিশ্বের মানচিত্র থেকে মুছে ফেলার হুমকি দিয়ে আসছে, আমেরিকা ২০০২ থেকে ইরানে হামলার প্ল্যান করছে, নেতানিয়াহু ৪০ বছর ধরে স্বপ্ন দেখছেন ইরানে হামলা করার। তো... ...বাকিটুকু পড়ুন

মিথ্যাবাদী কাউবয় "ট্রাম্প" এবং ইরান যুদ্ধের খবর

লিখেছেন শ্রাবণধারা, ২৪ শে মার্চ, ২০২৬ দুপুর ১:৫৯


দিনের শুরুটা হলো ট্রাম্পের মিথ্যা দিয়ে। তিনি লিখলেন: "ইরানে সামরিক হামলা পাঁচ দিনের জন্য বন্ধ রাখা হচ্ছে, যা আলোচনার সাফল্যের ওপর নির্ভর করবে।" পরে জানা গেলো, ট্রাম্প যথারীতি মিথ্যা... ...বাকিটুকু পড়ুন

আমার হারিয়ে যাবার গল্প

লিখেছেন রানার ব্লগ, ২৪ শে মার্চ, ২০২৬ বিকাল ৫:৩২

তোমাকে আমি কোথায় রাখি বলো,
চোখের ভিতর রাখলে
ঘুম ভেঙে যায় বারবার,
বালিশের নিচে রাখলে
স্বপ্নে এসে কাঁদো।

তুমি কি জানো
আমার এই শরীরটা এখন
পুরোনো বাড়ির মতো,
দরজায় হাত দিলেই কেঁপে ওঠে,
জানালায় হাওয়া লাগলেই
তোমার নাম ধরে ডাকে।

আমি... ...বাকিটুকু পড়ুন

মানব সভ্যতার নতুন অধ্যায়

লিখেছেন হুমায়রা হারুন, ২৫ শে মার্চ, ২০২৬ রাত ৩:০৭


আজ মানব জাতির নতুন অধ্যায়ের সূচনা হলো।
তারিখঃ ২৪ শে মার্চ, ২০২৬
সময়ঃ বিকাল ৪টা, (নর্থ আমেরিকা)
আমেরিকার কংগ্রেস স্বীকার করে নিল ভীন গ্রহের প্রাণীর অস্তিত্ব। স্বীকার করে নিল পৃথিবীর... ...বাকিটুকু পড়ুন

আজ সেই বিভীষিকাময় ২৫ মার্চ গণহত্যা দিবস।

লিখেছেন রাবব১৯৭১, ২৫ শে মার্চ, ২০২৬ ভোর ৫:৫৫

আজ সেই বিভীষিকাময় ২৫ মার্চ গণহত্যা দিবস।
আজ সেই বিভীষিকাময় ২৫ মার্চ গণহত্যা দিবস। ১৯৭১ সালের এই কালরাতে Operation Searchlight নামের বর্বর অভিযানের মাধ্যমে পাক আর্মি নিরস্ত্র বাঙালির উপর ইতিহাসের জঘন্যতম... ...বাকিটুকু পড়ুন

×