somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অশ্লীলতা বর্জিত সুস্থ মুভি নির্মাণে এখন যা করণীয়

০৮ ই জুলাই, ২০০৭ সন্ধ্যা ৬:২১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গত এক সপ্তাহে মুভি সংশ্লিষ্ট অনেকের সঙ্গেই কথা হয়েছে। তাদের মধ্যে রয়েছেন মুভির আর্টিস্ট, পরিচালক ও প্রযোজক। যে বিষয়টি প্রত্যেকের মধ্যেই মিল খুজে পাওয়া গেল তা হলো তারা সবাই সুস্থধারার ভালো মুভি নির্মাণের পক্ষে। তাহলে ভালো মানের ও অশ্লীলতাবর্জিত মুভির নির্মাণ এতো কম হচ্ছে কেন?

প্রশ্নের উত্তরে সবাই দোষারোপ করতে থাকলেন নিজ সেক্টর বাদে অন্য সেক্টরে কর্মরতদের। অর্থাৎ পরিচালক দোষ দেন প্রযোজককে। তার মতে, প্রযোজক যা চায় পরিচালককে অসহায়ভাবে তাই করতে হয়। আবার প্রযোজক দোষ দেন পরিচালককে। প্রযোজকের মতে, তিনি মুভির কিবা বোঝেন! পরিচালক যেভাবে ইচ্ছা সেভাবেই তো মুভি নির্মিত হচ্ছে।

অনেক সময় প্রযোজক-পরিচালক একই ব্যক্তি হলে দোষ চাপান হল মালিকদের ওপরে। তাদের মতে, হল মালিকরা মুভির মাঝে অশ্লীল দৃশ্য সংযোজন করছে বেশি দর্শকের আশায়। হল মালিকরা আবার অস্বীকার করছেন এসব অভিযোগ। তাদের মতে, মুভিটি যে অবস্থাতেই হলে আসে তাই তারা দেখান। এর বেশি কিছু নয় কোনোমতেই।

আর মুভির আর্টিস্টদের মতে তারা তো প্রযোজক-পরিচালকদের হাতের পুতুল। তারা যেভাবে খেলা করাবেন তাদের সেভাবেই খেলতে হবে। নইলে নতুন কোনো মুভির জন্য সেই আর্টিস্টকে ডাকা হবে না।

এতো সব পরস্পর বিরোধী কথাবার্তায় স্বাভাবিকভাবেই প্রশ্ন আসতে পারে, আসলে মূল সমস্যা তাহলে কোথায়? সবাই যদি ভালো ও অশ্লীলতামুক্ত মুভি বানাতে এতোটা আগ্রহী হয়, তবে তা বাস্তবায়ন হচ্ছে না কেন?

এ ক্ষেত্রে একটি বিষয় উঠে আসাটা স্বাভাবিক যে, সমস্যা আসলে প্রতিটি সেগমেন্টেই রয়েছে। আত্মপক্ষ সমর্থনের জন্য মুখে অনেক কিছু বললেও ভেতরে আসলে প্রত্যেকেই নিজের সিদ্ধান্তে অটল। এ ক্ষেত্রে অশ্লীলতামুক্ত ও সুস্থধারার মুভি নির্মাণে সংশ্লিষ্টরা যে বিষয়টি বেশি হাইলাইট করেন তা হলো, প্রশাসনকেই এখন মূল ভূমিকায় নামতে হবে, অশ্লীলতা দূর হবে। দু-চারজন পরিচালক, প্রযোজক কিংবা হল মালিকের বিরুদ্ধে যদি অশ্লীলতার অভিযোগ প্রমাণিত হয় তবে প্রশাসন প্রয়োজনে তাদের বিরুদ্ধে মামলা করে তাদের প্রচলিত আইনের যথাযথ প্রয়োগ ঘটিয়ে জেল-জরিমানা করুক। দেখা যাবে এতে করে অন্য সবাই সাবধান হয়ে যাবে।

মুভির আর্টিস্টদের বিরুদ্ধে যদি অশ্লীলতার অভিযোগ প্রমাণিত হয় তবে তাদের মুভিতে নিষিদ্ধ করা যেতে পারে। তাতে করে অন্য আর্টিস্টও আর সাহস পাবে না অশ্লীল দৃশ্যে অভিনয় করার।

