somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

তানজীর আহমেদ সিয়াম
সবার অবগতির জন্য জানাচ্ছি যে আমি কোন ব্লগার নই মন চায় তাই লিখি তথ্য-উপাত্ত সবার সাথে শেয়ার করি ।nজব এর পাশাপাশি এয়ার টিকেট ও ট্রাভেল ভিসার ব্যাবসা করি ।nধন্যবাদn

হিজি বিজি পার্ট ০১

১৭ ই নভেম্বর, ২০১৭ সকাল ৯:৫০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

১) “আজ রাত তোমার জীবনের শেষ রাত” – মোবাইলে এই মেসেজ টা পাওয়ার পর ও পাল্টা মেসেজ পাঠিয়ে জিগ্যেস করল, “কে আপনি?” ঠিক তখনই ওর ঘরের দরজার বাইরে Message alert বেজে উঠতে শোনা গেল।
.
২) সকালে ঘুম থেকে উঠে মোবাইলে আমার একটি ঘুমন্ত ছবি দেখতে পেলাম। অথচ আমার ঘরে আমি ছাড়া আর কেউ থাকেনা !
.
৩) ছোট বোনটা পানিতে ডুবে মারা যাওয়ার পাঁচ বছর পর, তাকে একদিন কাপড়ের আলমারির ভেতর দেখতে পেল তিম্মি। ওর দু’চোখ ভরা জল। – স্টিফেন কিং


৪) অনবরত কাঁচে টোকা মারার শব্দ শুনে ঘুম ভাঙ্গল আমার। জানালার দিকে তাকানোর পর বুঝতে পারলাম শব্দটা আসছে আমার ঘরের আয়না থেকে।
.
৫) মুখ ধোয়ার সময় আমি কাকে যেন বলতে শুনলাম, “পেছনে তাকিয়ে দেখ”। অবাক হয়ে আয়নায় তাকাতেই দেখি আমার প্রতিবিম্ব আঙ্গুল তুলে আমার পেছনে কি যেন দেখতে বলছে।
.
৬) মা বাসায় ফিরতে দেরী করায় আজকে রাতের খাবারটা বাবাই রাঁধলেন। পেট ভরে মাংস খাওয়ার পর বাবা মুচকি হেসে আমাদের বললেন, “তোমাদের মা কিন্তু তোমাদের ভেতরেই আছেন”।
.
৭)আমার ছোট বোন বলে, মা নাকি ওকে খুন করেছিল । মা বলে আমার কোন ছোট বোন নেই!
.
৮)মাঝরাতে ঘুম ভাঙার পর দেখতে পেলাম জানালার বাইরে থেকে কে যেন আমার দিকে অনেকক্ষন যাবত তাকিয়ে আছে। হঠাৎ মনে পড়ল আমি থাকি ১১ তলার উপরে।
.
৯)ফুটফুটে গোলাপি জামা পরে নির্লিপ্ত দৃষ্টিতে ও আমার চেয়ারে বসে ছিল। ওর দিকে তাকিয়ে নিজের অজান্তেই একটা দীর্ঘশ্বাস ফেললাম, কেন যে আমি মৃত সন্তান প্রসাব করলাম !
.
১০)সারাদিন পরিশ্রমের পর ক্লান্ত আমি ঘরের তালা খুলে ভেতরে ঢুকলাম। অন্ধকার ঘরে বাতি জ্বালাতে গিয়ে সুইচবোরডে হাত রাখতেই কার হাতের ওপর যেন হাত পড়ল!
.
১১)“এক্ষুনি খেতে আয়”, নীচের রান্নাঘর থেকে মা’র ডাক শুনতে পেলাম। সিড়ি দিয়ে নামতে যাব, ঠিক তখনি ঘরের আলমারির ভেতর থেকে মার গলার আওয়াজ এল, “যাস না খোকা, আমিও শুনেছি ঐ ডাক”।
.
১২) ঘরে কেউ নেই, আমি ঘুমানোর চেষ্টা করছিলাম। কম্বলটা টেনে উপরে তুলতেই পা বেরিয়ে গেল, আর তখনই ঠান্ডা একজোড়া হাতের ছোয়া অনুভব করলাম আমার পায়ে!
.
১৩) রাত গভীর হলেই আমার মেয়েটা চিৎকার করে কাঁদতে শুরু করে। আমি ওর কবরের কাছে গিয়ে দাঁড়াই, কিন্ত ওর কান্না থামেনা !
.
১৪)ছেলেকে ঘুম পাড়ানোর সময় ও বলে উঠল, “বাবা, দেখ তো খাটের নীচে কেউ আছে কিনা,আমার খুব ভয় করছে”। খাটের নীচে উঁকি দিতেই দেখি আমার ছেলেটা হামাগুড়ি দিয়ে বসে আছে ওখানে, “ বাবা দেখ তো খাটের উপর কেউ আছে কিনা,আমার খুব ভয় করছে”।
.
১৫) বাচ্চাদের হাসির সাথে কোন কিছুরই তুলনা হয়না। বিশেষ করে, যখন মধ্যরাতে আপনি ঘরে একা।

