মামার মন খারাপ। চায়ের কাপ সামনে রেখে শেষ বিকেলের আকাশের দিকে এক দৃষ্টিতে উদাস তাকিয়ে। বুঝলাম আবারো হয়তো কারো সাথে তার ব্রেকআপ হয়েছে। কিন্তু মামা তো ব্রেকআপে এতটা উদাস কখনো হয় না! কারণ ব্রেকআপের লোড যাতে হৃদয়ে বেশি না পড়ে তাই সাবধানতার জন্য তিনি সব সময় একই সঙ্গে তিনটা প্রেম করেন। যাতে একজন গেলেও আরো দুজন থাকে!
যাই হোক, কাছে গিয়ে জিজ্ঞেস করলাম, 'মামা, এবার কে গেল?'
মামা বেদনা কাতর হয়ে বললেন, 'কে না, বল কারা?'
- মানে?
- মানে এবার একই সাথে দুজনের সঙ্গে ব্রেকআপ হয়েছে!
- বলো কি!
- তো আর কি বলছি?
- একজনের সঙ্গে না হয় মানা গেল, কিন্তু তাই বলে একই সঙ্গে দুজনের সাথে কিভাবে ব্রেকআপ সম্ভব?
- শোন তাহলে, রিনার ম্যাসেজ ভুলে লিনাকে সেন্ড করেছি। ব্যস, ফিরতি ম্যাসেজেই লিনা গুডবাই জানিয়ে দিলো।
- লিনা না হয় গেল বুঝলাম, কিন্তু রিনা আর সাথী তো থাকলো। তাহলে ব্রেকআপ হলো আর কার সাথে?
- (কাঁদো কাঁদো মুখে) ওটা তো আরো মর্মান্তিক রে! সাথীও আমার মতোই ডাবল প্রেম চালিয়ে যাচ্ছিলো। হঠাৎ তার মনে হলো, আমার চেয়ে তার অন্য প্রেমিকই বেশি স্মার্ট। ব্যস, খেল খতম।
- থাক, দুঃখ কইরো না মামা। এই রকম দুইটা গেছে তো কি হয়েছে, আরো চারটা আসবে!
- (গম্ভীর হয়ে) হুম, তা তো আসতেই হবে। নইলে মাত্র একটা প্রেম করা তো মারাত্মক রিস্কের ব্যাপার!
- (মাথা ঝাঁকালাম) তা ঠিক, তা ঠিক। তা মামা, তোমার একই সাথে তিনটা প্রেম করার মাহাত্ম্য একটু বুঝিয়ে বলবে?
- আরে ব্যাটা, প্রেম কি সবাই করতে পারে নাকি? সবাই প্রেমে পড়ে। কিন্তু ক'জন প্রেম করতে পারে?
- (আবারো মাথা ঝাঁকিয়ে) তা ঠিক, তা ঠিক।
- শোন, প্রেম একমাত্র জিনিয়াসরাই করতে পারে। কারণ প্রেমের মতো এতো জটিল একটা ব্যাপারকে হ্যান্ডেল করা সবার কম্ম নয়। প্রেম যদি সহজই হতো তবে দেবদাসরা মদ বাদ দিয়ে ঘরে বসে হরলিক্স খেত।
- (আমতা আমতা করে বললাম) সে না হয় বুঝলাম, কিন্তু ডাবল-ট্রিপল প্রেমের কাহিনী তো বুঝলাম না।
- আরে গাধা, এখন যে যুগ পড়ছে তাতে করে ঘরে ঘরে তো জিনিয়াস জন্মাচ্ছে। সুতরাং মাল্টি জিনিয়াস হওয়া ছাড়া একটা জিনিয়াসের কোন খাওয়া নাই। তাই মাল্টি জিনিয়াস হওয়ার ম্যারাথন দৌড়ে সামিল হয়েছি। বুঝলি?
..... বুঝেই হোক আর না বুঝেই হোক আপনা-আপনি মাথা ঝাঁকিয়ে বুঝতে পারার সম্মতি জানালাম। কিন্তু মাথার মধ্যে মাল্টি জিনিয়াসের ধাঁধাটা থেকেই গেল!
[পুরো ঘটনাটাই কাল্পনিক, নিজের জীবনের সঙ্গে কেউ কোন মিল খুঁজে পেলে তা নিছকই কাকতালীয় বলে গণ্য হবে!]
"মাল্টি জিনিয়াস" (৩৫০তম পোস্ট উপলক্ষে একটি রম্য কাহিনী)
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
৪টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
আওয়ামীলিগের একটা জিনিস আমার ভালো লাগে।

লীগের একটা গুণ দেখে আমার অনেস্টলি হিংসা হয়। ওরা শত্রুর সাথে কোন দয়ামায়ার রাজনীতিতে বিশ্বাসী না। অস্তিত্বের প্রশ্নে নিয়মতান্ত্রিকতা আর সুশীলতা দেখাতে গেলে যে টিকে থাকা সম্ভব না,... ...বাকিটুকু পড়ুন
সাময়িক পোষ্ট

আসসালামু আলাইকুম।
আশা করি সক্কলে ভালো আছেন। আজ শুক্রবার, ২৮শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ। ইংরেজি তারিখ ১৩ই নভেম্বর। আজ গ্রেট লেখক হুমায়ূন আহমেদের জন্মদিন। আর কিছুদিন পর শীত এসে... ...বাকিটুকু পড়ুন
বাঙ্গালী বেশিরভাগ সময় নিজেদের আবেগ দিয়ে পক্ষ বিপক্ষে অবস্থান নেয়।

সম্প্রতি অনন্ত জলিলের ঋণখেলাপি হওয়া নিয়ে বেশ আলোচনা হচ্ছে। আলোচনায় দেখা যাচ্ছে, একটি পক্ষ অনন্ত জলিলের পক্ষে অবস্থান নিচ্ছে, আরেকটি পক্ষ বিপক্ষে। তবে লক্ষণীয় বিষয় হলো, দুই পক্ষের কেউই অনন্ত... ...বাকিটুকু পড়ুন
কত নিয়েছ, কত দেবে, কবে যাবে?

দফা তো একটাই- কত নিয়েছ, কত দেবে, কবে যাবে! শেখ হাসিনাকে ঘিরে বদলে যাচ্ছে কি রাজনৈতিক সমীকরণ?
ছয় দফা ঘোষণার পর ন্যাশনাল আওয়ামী পার্টি বা ন্যাপের পূর্ব পাকিস্তান প্রধান... ...বাকিটুকু পড়ুন
১৩৩১৩ তম দিন শেষে
আজ জীবনের ১৩৩১৩ তম দিন পার করলাম। কর্মব্যস্ত এক দিন ছিল কিন্তু তবুও তা ভালো লাগার ছিল। হতাশা সেভাবে গ্রাস করেনি। কিছু বিষয়ে মন খারাপ করার মতো কারণ থাকলেও মনটা... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।