দেশের রাজনীতি ও দুর্নীতির বিরুদ্ধে বর্তমান প্রশাসন যেভাবে শুদ্ধি অভিযান শুরু করেছে, তারই ধারাবাহিকতায় এবার দেশি মুভি ইন্ডাস্ট্রিতেও শুদ্ধি অভিযান চালানোটা অপরিহার্য বলে সংশ্লিষ্টরা মনে করেন। তাহলেই কেবল দেশি মুভিতে সুস্থ ও অশ্লীলতামুক্ত পরিবেশ ফিরিয়ে আনা সম্ভব।
সর্বশেষ এডিট : ২৫ শে জানুয়ারি, ২০০৮ সন্ধ্যা ৬:২৭
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

নিউইয়র্কের ডায়েরী ২: এভাবেই জীবন কেটে যাচ্ছে জীবনের নিয়মে

লিখেছেন কাছের-মানুষ, ০৪ ঠা জুলাই, ২০২৬ রাত ১১:৩৯


লং আইল্যান্ডের একটি রাসবেরি ফার্মে গত সপ্তাহে

এক লোক একটা মাছি মারার জন্য পেপার গোল করে তাড়া করছে। মাছিটি উড়ে গিয়ে দেয়ালে বসল। লোকটা যেই মারতে যাবে, মাছিটি হাতজোড় করে... ...বাকিটুকু পড়ুন

হোমিওপ্যাথি হচ্ছে একটি ধাপ্পাবাজ কিবিরাজি চিকিৎসা পদ্ধতি এর বৈজ্ঞানিক কোন ভিত্তি নেই

লিখেছেন জ্যাক স্মিথ, ০৫ ই জুলাই, ২০২৬ রাত ১:০৪



হোমিওপ্যাথি যে একটি ভাঁতাবাজি চিকিৎসা পদ্ধতি তা আমি আগেও জানতাম কিন্তু আমি কখনো এর বিরুদ্ধে কথা বলিনি বা কোথাও কিছু লিখিনি- তবে আজ কি মনে করে চ্যাটজিপিটির কাছে... ...বাকিটুকু পড়ুন

বিপ্লবের শরিকরা

লিখেছেন তানভীর রাতুল, ০৫ ই জুলাই, ২০২৬ রাত ২:৪১

যারা বিপ্লব আনে, তারা বিপ্লব টেকায় না। যারা বিপ্লব টেকায়, তারা শরিকদের টেকায় না। ১৯৭৯ সালে ইরানে খোমিনি ক্ষমতায় এসেছিল বামদের কাঁধে চড়ে। কমিউনিস্ট, সেকুলার, নারীবাদী—সবাই শাহের বিরুদ্ধে এক কাতারে... ...বাকিটুকু পড়ুন

পাহাড় আমি ভালোবাসি

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৫ ই জুলাই, ২০২৬ দুপুর ২:৪৩

পাহাড় আমি ভালোবাসি
...........................................



চললাম তবে তোমার সাথে,
হাতটি রেখে হাত বাড়াতে।
পিছুটানের বাঁধন ছিঁড়ে,
হারাবো ওই মেঘের ভিড়ে।

পাহাড় চূড়ায় রোদের হাসি,
শুনছো ! তোমায় ভালোবাসি।
চলবে নদী আপন বেগে,
নতুন কোনো আশার মেঘে।

ইচ্ছেগুলো পাক না ডানা,
আজকে... ...বাকিটুকু পড়ুন

পৃথিবীতে শ্রেষ্ঠ সম্পদ কি?

লিখেছেন রাজীব নুর, ০৫ ই জুলাই, ২০২৬ সন্ধ্যা ৬:২১



এই মুহুর্তে আমি গাজীপুর যাচ্ছি।
সময় সকাল দশটা। রবিবার। রাস্তায় জ্যাম যেতে অনেক সময় লাগবে। লাগুক। সমস্যা নেই, হাতে অনেক সময় আছে। আজ আমার কোনো কাজ নেই। বউ বাচ্চা বাসায়... ...বাকিটুকু পড়ুন

×