১৬) “তুমি এত জোরে জোরে শ্বাস নিচ্ছ কেন?” , ও জিগ্যেস করল। কিন্তু আমি তো বহুদিন যাবত শ্বাস নেইনা!
.
১৭) মাঝরাতে স্ত্রীর চিৎকার শুনে আমার ঘুম ভাঙল, “ওগো শুনছ, ঘরে মনে হয় কেউ ঢুকেছে”। ঠিক তখনই আমার মনে পড়ল আমার স্ত্রী দু’বছর আগের এক রাতে ঘরের ভেতর আততায়ীর হাতে খুন হয়।

১৮) “পৃথিবীর শেষ মানুষটি তার ঘরের দরজায় কড়া নাড়ার আওয়াজ শুনতে পেলেন”

(বিদেশী গল্পের ছায়া অবলম্বনে)
সর্বশেষ এডিট : ১৭ ই নভেম্বর, ২০১৭ সকাল ৯:৫০
৫টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ছবির কথা আমার মুভি উতল অপেক্ষা

লিখেছেন রোকসানা লেইস, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ দুপুর ২:৪৫



আজ একটা নতুন খবর ভাগ করে নেই সবার সাথে। অনেক দিন থেকেই ভাবছিলাম, নিজের গল্প দিয়ে যদি নাটক বা সিনেমা করা যেত। পরিচিত যারা কাজ করেন তেমন দু একজনের সাথে... ...বাকিটুকু পড়ুন

ফিনিক্সরা অবসর নেয় না

লিখেছেন চারাগাছ, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ বিকাল ৩:৪৬






“Phoenixes never retire, John Kabir!”

কথাটা আমি লিখেছিলাম হঠাৎ। কিন্তু লেখার পর বুঝলাম, কথাটা আসলে কোনো নির্দিষ্ট ব্যক্তিকে উদ্দেশ করে লেখা নয়। কথাটা একজন মানুষকে মনে করে... ...বাকিটুকু পড়ুন

ইসলাম ও বিজ্ঞান এআই বিবেচনায় আমার ফরিদ আহমদ চৌধুরী ব্লগের সেরা পোষ্ট

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ রাত ৮:৪৪



# কপি করা যায় না বিধায় এআই তারমত করে পোষ্টটি সাজিয়ে দিয়েছে

ইসলাম ও বিজ্ঞান
লেখক: ফরিদ আহমদ চৌধুরী
প্রকাশিত: ২৮ নভেম্বর ২০১৮
আল্লাহ, নবী (সা.) ও পরকাল ইসলামের প্রধান আলোচ্য বিষয়;... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ ডিসেম্বর ১০-১৬: বিশ্ব বাংলাদেশকে নিয়ে তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে ছিল

লিখেছেন কলাবাগান১, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ রাত ৯:১১


লিখা টির ইতিহাস ভিত্তিক ইনফো এআই থেকে সংগৃহীত

আমরা সবাই জানি যে ১৯৭১ সনের ১৬ই ডিসেম্বর বিকেলে পাকিস্হান হানাদার বাহিনী আত্মসমর্পন করে মিত্রবাহিনীর কাছে। কিন্তু আমরা অনেকেই হয়তো জানি না,... ...বাকিটুকু পড়ুন

গুগল এ.আই. - প্রফেশনাল সার্টিফিকেট পেয়ে গেলাম

লিখেছেন ইফতেখার ভূইয়া, ০৫ ই অক্টোবর, ২০২৬ ভোর ৬:৩৫


বিগত কয়েক বছর ধরেই অনলাইনে কোর্সেরাতে টুকটাক কোর্স করছি, মাঝে মধ্যেই সার্টিফিকেট পাচ্ছি। তবে প্রফেশনাল সার্টিফিকেট কোর্স কখনো করা হয় নি। বলে রাখা ভালো কোর্সেরা ফ্রি নয়, এখানে আপনাকে পে... ...বাকিটুকু পড়ুন

×