যেখানে উচুঁ তলার লোকেরা ফেলে তাদের দামি খাবারের উচ্ছিষ্টাংশ।
নোংরা, ময়লা, বাসি, পচাঁ সেইসব খাবার খেয়েই বেঁেচ থাকতে হয় তাকে।
একটু আলোর আশায় খড়কুটো জড়ো করে সামনে জ্বালিয়েছে আগুন আর অপলক চোখে তাকিয়ে আছে সেই লেলিহান শিখার দিকে। হয়তো ভাবছে, সামনের এ আাগুন তো একটু পরে নিভে যাবে; কিন্তু পেটের ভিতর ক্ষুধার আগুনের যে লেলিহান শিখা জ্বলছে, তা কি এ জনমে নিভবে??!!
এরাওতো এ সমাজের অংশ। আমাদের সমাজপতিরা আর কতকাল নীরবে চোখ বুজে থাকবেন?
আচ্ছা, আমরা কি এ অসহায় ছিন্নমূল মানুষদের কথা একটু ভাবতে পারি না? এদের প্রতি কি আমাদের কোন দায়বদ্ধতা নেই?
না, আমি আর ভাবতে পারছি না; ক্ষুধার আগুনের তীব্র উত্তাপ এলোমেলো করে দিচ্ছে আমার ভাবনা গুলোকে........
( ছবিটি গতকাল সন্ধ্যা পর 'সানমার ওশান সিটি-চট্টগ্রাম'থেকে তোলা)
সর্বশেষ এডিট : ০৬ ই মার্চ, ২০০৭ রাত ১:২৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



