somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সুমাইয়া শিমুর বিয়ে, ভক্তদের সমালোচনা ও একটি ভিন্ন ভাবনা

০১ লা সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:০৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



সেলিব্রেটি মাত্রই তার ভক্ত আছে। কারও বা বেশি, আবার কারোও বা কম। ভক্তদের নানান আবদারের কারণে অনেক সেলিব্রেটি কখনো-সখনো বিরক্ত হলেও মনে মনে কিন্তু তারা খুশিই হন। যে সেলিব্রেটির কাছে কোন ভক্ত কোন প্রকার আবদার করেন না, তার মতো অভাগা সেলিব্রেটি পৃথিবীতে নেই।

একটি কথা আমরা সকলেই কম-বেশি জানি যে, সেলিব্রেটিরা হলেন পাবলিক প্রোপার্টি। পাবলিক তাদেরকে সেলিব্রেটির মর্যাদা দেন বলেই তারা অন্যদের থেকে আলাদা। ফলে কোন সেলিব্রেটির ভক্ত সবর্দা সেই সেলিব্রেটির বিভিন্ন বিষয়কেই খেয়াল করে, আলোচনা করে, সমালোচনা করে।

সেলিব্রেটির পার্সোনাল লাইফে অধিকাংশ ভক্ত হয়তো সরাসরি ইন্টারফেয়ার করার ক্ষমতা রাখেন না। কিন্তু আলোচনা-সমালোচনা করার অধিকার তিনি রাখেন। কারণ তিনি যার ভক্ত, তাকে তিনি পাবলিক প্রোপার্টি বলেই অধিকার ফলাতে চান।

এতো ভূমিকার মূল কারণ হলো- সাম্প্রতি অভিনেত্রী সুমাইয়া শিমুর বিয়ে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে যেন বিরাট এক ঝড় বয়ে গেল। শিমু এ কাকে বিয়ে করলেন, বর দেখতে এমন কেন, শিমু শেষ পর্যন্ত টাকার লোভে এমন লোককে বিয়ে করলো- এরকম অসংখ্য বিষয় বিভিন্ন জনের স্ট্যাটাস বা কমেন্টে দেখা যায়।

পরবর্তীতে দেখা গেল, সেগুলো নিয়েই অনেক চিন্তাশীল ব্যক্তিবর্গরা অনলাইন নিউজ পোর্টাল বা নিজের ফেসবুকেই ইয়া বড় বড় প্রবন্ধ-নিবন্ধ লিখে একাকার করে ফেললো। ভক্তের লেখায় বর্ণবাদ প্রকাশ পেয়েছে, শিমুর নিজের জীবন সঙ্গীনী নিজে বাছাই করার ক্ষমতা রয়েছে, শিমুর কি পার্সোনাল লাইফ নাই- সহ অসংখ্য মতামত সম্বলিত লেখা পড়লাম। কিন্তু এতো কিছুর কি আদৌ কোন দরকার ছিল?

সেলিব্রেটিকে নিয়ে ভক্ত যা খুশি সেটাই বলবে, কারণ এটা তার অধিকার। সেই অধিকারের সে অনধিকার চর্চা করলো, কি না করলো, সেটা দেখার দায়িত্ব তো কাউকে দেয়া হয়নি? তবে কেন অহেতুক এই বিতর্ক?

একজন সেলিব্রেটিকে সর্বদা মনে রাখতে হয় তার ভক্তরাই তার টিকে থাকার থাকার মূল অনুষঙ্গ। যে সেলিব্রেটির ভক্তদের কোন ডিমান্ড নেই, তার হাতে কোন কাজও থাকে না। আর কোন কাজ না থাকলে তার সেলিব্রেটি ইমেজও থাকে না।

এটা ঠিক যে, উপমহাদেশের ভক্তরা এখনো অনেকটা ছেলেমানুষিকরে। কোন সেলিব্রেটি মারা গেলে তার জন্য আত্মহত্যার ঘটনা তো ভুরি ভুরি। যারা এসব উপদেশনামা লিখেছেন তারা কেউ মারা গেলে কি পরিবারের লোক ছাড়া কাউকে দুফোঁটা চোখের জল ফেলার জন্যও পাবেন? পাবেন না।

কিন্তু একজন বিখ্যাত সেলিব্রেটি মারা গেলে তার ভক্তরা যে কি পরিমাণ উন্মাদ হতে পারে সেটা চিত্রনায়ক মান্না মারা যাবার পর দেখা গিয়েছিল।

তাই একজন সেলিব্রেটিকে নিয়ে তার ভক্তরা আলোচনা-সমালোচনা করবে না তো, কি যদু-মধুকে নিয়ে করবে!
সর্বশেষ এডিট : ০১ লা সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:০৯
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গল্প - অভাগীর সুর ব্যাঞ্জনা – পর্ব ২

লিখেছেন ডঃ এম এ আলী, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৫


যারা পুর্বের পর্ব পাঠ করেননি তাদের জন্য লিংক অভাগীর সুর – পর্ব ১
প্রথম পর্বের শেষ লাইন : মামলা এগোতে লাগল।শহরের আলোড়ন ধীরে ধীরে থিতিয়ে এল।কিন্তু... ...বাকিটুকু পড়ুন

ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা[

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:৪০



ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা
-এস এম আজাদ রহমান

ওগো আমার মিষ্টি পরী,
তোমায় নিয়ে স্বপ্ন গড়ি,
রাগলে কেন মুখের ভাষা
হয়ে ওঠে অ্যাটম বোমা!
ওগো প্রিয়তমা।

বাসর রাতে বিড়াল মেরে,
কইলে কথা হৃদয় কেড়ে,
এখন কেন কথায়... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ২০৪

লিখেছেন রাজীব নুর, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:০৯



গত শনিবার ঢাকা শহরের গজব অবস্থা গেছে।
রাস্তায় গজব জ্যাম। সেদিন ছিলো আবার আমাদের এক পারিবারিক অনুষ্ঠান। ধানমন্ডির এক রেস্টুরেন্টে। আমাদের বাসা থেকে ধানমন্ডি অনেকটা দূর। সে যাকগে,... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ - বন্ধু

লিখেছেন হুমায়রা হারুন, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:০২

উত্তর গোলার্ধ থেকে বয়ে আসছে কনকনে শীতের ঝাপটা। দেশে যেমন শীতকালে হিমালয়ের হিম বাতাস, উত্তরাঞ্চলে ঠান্ডার কাঁপুনি ধরায় আজ যেন তেমন মনে হচ্ছে। তাপমাত্রা ৯... ...বাকিটুকু পড়ুন

দুই পৃথিবী

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৩৫


দীর্ঘদিন ঢাকায় বসবাস করার পর বুঝতে পেরেছিলাম ,বাংলাদেশের রাজনীতিতে ঢাকার গুরুত্ব অপরিসীম। একসময় শোনা যেত, ঢাকার বাতাসে টাকা উড়ে। বাংলাদেশের রাজনীতি, সংস্কৃতি, বিনোদন, গণমাধ্যম সবকিছুতেই ঢাকার প্রভাব সবচেয়ে বেশি।... ...বাকিটুকু পড়ুন

×